এক্সপ্লোর

JioPhone Next Update: ১০ সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু, কী থাকছে JioPhone Next-এ ?

৪৪তম কোম্পানির বার্ষিক সভায় আগেই এই ফোনের বিষয়ে জানিয়েছিল রিলায়েন্স। গুগলের সঙ্গে জোট বেঁধে নতুন জিও ফোনের কথা বলেছিল কোম্পানি। যার পর থেকেই এই ফোন নিয়ে কৌতূহলের শেষ নেই ক্রেতাদের মনে।


নয়াদিল্লি: গুগলের সঙ্গে গাটছড়া বেঁধে এবার 'এন্ট্রি-লেভেল' স্মার্টফোন আনতে চলেছে রিলায়েন্স জিও(Reliance Jio)। সেপ্টেম্বরে বাজারে আসার আগেই প্রকাশ্যে চলে এল ফোনের কিছু তথ্য। কোম্পানির দাবি, বিশ্বে সস্তার স্মার্টফোনের তকমা পাবে জিওর নতুন ফোন।

কে করল তথ্য ফাঁস ?
৪৪তম কোম্পানির বার্ষিক সভায় আগেই এই ফোনের বিষয়ে জানিয়েছিল রিলায়েন্স। গুগলের সঙ্গে জোট বেঁধে নতুন জিও ফোনের কথা বলেছিল কোম্পানি। যার পর থেকেই এই ফোন নিয়ে কৌতূহলের শেষ নেই ক্রেতাদের মনে। নতুন করে এই কৌতূহলে হাওয়া দিয়েছে সাম্প্রতিক একটি ট্যুইট। যেখানে জিও-র আগামী ফোনের বিষয়ে কিছু তথ্য ফাঁস করেছেন এক্সডিএ ডেভেলপারসের প্রধান মিশাল রহমান।

JioPhone Next-এর স্পেসিফিকেশন
ট্যুইটে ফোনের বুট স্ক্রিনের ছবি প্রকাশ্যে এনেছেন তিনি। যেখানে লেখা রয়েছে, 'JioPhone Next Created with Google'। নতুন ফোনের মডেল নম্বর LS-5701-J। প্রথম থেকেই অ্যান্ড্রয়েড ১১ গো এডিশনে চলবে এই ফোন।নতুন স্মার্টফোনে 720x1440 ডিসপ্লে কোয়ালিটি দেওয়া হবে। তবে এন্ট্রি লেভেলের স্মার্ট ফোন হওয়ায় উন্নত মানের কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর দেওয়া হয়নি ফোনে। দামের কথা মাথায় রেখে  Qualcomm QM215 চিপসেট দেওয়া হয়েছে JioPhone Next-এ।

সম্ভাব্য ক্যামেরা স্পেকস
৮টা কোরের বদলে এই নতুন ফোনে থাকছে চারটে কোরের প্রযুক্তি। যার সঙ্গে Qualcomm Adreno 308 GPU দিচ্ছে কোম্পানি। LPDDR3 RAM দেওয়ার কথা রয়েছে জিও ফোন নেক্সটে। ক্যামেরার ক্ষেত্রেও থাকছে না বড়সড় চমক। সব মিলিয়ে ফোনে দুটি ক্যামেরা সেন্সর দিচ্ছে কোম্পানি। রহমানের দাবি অনুযায়ী, সেলফি তোলার জন্য দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। প্রাইমারি ক্যামেরার জন্য ১৩ মেগাপিক্সেলের সেন্সর দিয়েছে কোম্পানি।

JioPhone Next-এর দাম
ফোনে আগে থেকে ‘DuoGo'থাকছে।বিশ্ব বাজারে ফোনের দাম হতে পারে ৫০ ডলার। ভারতে ৪০০০ টাকার নীচে আসতে পারে ফোন। তবে এখন দামের বিষয়ে কোনও খোলসা করেনি জিও। আগামী ১০ সেপ্টেম্বর থেকে বাজারে আসতে চলেছে জিওর এই ফোন।

সেরা শিরোনাম

Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget