এক্সপ্লোর

Old Smartphone: পুরোনো স্মার্টফোন কেনার আগে সাবধান ! এই বিষয়গুলি না জানলে আপনারই ক্ষতি

Smartphone Buying Tips: সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কেনা সহজ কাজ নয়। ব্যবহৃত স্মার্টফোন কেনার জন্য আগে দেখে নিতে হয় কিছু বিষয়।

Smartphone Buying Tips: সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কেনা সহজ কাজ নয়। ব্যবহৃত স্মার্টফোন কেনার জন্য আগে দেখে নিতে হয় কিছু বিষয়। সেই ক্ষেত্রে সবার আগে বাছতে হয় অপারেটিং সিস্টেমের বিষয়। অ্যান্ড্রয়েড না আইফোন কোন ডিভাইস নেবেন তা আগেভাগেই ঠিক করে নিতে হয়। তিন বছরের বেশি পুরোনো স্মার্টফোন কেনার ক্ষেত্রে মাথায় রাখতে হয় এই টিপসগুলি। 

Smartphone Price: গুণগত মান হিসাবে ফোনের দাম 
একটি সেকেন্ড হ্যান্ড ফোন কেনার ক্ষেত্রে দাম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাই ফোন কেনার আগে পুরোনো আইফোন ও অ্যান্ড্রয়েডের দামের বিষয়ে সচেতন হওয়া উচিত। কারণ এই দাম ফোন, ডিলার ও ক্রেতার অবস্থার উপর নির্ভর করে। দেখা গেছে, পুরোনো আইফোনের দাম ধীরে ধীরে কমতে থাকে। যে কারণে নতুন ও পুরোনো আইফোনের মডেলের মধ্যে দামের তেমন পার্থক্য থাকে না। সেই ক্ষেত্রে পুরোনো আইফোনের তুলনায় পুরোনো অ্যান্ড্রয়েড ফোনের দাম দ্রুত কমতে থাকে। তাই এই ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ফোন ভাল অপশন হতে পারে। 

Smartphone Software: কেনার আগে সফটওয়্যার দেখে নিন
সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে মোবাইল কোম্পানি আপনি যে ফোনটি নিচ্ছেন তার সফটওয়্যার আপডেট দিচ্ছে কি না তা জেনে নিন। এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত আইফোন বেশি সময়ের জন্য সফটওয়্যার আপডেট দেয়, যেখানে অ্যান্ড্রয়েড কোম্পানিগুলো মাত্র দুই বা তিন বছরের জন্য সফটওয়্যার আপডেট দেয়। আইফোন দীর্ঘ সময়ের জন্য বড় সফ্টওয়্যার আপডেট দেয়। সফ্টওয়্যারটি এক বা দুই বছরের বেশি পুরোনো হওয়া উচিত নয়, কারণ এটি ছাড়া আপনি নতুন ও সর্বশেষ অ্যাপগুলি উপভোগ করতে পারবেন না। পুরোনো সফ্টওয়্যার স্মার্টফোনের গতি ও ব্যাটারির ক্ষমতাকেও প্রভাবিত করে। ফলে ব্যবহারের ক্ষেত্রে খারাপ অভিজ্ঞতা হতে পারে আপনার।

Smartphone Resale Value: আপনি বিক্রি করলে কত পাবেন ?
আপনি যদি কেবল কিছু সময়ের জন্য সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কিনে থাকেন, তাহলে তার রিসেল ভ্যালু সম্পর্কেও আপনার সচেতন হওয়া উচিত। ফোনের ব্র্যান্ড ও মডেলের উপর নির্ভর করে স্মার্টফোনের দাম কমতে থাকে। অন্যদিকে আইফোনের দামের পরিবর্তন ধীরে ধীরে হয়।  CeX, Pricekart ও Cashify এর মতো কিছু অনলাইন প্ল্যাটফর্ম মোবাইলের রিসেল মূল্য সম্পর্কে তথ্য দেয়।

Smartphone Accessories: ব্যাটারি, চার্জার দেখে নেবেন
সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন নেওয়ার সময় তাদের ব্যাটারি, চার্জিং অ্যাডাপ্টার, চার্জিং কেবল, ফোন কেস, স্ক্রিন প্রোটেক্টরের মতো জিনিসপত্র সম্পর্কে জানা উচিত। ফোনটি যখন অনেক পুরোনো হয়ে যায়, তখন বাজারে তাদের অ্যাকসেসরিজ পাওয়া কঠিন হয়ে পড়ে। এর জন্য মনে রাখবেন ফোনটি যেন বেশি পুরোনো না হয়।

আরও পড়ুন: Best Phone Deal: আইফোনের এই মডেলে পাবেন ১৫ হাজার টাকা ছাড়, এখানে পাবেন এই অফার

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget