এক্সপ্লোর

Amazon Alexa Update: ''অমিতজি কিতনে আদমি থে'' ? অ্যামাজন অ্যালেক্সায় এবার অমিতাভের ভয়েজ

বৃহস্পতিবারই ভারতের বাজারে অমিতাভের আওয়াজ ব্যবহার শুরু করেছে আমেরিকার ই-কমার্স জায়ান্ট। মূলত, দেশের বাজার ধরতে জনপ্রিয় অভিনেতাদের আওয়াজ অ্যালেক্সায় লোড করতে চাইছে অ্যামাজন।

নয়াদিল্লি: ''কমান্ড দেবেন আপনি, অ্যাসিস্ট করবেন অমিতাভ বচ্চন।'' বিগ বি-র আওয়াজ এবার অ্যামাজন অ্যালেক্সায়। গুগল ভয়েজ অ্যাসিস্ট্যান্ট, অ্যাপল সিরিকে টক্কর দিতে নতুন ভাবনা অ্যামাজনের।

বৃহস্পতিবারই ভারতের বাজারে অমিতাভের আওয়াজ ব্যবহার শুরু করেছে আমেরিকার ই-কমার্স জায়ান্ট। মূলত, দেশের বাজার ধরতে জনপ্রিয় অভিনেতাদের আওয়াজ অ্যালেক্সায় লোড করতে চাইছে অ্যামাজন। সেই চিন্তাধারা থেকেই এই যাত্রা শুরু। এর আগে ২০১৯ সালে আমেরিকার অভিনেতা-প্রযোজক স্যামুয়েল.এল.জ্যাকশনের ভয়েজ অ্যালেক্সায় এনেছিল কোম্পানি।

কীভাবে অ্যালেক্সায় অমিতাভের আওয়াজ ব্যবহার করবেন ?
বিনামূল্যে পাওয়া যাবে না এই সুবিধা। ভারতে অ্যালেক্সায় অমিতাভের ভয়েজ পেতে বছরে ২৯৯ টাকা গুনতে হবে গ্রাহককে। তবে 'ইনট্রোডাকটারি প্রাইস' বা (পরিচিতি মূল্য) হিসাবে এখন ১৪৯ টাকায় পেতে পারেন এই পরিষেবা। সেলিব্রিটি ভয়েজ কেনার ক্ষেত্রে “Alexa, introduce me to Amitabh Bachchan”বলতে হবে গ্রাহককে। 

এ ছাড়াও সরাসরি অ্যামাজনের সাইট থেকেও এই ভয়েজ কিনতে পারেন আপনি। একবার পেমেন্ট নিশ্চিত হয়ে গেলেই অ্যালেক্সার পরিবর্তে আপনার কমান্ড শুনে সাহায্য করবেন অমিতাভ বচ্চন। তবে ওয়েক ওয়ার্ডে 'অমিতজি'-র পাশাপাশি ভয়েজ অ্যাসিস্ট্যান্ট হিসাবে অ্যালেক্সাও থাকবে গ্রাহকের সঙ্গে।

গত সেপ্টেম্বর মাসেই গ্রাহকদের সেলিব্রিটি ভয়েজ অ্যাসিস্ট্যান্ট দেওয়ার কথা ঘোষণা করেছিল অ্যামাজন। সেখানে অমিতাভ বচ্চনের নাম ঘোষণা করে কোম্পানি। অ্যামাজন সূত্রে খবর, গত তিন মাস ধরে অনবরত অ্যালেক্সায় অমিতাভের ভয়েজ ইনপুট নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে কোম্পানি।এবার তারই ফল পাওয়া গেল হাতেনাতে। কোম্পানির আশা, ভারতে অ্যালেক্সায় অমিতাভের ভয়েজ ইনট্রোডিউস করায় গ্রাহক বাড়বে অ্যামাজনের।

কী শুনতে পারবেন অমিতাভের ভয়েজে ?
চাইলেই গ্রাহকের জন্য নিজের অতীত জীবনের কথা শোনাবেন অমিতাভ। আপনার কথামতো বাবা হরিবংশ রায় বচ্চনের কবিতা পড়ে শোনাবেন 'অমিতজি'। এ ছাড়াও থাকবে টাং টুইস্টারস, অমিতাভের প্রিয় গান। গ্রাহককে সাহায্য করতে গান, অ্যালার্ম এমনকী আবহাওয়ার খবর দেবেন 'বিগ বি'। 

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget