এক্সপ্লোর

JioPhone Next Launch:এই দিন আসতে পারে জিওফোন নেক্সট, ফের শুরু প্রস্তুতি

কোম্পানির তরফে জানানো হয়েছে, এবার আর ফোন লঞ্চে দেরি করবে না জিও।ইতিমধ্যেই গুগল প্লে কনসোলের তালিকাভুক্ত হয়েছে এই ফোন।

নয়াদিল্লি: লঞ্চ হওয়ার কথা থাকলেও পিছিয়ে দিতে হয় তারিখ। এবার ফের ভারতের বাজারে JioPhone Next লঞ্চের তোড়জোড় শুরু করেছে রিলায়েন্স। ইতিমধ্যেই লঞ্চডেট নিশ্চিত করেছে কোম্পানি। কবে আসছে এই ফোন ?

কোম্পানির তরফে জানানো হয়েছে, এবার আর ফোন লঞ্চে দেরি করবে না জিও। দীপাবলিতেই আসছে বহু প্রতীক্ষিত সেই ফোন। সম্ভবত ৪ নভেম্বর JioPhone Next প্রকাশ্যে আনবে কোম্পানি। ইতিমধ্যেই গুগল প্লে কনসোলের তালিকাভুক্ত হয়েছে এই ফোন। ফাঁস হয়েছে ফোনের বেশকিছু স্পেসিফিকেশন। টেক সাইটগুলোর মতে, সস্তায় স্মার্ট ফোনের তকমা হারাতে পারে রিলায়েন্সের বহু প্রতীক্ষিত JioPhone Next। আত্মপ্রকাশের তারিখ পিছিয়ে যাওয়ায় দাম বাড়তে পারে 'এন্ট্রি লেভেল' স্মার্ট ফোনের।

JioPhone Next সম্ভাব্য স্পেসিফিকেশন
JioPhone Next-এ থাকতে পারে ৫.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে।নতুন মডেলে ২জিবি বা ৩জিবির RAM দিতে পারে কোম্পানি।সেই ক্ষেত্রে ১৬ জিবি বা ৩২জিবির দুটো ভ্যারিয়েন্ট আনতে পারে জিও।সঙ্গে থাকতে পারে ৪জি ভোল্টি কানেকটিভিটি। প্রথম থেকেই অ্যান্ড্রয়েড ১১ গো এডিশনে চলবে এই ফোন। বিভিন্ন টেক সাইটের রিপোর্ট বলছে, Qualcomm Snapdragon 215 processor চিপসেট দেওয়া হয়েছে JioPhone Next-এ।

JioPhone Next-এর লঞ্চ নিয়ে সমস্যা
১০ সেপ্টেম্বর লঞ্চ হওয়ার কথা ছিল JioPhone Next-এর। যদিও গনেশ চুতুর্থীর ঠিক আগে রিলায়েন্স ও গুগল যৌথ বিবৃতি দিয়ে জানায়, নির্ধারিত সময়ে লঞ্চ হবে না তাদের ফোন। কোম্পানির তরফে বলা হয়, দীপাবলির সময় আসতে চলেছে JioPhone Next।  লঞ্চের আগের রাতে লিখিত বিবৃতিতে কোম্পানি জানায়, বিশ্বে সেমিকন্ডাক্টরের অভাবের জন্যই এই সিদ্ধান্ত নিতে হয়েছে কোম্পানিকে।কোম্পানি জানিয়েছে, এই সময়টা ফোনের অ্যাডভান্স ট্রায়ালে কাজে লাগাবে জিও। 

রিলায়েন্সের ৪৪তম বার্ষিক সাধারণ সভায় JioPhone Next-এর বিষয়ে আগেই ঘোষণা করেন কোম্পানির চেয়ারম্যান মুকেশ অম্বানি। অ্যান্ড্রয়েড ও প্লে স্টোরের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ফোনের অপারেটিং সিস্টেম। কোম্পানির দাবি, আগে কেবল পাওয়ারফুল বা হাই এন্ড মোবাইলে পাওয়া যেত এই ফিচার। যা এবার সস্তার স্মার্টফোনে দেবে জিও। সময়ে সময়ে অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট ছাড়াও ভালো ক্যামেরা সেন্সর দেওয়া হবে এই ফোনে। নিজের ভাষাতেই ভয়েজ কামান্ডের মাধ্যমে চলবে ফোন।

কত দাম হতে চলেছে JioPhone Next-এর ?
টেক সাইটগুলোর মতে, JioPhone Next-এর দুটো ভ্যারিয়েন্ট আনতে পারে রিলায়েন্স। সবথেকে কম দামে পাওয়া যাবে ৫০০০টাকার বেস ভ্যারিয়েন্ট।টপ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ৭০০০টাকায়। যদিও টেক ব্লগারদের মতে, ফোনের ১০ শতাংশ ৫০০ টাকা দিয়েই এই ফোন কিনতে পারবেন ক্রেতা। বাকিটা দিতে হবে কিস্তিতে।ব্যাঙ্কের মাধ্যমেই হবে এই কিস্তির লেনদেন।তবে এই কিস্তির জন্য ক্রেতাকে সুদ দিতে হবে কিনা তা এখনও পরিষ্কার নয়।তবে কিছু টিপস্টারের মতে, ভারতে ৩৪৯৯টাকা দাম হতে চলেছে ফোনের। বিশ্ব বাজারে ফোনের দাম হতে পারে ৫০ ডলার।যদিও এখন পরিস্থিতি অনুসারে বদলে যেতে পারে এই দাম।    

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget