এক্সপ্লোর

Lava Prowatch: ভারতে প্রথম স্মার্টওয়াচ লঞ্চ করতে চলেছে লাভা সংস্থা, ডিভাইসের নাম কী? রইল সম্ভাব্য ফিচার

Smartwatch: স্ক্র্যাচ রেজিসট্যান্ট ডিসপ্লে থাকতে চলেছে লাভা সংস্থা প্রথম স্মার্টওয়াচ, লাভা প্রোওয়াচ মডেলে।

Lava Prowatch: স্মার্টফোনের (Smartphone) পর এবার স্মার্টওয়াচ (Smartwatch)। লাভা সংস্থা ভারতে তাদের প্রথম স্মার্টওয়াচ (Lava Smartwatch) লঞ্চ করতে চলেছে। এই ডিভাইসের নাম হতে চলেছে লাভা প্রোওয়াচ (Lava Prowatch)। এপ্রিল মাসের শেষদিকে এই স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হতে পারে। বলা হচ্ছে, লাভা প্রোওয়াচের মধ্যে থাকতে চলেছে ফিটনেস ট্র্যাকিং ফিচারের সাপোর্ট। এছাড়াও থাকতে পারে ইন্টারচেঞ্জেবল ওয়াচ স্ট্র্যাপের সুবিধা। লাভা সংস্থা জানাচ্ছে, তাদের প্রথম স্মার্টওয়াচের স্ক্রিন বা ডিসপ্লে হবে যথেষ্ট রেজিসট্যান্ট। তার ফলে সহজে স্ক্র্যাচ পড়বে না। অর্থাৎ স্ক্রাচ রেজিসট্যান্ট ডিসপ্লে থাকবে এই স্মার্টওয়াচে। এছাড়াও লাভা প্রোওয়াচ এই স্মার্টওয়াচে থাকবে একটি ফাস্ট ইউজার ইন্টারফেস।

লাভা সংস্থা তাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে প্রথম স্মার্টওয়াচ লঞ্চের কথা ঘোষণা করেছে। আগামী ২৩ এপ্রিল বেলা ১১টার সময় এই স্মার্টওয়াচ দেশে লঞ্চ হতে চলেছে। লাভা একটি দেশীয় সংস্থা। ভারতে এই সংস্থার স্মার্টফোন ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে। এবার ব্যবসা বাড়ানোর জন্য স্মার্টওয়াচ লঞ্চ করতে চলেছে লাভা সংস্থা। জানা গিয়েছে, লাভা প্রোওয়াচে সম্ভবত থাকতে চলেছে একটি গোলাকার ডিসপ্লে। এই গোলাকার ডিসপ্লে থাকতে পারে একটি এমটাল চেসিসের মধ্যে। এছাড়াও এর পাশে একটি বাটন এবং একটি ক্রাউন থাকতে পারে। এক্স মাধ্যমে লাভা সংস্থা আপাতত তাদের প্রথম স্মার্টওয়াচ 'লাভা প্রোওয়াচ' সম্পর্কে এইসব ফিচারেরই আভাস দিয়েছে। 

অন্যদিকে আরও শোনা গিয়েছে, লাভা প্রোওয়াচ মডেলে ফিটনেস ট্র্যাকিং ফিচার যেমন- হার্ট রেট মনিটরিং ফিচারের সাপোর্ট থাকতে পারে। লাভা সংস্থার দাবি, অন্যান্য প্রোডাক্টের তুলনায় তাদের স্মার্টওয়াচের রিডিং বা ডেটা অনেক বেশি নিখুঁত হবে। লাভা সংস্থার প্রথম স্মার্টওয়াচে গুগলের Wear OS- এর সাপোর্ট থাকবে কিনা এবং ইউজাররা এই ওয়ারেবল ডিভাইসে অ্যাপ ইনস্টল করার সুবিধা পাবেন কিনা সে ব্যাপারে স্পষ্টভাবে কিছু জানা যায়নি এখনও। এর আগে ২০২১ সালের জানুয়ারি মাসে লাভা সংস্থা লঞ্চ করেছিল Lava BeFIT- এটি ছিল একটি ফিটনেস ট্র্যাকার। তাই লাভা- র এই প্রোওয়াচ দ্বিতীয় ফিটনেস ট্র্যাকার হতে চলেছে। কিন্তু স্মার্টওয়াচ এটিই প্রথম। লঞ্চের আগে এই স্মার্টওয়াচের আরও ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে আসবে বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন- ভারতে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সির নতুন দুই ফোন, কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Power Banks: ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন
ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন

ভিডিও

Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda
Sujan Chakraborty : 'মোদি-অমিত শাহর প্রাণভোমরা জ্ঞানেশ কুমারের মধ্যে', বললেন বাম নেতা সুজন চক্রবর্তী
Amit Shah : 'শিখ বিরোধী হিংসার ক্ষতে নুনের ছিটে দিতেই আজ দিল্লিতে প্রতিবাদ', রাহুলকে আক্রমণ শাহের
Neha Bora News: 'BJP-RSS এর জায়গা ডাস্টবিনে হবে', রামলীলা ময়দান থেকে হুঙ্কার নেহা বোরার | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget