এক্সপ্লোর

JioPhone Next: এই দিন আসছে জিওফোন নেক্সট, ১৯৯৯ টাকা দিলেই পাবেন মোবাইল, অর্ডার করবেন কীভাবে ?

JioPhone Next: সবথেকে আকর্ষণের বিষয় মাত্র ১৯৯৯ টাকা দিলেই ঘরে আনতে পারবেন ফোন। বাকি টাকা ১৮-২৪ মাসের সহজ মাসিক কিস্তিতে দিতে হবে কোম্পানিকে। 

নয়াদিল্লি: আর কোনও রাখঢাক নয়। আগামী ৪ নভেম্বর দীপাবলিতেই (Diwali 2021) আসছে বহু প্রতীক্ষিত রিলায়েন্সের(Reliance)এর JioPhone Next। শুক্রবার এই খবর ঘোষণা করেছে গুগল(Google) ও জিও।সবথেকে আকর্ষণের বিষয় মাত্র ১৯৯৯ টাকা দিলেই ঘরে আনতে পারবেন ফোন। বাকি টাকা ১৮-২৪ মাসের সহজ মাসিক কিস্তিতে দিতে হবে কোম্পানিকে। 

JioPhone Next Update: আগামী ৪ নভেম্বর লঞ্চ হওয়ার কথা রিলায়েন্সের(Reliance)এই ফোন। গুগলের (Google)সঙ্গে জোট বেঁধে এই ফোন আনছে Jio। লঞ্চ হওয়ার আগেই ফোনের 'মেকিং ভিডিয়ো' প্রকাশ করেছিল কোম্পানি। এবার ফোনের বিশেষ ফিচারগুলি এসে গেল প্রকাশ্যে। রিলায়েন্সের তরফে জানানো হয়েছে, এই ফোন পুরোপুরি ভারতে তৈরি একটা প্রোডাক্ট(Made India Phone)। দেশে সবার জন্য স্মার্টফোনের চিন্তাধারা থেকেই তৈরি করা হয়েছে এই গ্যাজেট।   

JioPhone Next Feature: কী কী বিশেষ বৈশিষ্ট্য থাকছে এই ফোনে ?

১০ ভাষাতে দেখতে পারবেন বিষয়বস্তু : ফোনের স্ক্রিনে মাত্র একটা ট্যাপ করলেই নিজের পছন্দসই ভাষায় দেখতে পারবেন স্ক্রিনে যা লেখা আছে।

প্রগতি OS আসছে ফোনে : এই প্রথম গুগলের সঙ্গে জোট বেঁধে বিশেষ অপারেটিং সিস্টেম এনেছে জিও। যার নাম দেওয়া হয়েছে প্রগতি অপারেটিং সিস্টেম। গুগল জানিয়েছে, প্রগতি শব্দের অর্থ 'প্রগরেস'। অ্যান্ড্রয়েডের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে এই 'স্পেশ্যাল অপারেটিং সিস্টেম'।

রিড অ্যালাউড : চাইলেই ফোনের কোনও টেক্সটকে জোরে পড়ার নির্দেশ দিতে পারবেন গ্রাহক।

ট্রান্সলেট নাও ফিচার : নতুন এই ফোনে থাকছে 'ট্রান্সলেট নাও' ফিচার। যার মাধ্যমে আপনি কোনও ছবি বা মোবাইল স্ক্রিনের লেখা অনুবাদ করে দেখতে পারবেন। যেকোনও অ্যাপের ক্ষেত্রেই এটা সম্ভব। 

JioPhone Next সম্ভাব্য স্পেসিফিকেশন
JioPhone Next-এ থাকতে পারে ৫.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে।নতুন মডেলে ২জিবি বা ৩জিবির RAM দিতে পারে কোম্পানি।সেই ক্ষেত্রে ১৬ জিবি বা ৩২জিবির দুটো ভ্যারিয়েন্ট আনতে পারে জিও।সঙ্গে থাকতে পারে ৪জি ভোল্টি কানেকটিভিটি। প্রথম থেকেই অ্যান্ড্রয়েড ১১ গো এডিশনে চলবে এই ফোন। বিভিন্ন টেক সাইটের রিপোর্ট বলছে, Qualcomm Snapdragon processor চিপসেট দেওয়া হয়েছে JioPhone Next-এ।

JioPhone Next কিনতে কীভাবে রেজিস্টার করবেন
জিওর এই নতুন ফোন কিনতে চাইলে কাছের JioMart Digital retailer-এর কাছে গিয়ে ফোনের বিষয়ে রেজিস্টার করতে পারবেন। অথবা অনলাইনে www.jio.com/next-এ আপনার ফোনের প্রতি আগ্রহরে কথা জানাতে পারেন। এ ছাড়াও রয়েছে হোয়াটসঅ্য়াপের অপশন। 70182-70182 নম্বরে ‘Hi’লিখে পাঠালেই পাবেন উত্তর। একবার ফোনের বিষয়ে নিশ্চিত হলেই কাছের JioMart Digital থেকে ফোন নিয়ে আসতে পারবেন।

মাসিক কিস্তিতে কীভাবে নেবেন ফোন ?
একসঙ্গে টাকা দিয়ে ফোন নিতে গেলে আপনাকে দিতে হবে ৬৪৯৯ টাকা। বাকি ১৮-২৪ মাসের জন্য কিস্তিতে নিতে পারবেন ফোন। সেই ক্ষেত্রে আপনাকে ডাউনপেমেন্ট করতে হবে ১৯৯৯ টাকা। এ ছাড়াও রয়েছে ৫০১ টাকা প্রসেসিং ফি।


JioPhone Next: এই দিন আসছে জিওফোন নেক্সট, ১৯৯৯ টাকা দিলেই পাবেন মোবাইল, অর্ডার করবেন কীভাবে ? 

JioPhone Next-এর লঞ্চ নিয়ে সমস্যা
১০ সেপ্টেম্বর লঞ্চ হওয়ার কথা ছিল JioPhone Next-এর। যদিও গনেশ চুতুর্থীর ঠিক আগে রিলায়েন্স ও গুগল যৌথ বিবৃতি দিয়ে জানায়, নির্ধারিত সময়ে লঞ্চ হবে না তাদের ফোন। কোম্পানির তরফে বলা হয়, দীপাবলির সময় আসতে চলেছে JioPhone Next।  লঞ্চের আগের রাতে লিখিত বিবৃতিতে কোম্পানি জানায়, বিশ্বে সেমিকন্ডাক্টরের অভাবের জন্যই এই সিদ্ধান্ত নিতে হয়েছে কোম্পানিকে।কোম্পানি জানিয়েছে, এই সময়টা ফোনের অ্যাডভান্স ট্রায়ালে কাজে লাগাবে জিও। 

 

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Prashant Barman: প্রশান্ত বর্মনকে ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের
Indi Alliance Protest: জ্ঞানেশ-বিক্ষোভের আঁচে ফুটছে দিল্লি, পদযাত্রা ইন্ডি জোটের
Birbhum News: পঞ্চায়েত প্রধান নির্বাচন ঘিরে উত্তপ্ত তারাপীঠের বুধিগ্রাম! এলাকায় বোমাবাজির অভিযোগ
Adhir Chowdhury:
Abhishek Banerjee: জ্ঞানেশ-বিক্ষোভের আঁচে ফুটছে দিল্লি, জ্ঞানেশ কুমারকে আক্রমণে অভিষেক, বললেন...

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget