এক্সপ্লোর

Skype: বিদায় নেবে স্কাইপ, বন্ধ হয়ে যাবে একদা জনপ্রিয় এই ভিডিয়ো কলিং প্ল্যাটফর্ম

Skype: একটি অফিসিয়াল ব্লগ পোস্টে এই ঘোষণা করেছে মাইক্রোসফট। সংস্থাটি আরও জোর দিয়ে জানিয়েছে এখন যে যে গ্রাহকরা স্কাইপ ব্যবহার করছেন, তাদের মাইক্রোসফট টিমসে স্থানান্তরিত করা হবে।

Microsoft Skype: স্কাইপ বিদায় নেবে এবার। বহু পুরনো এই ভিডিয়ো কলিং প্ল্যাটফর্ম এবার বন্ধ হয়ে যাবে। মাইক্রোসফট এখন থেকে টিমস প্ল্যাটফর্মকে (Microsoft Teams) এগিয়ে নিয়ে যাবে বলেই জানা গিয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী ৫ মে থেকে এই স্কাইপ অ্যাপ্লিকেশনে আর কাজ করা যাবে না। একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে স্কাইপ (Skype) জানিয়েছে, 'আমাদের বিনামূল্যের ভোক্তা সংযোগের অফারগুলিকে স্ট্রিমলাইন করার জন্য এবং যাতে আমরা গ্রাহকের চাহিদার সঙ্গে আরও খাপ খাইয়ে নিতে পারি। ২০২৫ সালের মে মাসে আমরা স্কাইপ থেকে অবসর নেব এবং মাইক্রোসফটের টিমসের পক্ষ থেকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার উপর ফোকাস করব।'

একটি অফিসিয়াল ব্লগ পোস্টে এই ঘোষণা করেছে মাইক্রোসফট। সংস্থাটি আরও জোর দিয়ে জানিয়েছে এখন যে যে গ্রাহকরা স্কাইপ ব্যবহার করছেন, তাদের মাইক্রোসফট টিমসে স্থানান্তরিত করা হবে। এমনকী তাদের ডেটাও স্থানান্তরিত করে দেওয়া হবে। মাইক্রোসফট আগামী ৩ মাসের মধ্যে স্কাইপ থেকে টিমসে ধীরে ধীরে রূপান্তর করার পরিকল্পনা করছে। টিমস চালু হওয়ার পর থেকে মাইক্রোসফট সংস্থা এই বদলকে উৎসাহ দিয়ে এসেছে। এবারের ব্লগ পোস্টে মাইক্রোসফট জানিয়েছিল যে টিমস এবং স্কাইপ উভয় প্ল্যাটফর্মই অনেকগুলি ফিচার্স একইরকম রেখেছে। তবে টিমসে আরও অনেক বেশি পরিষেবা পাবেন গ্রাহকরা।

স্কাইপ থেকে টিমসে এই রূপান্তরকে সহজতর করার জন্য মাইক্রোসফট জানিয়েছে স্কাইপ ব্যবহারকারীরা যে কোনও সাপোর্টেড ডিভাইসে মাইক্রোসফত টিমসে লগ ইন করতে পারবেন। আর সেখানে বর্তমান ক্রিডেনশিয়াল দিয়েই লগ ইন করা যাবে। স্কাইপ ব্যবহারকারীরা টিমসে ওয়ান টু ওয়ান কিংবা গ্রুপ কলিং করতে পারবেন, মেসেজ পাঠানো, ফাইল শেয়ারিং, মিটিং হোস্ট করা, ক্যালেন্ডার পরিচালনা এবং কমিউনিটিতে যোগ দেওয়ার কাজ করতে পারবেন অনায়াসে।

মাইক্রোসফটের ব্লগ পোস্টে জানানো হয়েছে, 'স্কাইপ থেকে টিমসে রূপান্তরের সময় স্কাইপে কল বা চ্যাট করতে পারবেন। একইভাবে টিমস ব্যবহারকারীরাও স্কাইপ ব্যবহার করতে পারবেন।'

আরও পড়ুন: Petrol Price: মার্চের শুরুতে পেট্রোল ডিজেলের দামেও বড় বদল; আজ ফুলট্যাঙ্ক ভরাতে কত খরচ ?

সেরা শিরোনাম

Social Media Regulation: ১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
Smartphones Under Rs 20,000 : ২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
Best Headphone: সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?
সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?
Smartphone Price: ১ বছরে স্মার্টফোনের দাম বেড়েছে প্রায় ৩৫ শতাংশ, দাম কমাতে এবার GST কাটছাঁট করার দাবি, চিঠি গেল অর্থমন্ত্রী ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কাছে
১ বছরে স্মার্টফোনের দাম বেড়েছে প্রায় ৩৫ শতাংশ, দাম কমাতে এবার GST কাটছাঁট করার দাবি, চিঠি গেল অর্থমন্ত্রী ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কাছে

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget