এক্সপ্লোর

স্যামসাং গ্যালাক্সি এস২৩ এবং গ্যালাক্সি এস২৩ আলট্রা ফোনের ক্যামেরা ফিচার কেমন হতে পারে?

Samsung Galaxy: স্যামসাং গ্যালাক্সি এস২৩ এবং স্যামসাং গ্যালাসি এস২৩ আলট্রা ও স্যামসাং গ্যালাক্সি এস২৩ প্লাস এই তিনটি ফোন লঞ্চ হবে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজে।

Samsung Galaxy S23 Series: স্যামসাং সংস্থা তাদের গ্যালাক্সি এস২৩ সিরিজ (Samsung Galaxy S23 Series) গ্লোবাল মার্কেটে লঞ্চ করবে আগামী বছর। ইতিমধ্যেই এই সিরিজের ফোন সম্পর্কে বেশ কিছু সম্ভাব্য তথ্য প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এস২৩ (Samsung Galaxy S23) এবং স্যামসাং গ্যালাসি এস২৩ আলট্রা (Samsung Galaxy S23 Ultra) এবং স্যামসাং গ্যালাক্সি এস২৩ প্লাস (Samsung Galaxy S23 Plus) এই তিনটি ফোন লঞ্চ হবে এই সিরিজে। অনুমান করা হচ্ছে, স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর থাকতে পারে এই ফোনগুলিতে। 

স্যামসাং গ্যালাক্সি এস২৩ এবং স্যামসাং গ্যালাক্সি এস২৩ প্লাস 

এই ফোনে থাকতে পারে ৩৯০০ এমএএইচ ব্যাটারি। আগের তুলনায় এই ব্যাটারি বড় এবং শক্তিশালী। এছাড়াও এই ফোনে একটি ৬.১ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। স্যামসাং গ্যালাক্সি এস২৩ প্লাস মডেলে একটি ৬.৬ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। এর সঙ্গে শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এস২৩ ফোনে থাকতে পারে ২৫ ওয়াটের চার্জিং সাপোর্ট। এই দুই ফোনেই ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেনসরের সঙ্গে থাকতে পারে ১২ মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ১০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এস২৩ প্লাস ফোনে ৪৭০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। 

স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা

চারটি রঙে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। বেজ, ব্ল্যাক, গ্রিন এবং লাইট পিঙ্ক- এই চার রঙে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা ফোন। শোনা যাচ্ছে, এই ফোনে থাকতে পারে একটি ৬.৮ ইঞ্চির QHD+ AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে একটি S Pen- এর স্লট থাকতে পারে। স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা ফোনে থাকতে পারে একটি কোয়াড ক্যামেরা সেটআপ। সেখানে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, ১০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা (৩এক্স অপটিকাল জুম সমেত) এবং আরও একটি ১০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স (১০এক্স অপটিকাল জুমের সাপোর্ট) থাকতে পারে। এছাড়াও থাকতে পারে একটি ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট এবং একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি। 

আরও পড়ুন- এই আইফোন মডেলটিকে obsolete product- এর তালিকায় যুক্ত করেছে অ্যাপেল, কোন ফোন?

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget