এক্সপ্লোর

Twitter Rival App: খুব তাড়াতাড়ি ট্যুইটারের প্রতিদ্বন্দ্বী অ্যাপ আনতে চলেছে মেটা, কেমন হবে নয়া মাধ্যম?

Meta: বলা হচ্ছে, এটি একমাত্র এমন অ্যাপ হতে চলেছে যেখানে ট্যুইটারের মতো ফিচার এবং ইন্টারফেস থাকবে। অথচ সেই অ্যাপ ট্যুইটার নয়।

Twitter Rival App: অন্যান্য সোশ্যাল মিডিয়া (Social Media Apps) অ্যাপ থেকে ফিচারের ধারণা নিয়ে সেইসব ফিচার নিজের মাধ্যমে যুক্ত করার ক্ষেত্রে মেটা'র (Meta) জুড়ি মেলা ভার। টিকটক থেকে রিল, স্ন্যাপচ্যাট থেকে স্টোরি, ডিসকর্ড থেকে কমিউনিটি- এইসব ধারণা নিয়ে মেটা'র বিভিন্ন অ্যাপ যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপে যুক্ত করা হয়েছে। তবে এবার মার্ক জুকেরবার্গের সংস্থা সুবিশাল পরিকল্পনা করেছে। ট্যুইটারের প্রতিদ্বন্দ্বী অ্যাপ (Twitter Rival App) লঞ্চ করতে চলেছে মেটা কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, বেশ কয়েক বছর ধরেই নাকি ট্যুইটারের প্রতিদ্বন্দ্বী অ্যাপ তৈরির চেষ্টায় রয়েছে মেটা সংস্থা। সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছে মেটা কর্তৃপক্ষ সম্ভবত ট্যুইটারের প্রতিদ্বন্দ্বী অ্যাপ তৈরির কাজে অনেকটাই এগিয়ে গিয়েছে। তবে এই নতুন অ্যাপের নাম কী হতে পারে তা এখনও স্পষ্ট নয়। ট্যুইটারের প্রতিদ্বন্দ্বী অ্যাপ তৈরির ব্যাপারে মেটা কর্তৃপক্ষ অনেকটাই এগিয়ে গিয়েছে এই খবর প্রকাশ্যে আসার পর ট্যুইটারের নতুন সিইও Linda Yaccarino এই প্রসঙ্গে 'গেম অন' মন্তব্য করেছেন বলেও শোনা গিয়েছে। 

ট্যুইটারের প্রতিদ্বন্দ্বী অ্যাপ আনছে মেটা

মেটা সংস্থার এই প্ল্যাটফর্মের কোডনেম 'প্রোজেক্ট ৯২'। বলা হচ্ছে, এটি একমাত্র এমন অ্যাপ হতে চলেছে যেখানে ট্যুইটারের মতো ফিচার এবং ইন্টারফেস থাকবে। অথচ সেই অ্যাপ ট্যুইটার নয়। এই নতুন অ্যাপ সম্পর্কিত স্ক্রিনশটও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে ইউজাররা নিজেদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি দিয়েই ট্যুইটারের প্রতিদ্বন্দ্বী এই নতুন অ্যাপে লগ-ইন করতে পারবেন। নতুন আইডি তৈরি করার দরকার হবে না। ট্যুইটারের মতো এই নতুন মাধ্যমেও নিজেদের ভাবনাচিন্তা শেয়ার করতে পারবেন ইউজাররা। সেই পোস্টে লাইক, কমেন্ট করতে পারবেন বাকিরা। এছাড়াও রি-শেয়ার করা যাবে রি-ট্যুইটের মতো। 

Meta Verified: ভারতে সাবস্ক্রিপশন চালু করল মেটা (Meta)। সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটার অধীনে রয়েছে ফেসবুক (Facebook), ইনস্টাগ্রাম (Instagram) এবং হোয়াটসঅ্যাপ (Whatsapp)। ভারতে সম্প্রতি মেটা মোবাইল অ্যাপের জন্য ভেরিফায়েড সার্ভিস চালু করেছে। একমাসের সাবস্ক্রিপশনের খরচ ৬৯৯ টাকা। শোনা যাচ্ছে, আগামী মাসে ওয়েব মাধ্যমেও সাবস্ক্রিপশন চালু করতে চলেছে মেটা। সেক্ষেত্রে একমাসের সাবস্ক্রিপশনের খরচ হতে পারে ৫৯৯ টাকা। অর্থাৎ মোবাইল অ্যাপের থেকে ১০০ টাকা কম। 

মোবাইল অ্যাপের ক্ষেত্রে আইওএস হোক বা অ্যান্ড্রয়েড, দু'ক্ষেত্রেই ইউজাররা মাসে ৬৯৯ টাকার বিনিময়ে সাবস্ক্রিপশন নিতে পারবেন। ভেরিফায়েড অ্যাকাউন্ট সাবস্ক্রিপশনের জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রাম ইউজারদের নিজেদের অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে কোনও সরকারি আইডি-র মাধ্যমে। মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশন নিলে ইউজারদের অ্যাকাউন্ট আরও সুরক্ষিত থাকবে। ইউজারের বয়স ১৮ বছরের ঊর্দ্ধে হলে তবেই তাঁরা মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশন নিতে পারবেন। এছাড়াও অ্যাকাউন্টের ক্ষেত্রে নূন্যতম অ্যাক্টিভিটি বজায় রাখতে হবে। 

যে প্রোফাইলের জন্য মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশনের আবেদন জানানো হচ্ছে সেখানে যে নাম এবং ছবি রয়েছে সেটার সঙ্গে মানানসই একটি সরকারি প্রমাণপত্র জমা দিতে হবে ইউজারদের। ফেসবুক এবং ইনস্টাগ্রামের ক্ষেত্রে মেটার এই ভেরিফায়েড সাবস্ক্রিপশন নেওয়া যাবে। দু'ক্ষেত্রেই নিয়ম একই। 

আরও পড়ুন- গরমের মরসুমে রোদের তেজে র‍্যাশের সমস্যা, মুক্তি পেতে ভরসা থাকুক ঘরোয়া টোটকায়

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget