এক্সপ্লোর

Microsoft Windows 11 Updates: Windows 11 প্রকাশ করল মাইক্রোসফট, এইভাবে হবে আপডেট

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পৌঁছে যাবে বিশ্বের সব প্রান্তে...

নয়াদিল্লি: মাইক্রোসফট আজ আনুষ্ঠানিকভাবে সকলের জন্য তাদের সর্বশেষ Windows 11 অপারেটিং সিস্টেম প্রকাশ করছে। এই সর্বাধুনিক ভার্সান আগামীদিনে বিশ্বের কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাবে। 

যদি আপনার ডিভাইসটি যোগ্য এবং আপগ্রেডের জন্য প্রস্তুত থাকে, তাহলে Windows 11 ডাউনলোড এবং ইনস্টল করার option আপনি দেখতে পাবেন।

সংস্থার তরফে জানানো হয়েছে, যে সকল কমপ্য়াটিবল পার্সোনাল কম্পিউটারে (PC) Windows 10 রয়েছে, তাতে এই আপডেট বিনামূল্যে মিলবে।

Windows 10 থেকে Windows 11 -এ আপগ্রেড করতে চাইলে, ব্যবহারকারীকে অপেক্ষা করতে হবে, যতদিন না তাঁর সিস্টেমে আপডেট করার সংস্থান আসে। যদি আপনার PC -তে আপডেটের জন্য যা যা প্রয়োজন, তা থাকে, তাহলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আপনার PC-তে Windows 11 চলে আসবে। 

এছাড়া, মাইক্রোসফটের তরফে একটি বিকল্পও দেওয়া হয়েছে। তা হলে আপনাকে আপনার সিস্টেমে Windows 11 Download Assistant ডাউনলোড করতে হবে। এটা অনেকটা Windows 10-এ থাকা Download Assistant-এর মতোই। ফলে, অসুবিধা হওয়ার কথা নয়। এটি আপনার আপডেট ডাউনলোড করবে। তখন আপনি আপনার সময় অনুযায়ী, Windows 11 ইনস্টল করতে পারেন।

সংস্থার ওয়েবসাইট অনুযায়ী, Windows 11-এর একাধিক বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। সবথেকে বড় পরিবর্তন দেখতে পাবেন, এর User Interface (UI) ইউজার ইন্টারফেস-তে।  Windows 11-এর Taskbar ও Start Menu অনেকটাই নতুন ধরনের। 

এর পাশাপাশি, Windows 11-এ যোগ করা হয়েছে একাধিক নতুন Widget, নতুন মাইক্রোসফট স্টোর অ্যাপ (Microsoft Store App) -- যাতে ভবিষ্যতে প্রকাশ পেতে চলা বহু অ্যান্ড্রয়েড অ্যাপসকে সাপোর্ট করার ক্ষমতা রয়েছে। এছাড়া রয়েছে নতুন থিম, স্ন্যাপ লেআউট, ও মাল্টিটাস্কিং-এর সুবিধা। 

আপনার ডিভাইসের জন্য Windows 11 এসেছে কিনা তা পরীক্ষা করতে Settings-এর মধ্যে Windows Update-এ যান। আপনি যদি আপডেট না পেয়ে থাকেন, এবং আপনার পিসি Windows 11 চালাতে সক্ষম হবে কিনা তা পরীক্ষা করা প্রয়োজন হয়ে পড়ে, আপনি মাইক্রোসফটের PC Health App ডাউনলোড করতে পারেন। যা বলে দেবে যে আপনার মেশিনে Windows 11 চলবে কি না।

যদি Windows PC Health App দেখায় যে আপনার PC সামঞ্জস্যপূর্ণ এবং আপনি আপডেটের জন্য অপেক্ষা করতে চান না, তাহলে এই পদক্ষেপগুলি অনুসরণ করুন:

Windows 11 সফ্টওয়্যার ডাউনলোড পৃষ্ঠায় যান।

Windows 11 ইনস্টলেশন সহকারী ব্যবহার করুন এবং "Download Now"-তে ক্লিক করুন এবং নির্দেশাবলী অনুসরণ করুন

আপনি "Create Windows 11 Installation Media" নির্বাচন করে একটি বুটেবল USB drive বা DVD তৈরি করতে পারেন।

অবশেষে, আপনি bootable media বা virtual machine install-এর জন্য disc image (ISO) ডাউনলোড করতে পারেন।

নির্দেশাবলী অনুসরণ করুন এবং আপনি অবিলম্বে Windows 11 ইনস্টল করতে সক্ষম হবেন।

সেরা শিরোনাম

Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget