এক্সপ্লোর

Smartphones Under Rs 10000: ৮ হাজার টাকারও কম দামে ভারতে নতুন ৫জি ফোন লঞ্চ করল 'লাভা', কী কী ফিচার রয়েছে?

Lava Shark 5G: এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৯৯৯ টাকা। স্টেলার ব্লু এবং স্টেলার গোল্ড, এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে লাভা শার্ক ৫জি ফোন।

Smartphones Under Rs 10000: ভারতে লঞ্চ হয়েছে দেশের নিজস্ব সংস্থা 'লাভা'- র নতুন ৫জি ফোন। এবার লঞ্চ হয়েছে লাভা শার্ক ৫জি ফোন। এই ফোনে একটি ৬ এনএম অক্টা-কোর Unisoc T765 চিপসেট রয়েছে। এর সঙ্গে ৪ জিবি র‍্যাম যুক্ত রয়েছে। ভার্চুয়াল ভাবে এই ইনবিল্ট র‍্যামের পরিমাণ আরও ৪ জিবি বাড়ানো সম্ভব। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ১৩ মেগাপিক্সেলের মেন সেনসর এবং এলইডি ফ্ল্যাশ রয়েছে। ফোনের স্ক্রিনের উপর ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও লাভা শার্ক ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট রয়েছে এবং অ্যান্ড্রয়েড ১৫-র সাপোর্ট পাওয়া যাবে এই ফোনে। এর আগে মার্চ মাসে এই ফোনের ৪জি ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হয়েছিল। 

ভারতে লাভা শার্ক ৫জি ফোনের দাম কত, কী কী রঙে লঞ্চ হয়েছে, কোথা থেকে কেনা যাবে, জেনে নিন বিশদে 

এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৯৯৯ টাকা। স্টেলার ব্লু এবং স্টেলার গোল্ড, এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে লাভা শার্ক ৫জি ফোন। বর্তমানে লাভা সংস্থার অফিশিয়াল ই-স্টোর এবং সংস্থার রিটেল আউটলেট থেকে কেনা যাচ্ছে এই ফোন। 

লাভা শার্ক ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে 

  • এই ফোনে ৬.৭৬ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে পাওয়া যাবে এইচডি প্লাস রেজোলিউশন। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ। অ্যান্ড্রয়েড ১৫ আউট অফ দ্য বক্সের সাপোর্টে পরিচালিত হবে লাভা শার্ক ৫জি ফোন। 
  • একটি অক্টা-কোর ৬এনএম Unisoc T765 প্রসেসর রয়েছে লাভা শার্ক ৫জি ফোনে। এর সঙ্গে ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি অনবোর্ড স্টোরেজ রয়েছে। ভার্চুয়াল (ভার্চুয়াল র‍্যাম এক্সপ্যানশন) ভাবে এই র‍্যামের পরিমাণ আরও ৪ জিবি বাড়ানো সম্ভব। এর পাশাপাশি স্টোরেজের (এক্সটার্নাল স্টোরেজ) পরিমাণ ১ টিবি বাড়ানো সম্ভব মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে। 
  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরায় এআই যুক্ত ১৩ মেগাপিক্সেলের সেনসর রয়েছে। সেকেন্ডারি ক্যামেরা সেনসরের মেগাপিক্সেল জানা যায়নি। একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট রয়েছে। ফোনের স্ক্রিনের উপর ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। 
  • এই ফোনে ১৮ ওয়াটের ওয়্যারড চার্জিং ফিচারের সাপোর্ট পাওয়া যাবে। ফোনের ওজন প্রায় ২০০ গ্রাম। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ফোন সহজে ধুলো এবং জলে নষ্ট হবে না। 

সেরা শিরোনাম

WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Power Banks: ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন
ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন
Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে স্যামসাং গ্যালাক্সি ফোন হাজির ভারতে, কত দামে কেনা যাবে কোন কনফিগারেশনের মডেল ?
২০ হাজারের কমে স্যামসাং গ্যালাক্সি ফোন হাজির ভারতে, কত দামে কেনা যাবে কোন কনফিগারেশনের মডেল ?

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget