এক্সপ্লোর

Threads App: 'এক্স' মাধ্যমের জনপ্রিয় ফিচার 'হ্যাশট্যাগ' এবার আসছে থ্রেডস অ্যাপেও, তবে রয়েছে সামান্য চমক

Hashtags: আগের ট্যুইটার এবং বর্তমানের এক্স মাধ্যমে হ্যাশট্যাগ বেশ জনপ্রিয় ফিচার। ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও হ্যাশট্যাগের যথেষ্ট চল রয়েছে। এবার সেই ফিচারই চালু হতে চলেছে থ্রেডস অ্যাপে।

Threads App: চলতি বছর জুন মাসে মেটা (Meta) লঞ্চ করেছিল তৎকালীন ট্যুইটার এবং বর্তমানে এক্স (X) মাধ্যমের প্রতিদ্বন্দ্বী অ্যাপ থ্রেডস (Threads)। এই অ্যাপে শুরুর দিকে ট্যুইটারের অনেক ফিচারই অনুপস্থিত ছিল। সেই তালিকায় ছিল ট্যুইটারের (বর্তমানে এক্স) জনপ্রিয় ফিচার 'হ্যাশট্যাগ' (Hashtags)। সম্প্রতি শোনা গিয়েছে, এবার 'হ্যাশট্যাগ' ফিচার আসতে চলেছে থ্রেডস অ্যাপে। যদিও ইনস্টাগ্রামের সিইও অ্যাডাম মোসেরি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, থ্রেডস অ্যাপ কখনই ট্যুইটারের প্রতিদ্বন্দ্বী অ্যাপ হিসেবে তৈরি হয়নি। যদিও বর্তমানের এক্স মাধ্যম এবং থ্রেডস অ্যাপের মধ্যে ফিচারের নিরিখে অনেক মিল রয়েছে। 

থ্রেডস অ্যাপে আসছে হ্যাশট্যাগ, তবে রয়েছে একটু চমক

আগের ট্যুইটার এবং বর্তমানের এক্স মাধ্যমে হ্যাশট্যাগ বেশ জনপ্রিয় ফিচার। মেটার আরও এক অ্যাপ ইনস্টাগ্রামেও এই ফিচারের চল রয়েছে। এমনকি বর্তমানে মেটা (আগে ফেসবুক) অ্যাপেও হ্যাশট্যাগের যথেষ্ট চল রয়েছে। এবার সেই ফিচারই চালু হতে চলেছে থ্রেডস অ্যাপে। তবে থ্রেডস অ্যাপে হ্যাশট্যাগ কোনও স্পেশ্যাল ক্যারেক্টারের সঙ্গে দেখা যাবে না। বরং নীল রঙে হাইপারলিঙ্ক থাকা শব্দের সঙ্গে দেখা যাবে হ্যাশট্যাগ। এর পাশাপাশি জানা গিয়েছে, থ্রেডস অ্যাপে যেকোনও একটি পোস্টে একবারই ব্যবহার করা যাবে হ্যাশট্যাগ দেওয়া শব্দ। অর্থাৎ একটি পোস্টে একাধিক হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন না ইউজাররা। সাধারণত একটি পোস্টকে বুস্ট করার জন্যই একাধিক হ্যাশট্যাগ ব্যবহার করা হয়। তবে থ্রেডস অ্যাপে তা করা যাবে না। সবার প্রথমে অস্ট্রেলিয়ার বাসিন্দারা থ্রেডস অ্যাপে হ্যাশট্যাগ ব্যবহারের সুযোগ পাবেন। তারপর ধীরে ধীরে বিশ্বের অন্যান্য দেশেও থ্রেডস অ্যাপে চালু হবে হ্যাশট্যাগ ফিচার। থ্রেডস অ্যাপে যে হ্যাশট্যাগ ফিচার চালু হতে চলেছে তা নিশ্চিত করেছেন মেটা সিইও মার্ক জুকেরবার্গ। 

থ্রেডস অ্যাপের অন্য দুই আপডেট 

থ্রেডস অ্যাপ খুলতে গেলে একজন ইউজারের প্রয়োজন হয় ইনস্টাগ্রাম ক্রেডেন্সিয়াল। শুরুতে নিয়ম ছিল থ্রেডস অ্যাকাউন্ট ডিলিট করতে চাইলে ওই ইউজারকে নিজের ইনস্টা অ্যাকাউন্টও ডিলিট করতে হবে। তবে কিছুদিন আগে শোনা গিয়েছে, ইউজাররা তাঁদের থ্রেডস অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন এমনিই। এর জন্য তাঁদের ইনস্টাগ্রাম থেকে বিদায় নিতে হবে না। ইনস্টাগ্রামের সিইও অ্যাডাম মোসেরি সোশ্যাল মিডিয়া পোস্টে এই পরিষেবা চালু হওয়ার কথা ঘোষণা করেছিলেন। তিনি জানিয়েছিলেন, থ্রেডস অ্যাপে দুটো নতুন আপডেট যুক্ত হতে চলেছে। তার মধ্যে একটি হল যে ইউজাররা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট না করলেও থ্রেডস অ্যাকাউন্ট ডিলিটের সুযোগ পাবেন। এক্ষেত্রে থ্রেডস অ্যাপের সেটিংসে গেলেও অ্যাকাউন্ট ডিলিট অথবা ডিঅ্যাক্টিভের ফিচার দেখতে পাবেন ইউজাররা। অন্যদিকে বলা হয়েছিল, যতক্ষণ না ইউজার নিজে চাইবেন ততক্ষণ পর্যন্ত তাঁর থ্রেডস অ্যাপের পোস্ট মেটার- র অন্যান্য মাধ্যমে অর্থাৎ ফেসবুক এবং ইনস্টাগ্রামে প্রকাশিত হবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Battery Management System: দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
WhatsApp Username: ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
Titan by Tata: বিরাট ঝুঁকি নিয়ে টাইটানের শুরু, আজ দেশের অন্যতম বড় লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে JRD Tata-র টাইটান
বিরাট ঝুঁকি নিয়ে টাইটানের শুরু, আজ দেশের অন্যতম বড় লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে JRD Tata-র টাইটান

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget