এক্সপ্লোর

Lava Phones: ভারতে একসঙ্গে আসছে লাভা 'ব্লেজ' সিরিজের ২ ফোন, কী কী ফিচার থাকতে পারে?

Lava Blaze Series Phones: লাভা ব্লেজ AMOLED ২ ফোনে যে AMOLED ডিসপ্লে থাকবে তা স্পষ্ট। এই ডিসপ্লেতে থাকতে পারে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।

Lava Phones: লাভা সংস্থা তাদের 'ব্লেজ' সিরিজের দুটো ফোন একসঙ্গে লঞ্চ করতে চলেছে ভারতে। লাভা ভারতের নিজস্ব সংস্থা। এবার লঞ্চ হতে চলেছে লাভা ব্লেজ AMOLED ২ (Lava Blaze AMOLED  2 5G) এবং লাভা ব্লেজ ড্রাগন (Lava Blaze Dragon) - এই দুই ফোন। এখনও অবশ্য লাভা সংস্থার 'ব্লেজ' সিরিজের এই দুই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। শোনা যাচ্ছে, এই দুই ফোনের দাম মাঝামাঝি রেঞ্জে থাকবে। লাভা ইন্ডিয়ার ওয়েবসাইটে সম্প্রতি দেখা গিয়েছে লাভা ব্লেজ AMOLED ৫জি ফোনের নাম। ওই ওয়েবসাইটে আরও লেখা রয়েছে এই ফোনে ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এছাড়াও পাবেন ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট, যেখানে আবার ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এর পাশাপাশি লাভা সংস্থার এই ফোনে থাকতে চলেছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি। অনুমান, হয়তো জুলাই মাসেই লাভা সংস্থার ব্লেজ সিরিজের এই দুই ফোন দেশে লঞ্চ হবে। 

লাভা ব্লেজ AMOLED ২ ফোনে যে AMOLED ডিসপ্লে থাকবে তা স্পষ্ট। অন্যদিকে, লাভা ব্লেজ ড্রাগন ফোনে একটি শক্তিশালী এবং দ্রুত গতিতে কাজ করবে এবং ভাল পরিমাণ স্টোরেজ থাকবে এমন প্রসেসর থাকবে বলে দাবি করেছে লাভা সংস্থা। এখনও লাভা সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে কোনও তথ্য দেওয়া হয়নি তাদের ব্লেজ সিরিজের এই দুই ফোন সম্পর্কে। তবে টিপস্টার অভিষেক যাদব দাবি করেছেন, লাভা ব্লেজ AMOLED ২ ৫জি ফোনে থাকতে চলেছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেট। অন্যদিকে লাভা ব্লেজ AMOLED ২ ফোনে ৬.৬৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকবে বলেও দাবি করেছেন ওই টিপস্টার। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এই ডিসপ্লেতে থাকতে পারে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এছাড়াও এই ফোনে অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট থাকার কথাও শোনা গিয়েছে। 

জুন মাসে ভারতে লঞ্চ হয়েছে লাভা সংস্থার দু'টি ৫জি ফোন। লাভা স্টর্ম প্লে ৫জি এবং লাভা স্টর্ম লাইট ৫জি- এই দুই ফোন একইসঙ্গে লঞ্চ হয়েছে দেশে। দুই ফোনেরই দাম ১০ হাজার টাকার কম থেকে শুরু হচ্ছে। কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে। ২০২৩ সালের ডিসেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল ভ্যানিলা লাভা স্টরম ৫জি ফোন। সেই দলেই নাম জুড়েছে লাভা স্টর্ম প্লে ৫জি এবং লাভা স্টর্ম লাইট ৫জি- এই দুই ফোনের। 

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget