এক্সপ্লোর

Kolkata News: ভেঙে যাওয়া মোবাইল জুড়ে যাবে নিজেই! বাংলার বিজ্ঞানীদের আবিষ্কারে তাজ্জব বিশ্ব

শুনতে অবাক লাগলেও এমনই অসম্ভবকে সম্ভব করেছেন IISER এবং IIT খড়গপুরের একদল বিজ্ঞানীরা। 

কলকাতা: হঠাৎই হাত থেকে পিছলে গেল ফোন। মাটিতে পড়ে একেবারে চুরমারকাণ্ড। ডিসপ্লে ভেঙে তছনছ। মাথায় হাত, চোখের কোণে জল। কিন্তু এবার মুখে হাসি ফুটবে। ম্যাজিকের মতো ভাঙা ফোনই জুড়ে যাবে নিজের থেকে। শুনতে অবাক লাগলেও এমনই অসম্ভবকে সম্ভব করেছেন IISER এবং IIT খড়গপুরের একদল বিজ্ঞানীরা। 

আইআইটি খড়্গপুর এবং আইআইএসইআর-এর একদল বিজ্ঞানী এমনই একটি অটোমেটিক হিলিং (Automatic Healing) উপাদান আবিষ্কার করেছেন। এটি এক ধরনের ক্রিস্টাল। মজার বিষয় হল ক্রিস্টালের নিজের একটি গুণ আছে তা হল এই-স্ব মেরামতির প্রক্রিয়া। আর এই গুণটিকেই কাজে লাগিয়েছেন বিজ্ঞানীরা। সম্প্রতি এই আবিষ্কারকে স্বীকৃতি দিয়েছে আমেরিকার বিখ্যাত "সায়েন্স" পত্রিকা।

বিজ্ঞানীদের দলে রয়েছেন- তিনজন প্রধান বিজ্ঞানী ও তাঁদের ৩ জন গবেষক-বিজ্ঞানী ছাত্র। আইআইএসইআর কলকাতার আর সি. মাল্লা রেড্ডি, নির্মাল্য ঘোষ এবং আইআইটি খড়্গপুরের ভানু ভূষণ খাটুয়া। গবেষকরা বলছেন যে স্ব-নিরাময়ের উপাদান এয়ারোস্পেস, ইঞ্জিনিয়ারিং এবং অটোমেশনে ব্যবহৃত হয়। তবে সেই উপাদানকে এবার একটু উন্নত করা হয়েছে। যা আগের উপাদানের থেকে প্রায় ১০ গুণ শক্ত। 

বল প্রয়োগ করে কোনও ক্রিস্টালকে ভাঙা বা চিড় ধরানো হলে তা ফের নিজে নিজে জুড়ে যাচ্ছে, এমনটাই দেখা গিইয়েছে গবেষণায়। যেভাবে মানব দেহে নিজস্ব মেরামতি ক্ষমতা আছে, অনেকটা তেমনই। এই ক্রস্টালগুলি যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতেও রূপান্তর করতে পারে। এর অবশ্য একটি বৈজ্ঞানিক নামও আছে- Piezoelectricity।

রোবট এবং মহাকাশযানের ক্ষেত্রেও এর ব্যবহার রয়েছে। এর আগে টিস্যু এবং হাড়ের ক্ষত নিরাময়ে -নিরাময় পলিমার, জেল এবং অন্যান্য পদার্থ ব্যবহার হয়েছে। যদিও এই ক্রিস্টাল তাদের সকলের থেকেই কাজের ক্ষেত্রে একদম 'আধুনিক'।  মোবাইল ফোন, এল ই ডি স্ক্রিন থেকে শুরু করে বিভিন্ন ধরনের বৈদ্যুতিন সরঞ্জামে ফাটল হলে স্ফটিক কঠিন পদার্থটি ফাটল বা ক্ষত মেরামত করে দেবে, এমনটাই দাবি করেছেন বিজ্ঞানী-গবেষকদের দল। এই আবিষ্কারেই এখন অবাক বিশ্ব। 

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget