এক্সপ্লোর

Lava Blaze: ১০ হাজারের মধ্যে ভারতে আসছে লাভা ব্লেজ, প্রি-বুকিং শুরু কবে থেকে?

Lava Smartphone: ভারতে নতুন স্মার্টফোন লাভা ব্লেজ লঞ্চ হতে চলেছে। এই ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে, দেখে নিন।

কলকাতা: ভারতে নতুন বাজেট স্মার্টফোন (Smartphone) লঞ্চ করতে চলেছে লাভা সংস্থা। জানা গিয়েছে, লাভা ব্লেজ (Lava Blaze) ফোন লঞ্চ হবে দেশে। ৭ জুলাই দুপুর ১২টা থেকে এই ফোনের প্রি-অর্ডার (Pre-Order) শুরু হবে বলে ঘোষণা করেছে লাভা (Lava) সংস্থা। তবে এই ফোন সম্পর্কে আর বিশেষ কোনও তথ্য পাওয়া যায়নি। যদিও জানা গিয়েছে প্রি-বুকিংয়ের ক্ষেত্রে বিশেষ ছাড় পেতে পারেন ক্রেতারা। ইতিমধ্যেই লাভা কোম্পানি তাদের ব্লেজ মডেলের একটি ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা গিয়েছে যে এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। ১৩ মেগাপিক্সেলের মেন সেনসর থাকতে পারে এই ক্যামেরা সেটআপে। ফোনের ব্যাক প্যানেলে থাকতে পারে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এর আগে বলা হয়েছিল যে লাভা ব্লেজ ফোনে একটি Unisoc SoC থাকতে পারে। সূত্রের খবর লাভা ব্লেজ ফোনের দাম ১০ হাজার টাকার আশপাশে হতে পারে।

লাভা ব্লেজ ফোনের যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে একাধিক রঙে এই ফোন লঞ্চ হতে পারে। সবুজ, কালো, লাল, নীল- এই চার রঙে ভারতে লঞ্চ হতে পারে লাভা ব্লেজ ফোন। এই চার রঙ ছাড়া অন্যান্য রঙেও লঞ্চ হতে পারে লাভা ব্লেজ ফোন। তবে সেই প্রসঙ্গে নিশ্চিত ভাবে কোনও তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে জানা গিয়েছে, ৭ জুলাই থেকে উক্ত চারটি রঙের ফোনের জন্য প্রি-বুকিং করতে পারবেন ক্রেতারা।

যদিও এখনও ভারতে লাভা ব্লেজ ফোন কী কী ফিচার ও স্পেসিফিকেশন নিয়ে লঞ্চ হবে তা প্রকাশ্যে আসেনি। ফোনের দাম এবং অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কেও জানা যায়নি। এমনকি লাভা কোম্পানির ওয়েবসাইট ছাড়া আর কোথা থেকে এই ফোন কেনা যাবে তাও স্পষ্ট নয়। কিন্তু ১০ হাজার টাকার মধ্যে লাভা ব্লেজ যে এই কোম্পানির দারুণ একটি বাজেট ফোন হতে চলেছে তা আন্দাজ করছেন গ্যাজেট বিশেষজ্ঞদের অনেকেই।

আরও পড়ুন- পেশাদার ক্যামেরাম্যানের মতো ছবি তুলতে পারবেন, কোথায় আলাদা ওয়ানপ্লাসের এই ফোন

সেরা শিরোনাম

Battery Management System: দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
WhatsApp Username: ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
Titan by Tata: বিরাট ঝুঁকি নিয়ে টাইটানের শুরু, আজ দেশের অন্যতম বড় লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে JRD Tata-র টাইটান
বিরাট ঝুঁকি নিয়ে টাইটানের শুরু, আজ দেশের অন্যতম বড় লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে JRD Tata-র টাইটান
Mobile Hacking : অজান্তেই হ্যাক হচ্ছে ফোন ! কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন ? কীভাবে বাঁচবেন এই বিপদ থেকে ?
অজান্তেই হ্যাক হচ্ছে ফোন ! কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন ? কীভাবে বাঁচবেন এই বিপদ থেকে ?

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
Embed widget