এক্সপ্লোর

Smartphones Under Rs 10000: ভারতের নিজস্ব কোম্পানির দুটো ৫জি ফোন একসঙ্গে আসছে, দাম ৭ হাজারেরও কম !

Lava Smartphones: জানা গিয়েছে, দেশে এবার লঞ্চ হতে চলেছে লাভা বোল্ড এন১ এবং লাভা বোল্ডে এন১ প্রো- এই দুই ফোন। তবে এখনও এই দুই ফোন লঞ্চের দিনক্ষণ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি লাভা কর্তৃপক্ষ।

Smartphones Under Rs 10000: ভারতে লঞ্চ হতে চলেছে দেশীয় সংস্থা 'লাভা'- র নতুন ফোন। জানা গিয়েছে, দেশে এবার লঞ্চ হতে চলেছে লাভা বোল্ড এন১ এবং লাভা বোল্ডে এন১ প্রো- এই দুই ফোন। তবে এখনও এই দুই ফোন লঞ্চের দিনক্ষণ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি লাভা কর্তৃপক্ষ। যদিও ই-কমার্স সংস্থা অ্যামাজনের ওয়েবসাইটে লাভা কোম্পানির 'বোল্ড' সিরিজের এই দুই ফোন বিক্রি শুরুর দিন সম্পর্ক জানা গিয়েছে। লাভা বোল্ড এন১ ফোনের বিক্রি শুরু হতে চলেছে ৪ জুন থেকে। দাম শুরু ৫৯৯৯ টাকা থেকে। অন্যদিকে লাভা বোল্ড এন১ প্রো মডেলের বিক্রি শুরু হচ্ছে ৪ জুন থেকে এবং দাম শুরু হবে ৬৬৯৯ টাকা থেকে। লাভা সংস্থার এই দুই ফোনে থাকতে চলেছে Unisoc চিপসেট এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি। লাভা বোল্ড এন১ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকবে। অন্যদিকে লাভা বোল্ড এন১ প্রো ফোনে থাকতে চলেছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। 

অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে লাভা বোল্ড সিরিজের এই দুই ৫জি ফোন সম্পর্কে কী কী তথ্য জানা গিয়েছে, দেখে নিন 

লাভা বোল্ড এন১ ফোন লঞ্চ হতে চলেছে র‍্যাডিয়েন্ট ব্ল্যাক এবং স্পার্কলিং আইভরি রঙে। এই ফোনে ৬.৭৫ ইঞ্চির ডিসপ্লে থাকতে চলেছে। এই ডিসপ্লেতে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই যুক্ত রেয়ার ক্যামেরা ইউনিট থাকবে লাভা বোল্ড এন১ ফোনে। সেখানে ১৩ মেগাপিক্সেলের মেন সেনসর থাকবে। এছাড়াও ফোনের স্ক্রিনের উপর থাকতে চলেছে ৫ মেগাপিক্সেলের সেলফি শুটার। এই ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। লাভা বোল্ড এন১ ফোনে একটি অক্টা-কোর Unisoc প্রসেসর থাকবে। এর সঙ্গে ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ যুক্ত থাকবে। ভার্চুয়াল র‍্যাম ফিচারের সাহায্যে অনবোর্ড মেমোরি ৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজের মাধ্যমে। এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকতে চলেছে। 

অন্যদিকে লাভা বোল্ড এন১ প্রো ফোন Stealth Black এবং Titanium Black- এই দুই রঙে লঞ্চ হতে চলেছে। এই ফোনে ৬.৬৭ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে থাকতে চলেছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হবে। এই ফোনে একটি Unisoc T606 প্রসেসর থাকতে চলেছে। এর সঙ্গে ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত থাকবে। ভার্চুয়াল র‍্যাম অপশন থাকবে ৪ জিবির জন্য। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকবে। এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে চলেছে। ফোনের সাইডের অংশে থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেনসর। 

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget