এক্সপ্লোর

Lava Smartphones: ভারতে আসছে লাভা স্টর্ম সিরিজের দু'টি নতুন ফোন, ৫জি মডেলে থাকবে নজরকাড়া ফিচার, দাম সাধ্যের মধ্যেই

Lava Storm Series: এবার লঞ্চ হতে চলেছে লাভা স্টর্ম প্লে ৫জি ফোন। এর সঙ্গেই লঞ্চ হবে লাভা স্টর্ম লাইট ৫জি ফোনও। তবে লাভা সংস্থার এই দুই ফোন কবে ভারতে লঞ্চ হবে তার নির্দিষ্ট সময় এখনও জানা যায়নি।

Lava Smartphones: ভারতে লঞ্চ হতে চলেছে দেশীয় সংস্থার নতুন ফোন। আবারও একটি ফোন ভারতে লঞ্চ করতে চলেছে লাভা কোম্পানি। এটিও একটি ৫জি ফোন হতে চলেছে বলে জানা গিয়েছে। এবার লঞ্চ হতে চলেছে লাভা স্টর্ম প্লে ৫জি ফোন। এর সঙ্গেই লঞ্চ হবে লাভা স্টর্ম লাইট ৫জি ফোনও। তবে লাভা সংস্থার এই দুই ফোন কবে ভারতে লঞ্চ হবে তার নির্দিষ্ট সময় এখনও জানা যায়নি। কিন্তু খুব বেশি দেরি নেই, তাড়াতাড়িই লঞ্চ হবে সেই আভাস পাওয়া গিয়েছে। এর পাশাপাশি জানা যাচ্ছে, ভারতে লঞ্চের পর লাভা স্টর্ম প্লে ৫জি এবং লাভা স্টর্ম লাইট ৫জি- এই দুই ফোন অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট এবং লাভা ইন্ডিয়া ই-স্টোর থেকে। 

লাভা স্টর্ম পেল ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৬০ প্রসেসর থাকতে চলেছে। লাভা সংস্থার দাবি, ভারতে এই প্রথম কোনও স্মার্টফোন লঞ্চ হতে চলেছে যেখানে এই চিপসেট থাকবে। ভারতে এর আগেও লাভা স্টর্ম সিরিজের ৫জি ফোন লঞ্চ হয়েছে। সেই সিরিজেই আসতে চলেছে আরও ফোন। ভারতের নিজস্ব সংস্থা লাভা- র ফোন তাদের কম দামের জন্য ক্রেতাদের পছন্দের তালিকায় থাকে বরাবরই। ৫জি ফোনে আকর্ষণীয় অনেক ফিচার পাওয়া যায় বেশ কম দামে। অনুমান, লাভা স্টর্ম সিরিজের আসন্ন দুই ৫জি ফোনেও সেই ধরনের ফিচারই থাকবে এবং দাম হবে সাধ্যের মধ্যে। অর্থাৎ গ্রাহকরা নিরাশ হবেন না। 

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে লাভা সংস্থার ২টি বাজেট ফোন 

লাভা বোল্ড এন১ এবং লাভা বোল্ড এন১ প্রো- ভারতে লঞ্চ হয়েছে এই দুই ফোন। এই দুই ফোন বাজেট সেগমেন্টের মডেল। এখানে রয়েছে Unisoc চিপসেট, ৫০০০ এমএএইচ ব্যাটারি। লাভা এন১ ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। অন্যদিকে লাভা বোল্ড এন১ প্রো ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। লাভা এন১ এবং লাভা এন১ প্রো- দুই ফোনই ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না। লাভা বোল্ড এন১ ফোনে রয়েছে ৬.৭৫ ইঞ্চির ডিসপ্লে যেখানে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। অন্যদিকে লাভা বোল্ড এন১ প্রো ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে রয়েছে, যেখানেও এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। ভারতে লাভা বোল্ড এন১ প্রো ফোনের দাম শুরু হচ্ছে ৬৭৯৯ টাকা থেকে। অন্যদিকে লাভা বোল্ড এন ফোনের দাম শুরু হচ্ছে ৫৯৯৯ টাকা থেকে। অ্যামাজন ইন্ডিয়া থেকে এক্সক্লুসিভ ভাবে এই দুই ফোন কেনা যাবে। 

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget