এক্সপ্লোর

Social Media Scam: লিঙ্কে লেখা 'Look Who Died', ক্লিক করলেই সর্বনাশ! ছড়াচ্ছে প্রতারণার জাল

Look Who Died: মেসেঞ্জারে আসছে মেসেজ। সেখানে বলা হচ্ছে Look who died- এই জাতীয় কথা। সঙ্গে থাকছে একটি খবরের লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করে ফেললেই বিপদে পড়বেন আপনি।

Social Media Scam: সোশ্যাল মিডিয়া (Social Media) আজকাল প্রায় সকলেরই সঙ্গী। দৈনন্দিন জীবনে এই মাধ্যমের গুরুত্ব যেমন রয়েছে, তেমনই সোশ্যাল মিডিয়ার আড়ালে পাতা রয়েছে প্রতারণার ফাঁদ (Scam)। সম্প্রতি একটি নতুন ধরনের প্রতারণার (Fraud) কথা প্রকাশ্যে এসেছে। যদি বন্ধুদের থেকে এমন কোনও লিঙ্ক পেয়ে থাকেন, যা দেখে মনে সন্দেহ জাগছে, একেবারেই ওই লিঙ্কে ক্লিক করবেন না। এই ফাঁদে পা দিলে নিমেষে আপনার ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাবে হ্যাকারদের কাছে। নতুন এই প্রতারণা বা স্ক্যামের নাম Look who died। আপাতত অস্ট্রেলিয়া জুড়ে এই প্রতারণার ফাঁদ ছড়িয়েছে। আগামী দিনে হয়তো এই প্রতারণার সঙ্গে যুক্ত হ্যাকাররা হানা দিতে পারে এ দেশেও। অস্ট্রেলিয়াতে একাধিক ইউজার এই প্রতারণার শিকার হয়ে ব্যক্তিগত তথ্য খুইয়েছেন। বিভিন্ন সূত্রে খবর, ভারতেও নাকি এ জাতীয় প্রতারণার খোঁজ পাওয়া গিয়েছে ইতিমধ্যেই। মূলত এখানে লিঙ্কে ক্লিক করলেই ঘটছে সর্বনাশ। ইউজারদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা। 

ফেসবুকে থুড়ি মেসেঞ্জারে আসছে মেসেজ। সেখানে বলা হচ্ছে Look who died- এই জাতীয় কথা। সঙ্গে থাকছে একটি খবরের লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করে ফেললেই বিপদে পড়বেন আপনি। একটা ক্লিকেই চোখের নিমেষে আপনার ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাবে। কারণ ওই খবরের লিঙ্কে ক্লিক করে তা পড়তে চাইলে সেখানে ঢোকার জন্য আপনাকে নিজের ফেসবুক ইউজারনেম ও পাসওয়ার্ড দিতে বলা হবে। এটাই হল আসল ফাঁদ। এই লিঙ্কের মধ্যে লুকিয়ে থাকছে ক্ষতিকারণ সফটওয়্যার। এর মাধ্যমেই হ্যাকাররা আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে বা হাতিয়ে নিতে পারবে। লগইন ইনফরমেশন দেওয়া হলে ফেসবুকের অ্যাকাউন্টের মাধ্যমে ইউজারের যাবতীয় ব্যক্তিগত তথ্য হাতিয়ে ইতে পারবে হ্যাকাররা। একবার যদি হ্যাকাররা আপনার অ্যাকাউন্টের অ্যাকসেস পেয়ে যায় তাহলে আপনাকে লক করে সমস্ত নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেবে হ্যাকাররা। এরপর আপনার ফ্রেন্ডলিস্টে থাকা সকলকে একই মেসেজ পাঠাবে হ্যাকাররা। এর মাধ্যমে একাধিক ইউজার প্রতারিত হতে পারেন। ক্রমশ ছড়িয়ে পড়বে হ্যাকারদের জাল।

একজন ইউজারের ফেসবুক অ্যাকাউন্টের অ্যাকসেস পেলে তার সঙ্গে জড়িত অন্যান্য মাধ্যম যেমন- ইমেল, ফোন নম্বর, জন্ম তারিখ এইসব তথ্যও খুব সহজে চলে আসবে হ্যাকারদের হাতে। এইসব তথ্য দিয়ে হ্যাকাররা আপনার অন্যান্য অনলাইন অ্যাকাউন্টের অ্যাকসেস পাওয়ার চেষ্টা করবে। যদি আপনার অ্যাকাউন্টের সঙ্গে ব্যাঙ্কের কোনও তথ্য যুক্ত থাকে তাহলে আর্থিক প্রতারণারও শিকার হতে পারেন আপনি। শুধু যে ফেসবুকের মাধ্যমেই হ্যাকাররা লিঙ্ক পাঠাবে তা নয়। অর্থাৎ মেসেঞ্জার ছাড়াও ইমেল বা টেক্সট মেসেজেও লিঙ্ক আসতে পারে ইউজারদের কাছে। তাই সতর্ক থাকুন। কোনও বন্ধুর অ্যাকাউন্ট থেকে মেসেঞ্জারে লিঙ্ক এলে প্রয়োজনে তাঁর সঙ্গে কথা বলে নিন, তারপর লিঙ্ক খোলার চেষ্টা করুন।

আরও পড়ুন- ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য কী কী খেতে পারেন? রইল তারই তালিকা

সেরা শিরোনাম

Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget