এক্সপ্লোর

Lava Agni 4: লাভা অগ্নি ৪ ভারতে আসছে কবে? অবশেষে প্রকাশ্যে নির্দিষ্ট দিন, কী কী জানা গিয়েছে এই ফোন সম্পর্কে?

Lava Mobiles: লাভা অগ্নি ৫ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটও থাকতে চলেছে। তবে কী কী ক্যামেরা সেনসর থাকবে তা এখনও জানা যায়নি। 

Lava Agni 4: লাভা ভারতের নিজস্ব সংস্থা। দেশীয় কোম্পানির নতুন ফোন আসছে বাজারে, সেকথা আগেই জানা গিয়েছে। এবার প্রকাশ্যে এল নির্দিষ্ট দিন। লাভা অগ্নি সিরিজের নতুন মডেল ভারতে আসছে নভেম্বর মাসেই। লাভা অগ্নি ৪ ভারতে লঞ্চ হবে আগামী ২০ নভেম্বর। এর আগে, গত বছর অর্থাৎ ২০২৪ সালে লাভা অগ্নি ৩ ফোন লঞ্চ হয়েছিল। তারই সাকসেসর মডেল হিসেবে দেশে আসছে লাভা অগ্নি ৪ ফোন। এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি চিপসেট থাকতে চলেছে। কারণ ফোন লঞ্চের দিন ঘোষণার সময় যে টিজার এক্স মাধ্যমে প্রকাশিত হয়েছে, সেখানে দেখা গিয়েছে ডিমেনসিটি- র লোগো। যদিও ফোনের নির্দিষ্ট চিপসেট সম্পর্কে এখনও জানা যায়নি। লাভা অগ্নি ৫ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটও থাকতে চলেছে। তবে কী কী ক্যামেরা সেনসর থাকবে তা এখনও জানা যায়নি। 

লাভা অগ্নি ৪ ফোন সম্পর্কে এতদিনে কী কী তথ্য জানা গিয়েছে 

ক্যামেরা ফিচার - লাভা অগ্নি ৪ ৫জি ফোনে থাকতে চলেছে ডুয়াল ক্যামেরা সিস্টেম। ফোনের ব্যাক প্যানেলে হরাইজন্টাল পিল শেপ ক্যামেরা আইল্যান্ড থাকতে পারে। এক্স মাধ্যমে লাভা সংস্থা এই ফোনের একটি টিজার প্রকাশ করেছে। সেখানে ফোনের ক্যামেরা আইল্যান্ড দেখা গিয়েছে। এই ফোনের রেয়ার ক্যামেরা ইউনিট অনেকটাই নাথিং ফোন ২এ- এর মতো। লাভা অগ্নি ৪ ৫জি ফোনের ব্যাক প্যানেলে দুটো রেয়ার ক্যামেরা সেনসরের সঙ্গে ডুয়াল এলইডি ফ্ল্যাশও থাকবে। ফোনের ব্যাক প্যানেলের উপরের দিকে মাঝ-বরাবর, আড়াআড়ি ভাবে সাজানো থাকবে রেয়ার ক্যামেরা মডিউল। সেখানেই দুটো রেয়ার ক্যামেরা সেনসর এবং দুটো এলইডি ফ্ল্যাশ থাকবে। 

অন্যান্য স্পেসিফিকেশন- লাভা অগ্নি ৪ ফোনে থাকতে পারে ৭০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারির সাপোর্ট। এছাড়াও এই ফোনে ৬.৭৮ ইঞ্চির Full HD+ ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। ভারতে এর দাম শুরু হতে পারে ২৫ হাজারের নীচে। অর্থাৎ লাভা অগ্নি ৪ ৫জি ফোনের বেস মডেলের দাম দেশে ২৫ হাজার টাকার কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোন র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশনে এই ফোন লঞ্চ হবে তা এখনও স্পষ্ট নয়। এই ফোনে ক'টি ভ্যারিয়েন্ট লঞ্চ হবে তাও জানা যায়নি এখনও। একটি টিজার প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে লাভা অগ্নি ৪ ফোনে মেটাল বডি এবং কয়েকটি বাটন থাকবে যেখানে মেটালিক ফিনিশ লক্ষ্য করা যাবে। আগের মডেলের তুলনায় ডিজাইনের আপগ্রেড হবে লাভা অগ্নি ৪ ফোনে। 

সেরা শিরোনাম

Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু

ভিডিও

Bikash Bhaban Abhijan: চাকরি স্থায়ীকরণের দাবিতে সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
omputer Teachers Agitation | সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
CPM News LIVE | ভগৎ সিংয়ের জন্মবার্ষিকী পালন উপলক্ষে মিন্টো পার্কে উত্তেজনা | ABP Ananda LIVE
Coochbehar News: দিনহাটায় কংগ্রেসের মিছিল থেকে হামলার অভিযোগ, আক্রান্ত বিজেপির বুথ সভাপতি
Singhi Park | ৮৫তে পা দিল সিংহি পার্কের পুজো, মণ্ডপজুড়ে ছত্তীসগঢ়ের বস্তারের লোক শিল্পের ছোয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget