এক্সপ্লোর

Lava Blaze Pro: লাভা ব্লেজ প্রো ভারতে কবে লঞ্চ হবে? চারটি রঙে দেশীয় বাজারে আসতে পারে এই ফোন

Lava Mobiles: কী কী রঙে ভারতে লঞ্চ হতে পারে লাভা ব্লেজ প্রো ফোন? জেনে নিন।

Lava Blaze Pro: ভারতের নিজস্ব মোবাইল প্রস্তুতকারক সংস্থা লাভা (Lava) দেশে একটি নতুন ফোন লঞ্চ করতে চলেছে চলতি মাসেই। জানা গিয়েছে, সেপ্টেম্বর মাসের আগামী সপ্তাহের শুরুর দিকেই লাভা কোম্পানির এই ফোন লঞ্চ হবে ভারতে। আগামী ২০ সেপ্টেম্বর মঙ্গলবার ভারতে লঞ্চ হতে চলেছে লাভা ব্লেজ প্রো (Lava Blaze Pro) মডেল। চারটি রঙে এই ফোন লঞ্চ হবে দেশে। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে শোনা গিয়েছে। সেখানে থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর। এছাড়াও এই ফোনে একটি ৫০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি থাকতে পারে। ভারতে লাভা ব্লেজ প্রো ফোনের দাম কত হতে পারে তা এখনও প্রকাশ্যে আসেনি। তবে এই ফোনে একটি ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে থাকতে পারে।

লাভা ব্লেজ প্রো ফোনের রঙ

এই ফোন চারটি রঙে ভারতে লঞ্চ হবে বলে শোনা গেলেও নির্দিষ্ট কালার শেড জানা যায়নি। তবে অনুমান, Blue, Golden, Mint Green, Mustard Yellow- এই চারটি রঙে লাভা ব্লেজ প্রো ফোন ভারতে লঞ্চ হতে পারে।

লাভা ব্লেজ

লাভা ব্লেজ প্রো ফোন আসলে লাভা ব্লেজ ফোনের সাকসেসর মডেল। চলতি বছর জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছে এই ফোন। এটি একটি বাজেট সেগমেন্টের ফোন। এই ফোনের দাম মাত্র ৮৬৯৯ টাকা। তবে দাম কম হলেও নজর কেড়েছে এই ফোনের ফিচার। এই ফোনের ৩ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৬৯৯ টাকা। গ্লাস ব্ল্যাক, গ্লাস ব্লু, গ্লাস গ্রিন এবং গ্লাস রেড, এই চারটি রঙে ভারতে লঞ্চ হয়েছে লাভা ব্লেজ ফোন। 

Lava Blaze ফোনের স্পেসিফিকেশন ও ফিচার

  • ১। ডুয়াল সিমের (ন্যানো) স্লট রয়েছে এই ফোনে। তার সঙ্গে রয়েছে অ্যান্ড্রয়েড ১২- র সাপোর্ট। এই ফোনে ৬.৫১ ইঞ্চির একটি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে রয়েছে। তার উপরে রয়েছে একটি হোল পাঞ্চ ডিজাইন।
  • ২। এই ফোনে একটি মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর রয়েছে। তার সঙ্গে যুক্ত রয়েছে ৩ জিবি র‍্যাম। এর সঙ্গে অতিরিক্ত ৩ জিবি ভার্চুয়াল র‍্যাম থাকছে। ফোনের ফ্রি স্টোরেজ ব্যবহার করে এই র‍্যামের পরিমাণ বাড়ানো সম্ভব। এই ফোনের ৬৪ জিবি স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
  • ৩। লাভা ব্লেজ ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। সেখানে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে, যার মধ্যে আবার রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার। এছাড়াও রয়েছে এলইডি ফ্ল্যাশ। এই ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। সেই সঙ্গে রয়েছে স্ক্রিন ফ্ল্যাশ ফিচার।
  • ৪। ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে লাভা ব্লেজ ফোনে। একবার চার্জ দিলে প্রায় ৪০ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম এবং ২৫ দিনের স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে।

আরও পড়ুন- স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে গান, ব্যাটারির চার্জ বাঁচাতে নতুন গবেষণা অ্যাপলের

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget