এক্সপ্লোর

Lava Yuva Pro: ভারতে হাজির নতুন বাজেট ফোন, দাম ৮ হাজারেরও কম, রয়েছে তাক লাগানো ফিচার

Budget Phone: ভারতে লঞ্চ হয়েছে Lava Yuva Pro- এই বাজেট স্মার্টফোন। একটিই র‍্যাম ও স্টোরেজ নিয়ে দেশে লঞ্চ হয়েছে বাজেট ফোনটি।

Lava Yuva Pro: ভারতে লঞ্চ হয়েছে বাজেট সেগমেন্টের (Budget Phone) ফোন Lava Yuva Pro। ইদানীংকালে ভারতে বেশ কয়েকটি সংস্থা বাজেট স্মার্টফোন লঞ্চ করেছে। ‘লাভা’ সংস্থাও এর আগে ভারতে বাজেট ফোন লঞ্চ করেছিল। এবার ফের ‘লাভা’ কোম্পানির একটি নতুন বাজেট মডেল (Lava Budget Smartphone) লঞ্চ হয়েছে ভারতে। নতুন ফোন Lava Yuva Pro- তে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও প্রসেসর। এছাড়াও এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এই ফোনের ডিসপ্লের উপর রয়েছে একটি ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন। সেখানে সেট করা রয়েছে ফ্রন্ট ক্যামেরা সেনসর। Lava Yuva Pro ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। একবার চার্জ দিলে এই ফোনে ৩২০ ঘণ্টা পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে বলে দাবি করেছে’লাভা’ সংস্থা।

ভারতে Lava Yuva Pro ফোনের দাম এবং উপলব্ধতা

‘লাভা’ সংস্থার এই বাজেট ফোনের ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ মডেলের দাম ভারতে ৭৯৯৯ টাকা। এই একটিই ভ্যারিয়েন্টে দেশে লঞ্চ হয়েছে Lava Yuva Pro ফোন। মেটালিক ব্ল্যাক, মেটালিক ব্লু এবং মেটালিক গ্রে- এই তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে Lava Yuva Pro। বর্তমানে ভারতে কেবলমাত্র ‘লাভা’ সংস্থার ই-স্টোর থেকে এই ফোন কেনা যাবে।  

Lava Yuva Pro ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • ডুয়াল সিম (ন্যানো) রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ১২- র সাপোর্ট। এই ফোনে ৬.৫১ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। একটি HD+ IPS ডিসপ্লে রয়েছে এই ফোনে। তার উপর রয়েছে গোরিলা গ্লাস প্রোটেকশন।
  • এই ফোনে প্রসেসরের সঙ্গে যুক্ত রয়েছে ৩ জিবি র‍্যাম। অন্যদিকে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে LED ফ্ল্যাশ। একাধিক ক্যামেরা মোড এবং ফিল্টারের অপশন রয়েছে এই ফোনের রেয়ার ক্যামেরা সেনসর। HDR, portrait, beauty, night, GIF, time-lapse photography- এইসব ফিচার দেখা যাবে Lava Yuva Pro ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে।
  • Lava Yuva Pro ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা সেনসর। এর সঙ্গে রয়েছে স্ক্রিন ফ্ল্যাশ। এছাড়াও এই ফোনের ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
  • এই ফোনে একটি ৪জি কানেক্টিভিটি যুক্ত ফোন। ব্লুটুথ ভি৫ এবং এফএম রেডিওর সঙ্গে এই ফোনে রয়েছে ওয়াই-ফাই সাপোর্ট। এছাড়াও রয়েছে ১০ ওয়াটের চার্জিং ফিচার। টাইপ- সি ইউএসবি পোর্টের সাহায্যে এই ফোনে চার্জ দেওয়া সম্ভব। এই ফোনে ফেস আনলক ফিচার এবং ফিঙ্গারপ্রিন্ট সেনসরের সাপোর্টও রয়েছে।

আরও পড়ুন- স্যামসাং গ্যালাক্সি এস২৩ এবং গ্যালাক্সি এস২৩ আলট্রা ফোনের ক্যামেরা ফিচার কেমন হতে পারে?

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget