এক্সপ্লোর

Mobile Data Scraping: ফোন ফরম্যাটের পরও থেকে যায় ডেটা ? কীভাবে মুছবেন চিরতরে ?

Mobile Data Scraping: ভারতীয়দের ডেটা সংগ্রহ করছে চিনা কোম্পানিগুলি। চিনা নাগরিকদের থেকে এই তথ্য জানতে পেরেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। এই রিপোর্ট সামনে আসতেই চিন্তা বেড়েছে মোবাইল ব্যবহারকারীদের।

Cellphone Data Scraping: ভারত থেকে চিনে পাঠানো হচ্ছে পুরোনো ফোনের যন্ত্রাংশ। যেখান থেকে ভারতীয়দের ডেটা সংগ্রহ করছে চিনা কোম্পানিগুলি। সম্প্রতি চিনা নাগরিকদের কাছ থেকে এই তথ্য জানতে পেরেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। এই রিপোর্ট সামনে আসতেই চিন্তা বেড়েছে মোবাইল ব্যবহারকারীদের। প্রশ্ন উঠেছে, তাহলে ফোন ফরম্যাটের (Mobile Data Scraping) পরেও কি থেকে যায় ডেটা ? 

Mobile Data Scraping: কী বলছেন গোয়ন্দারা ?
বিভিন্ন গোয়েন্দা সংস্থার মতে, অভিযুক্তরা ভরতীয়দের পুরোনো স্মার্টফোনের যন্ত্রাংশ কিনে তা চিনে পাঠাত। যার মধ্যে ফোনের র‌্যাম থেকে থাকত স্টোরেজের মতো যাবতীয় অংশ। এই পরিস্থিতিতে চিনের হাতে লাখ লাখ ভারতীয়র ব্যক্তিগত তথ্য চলে যাওয়ার আশঙ্কা করছেন গোয়েন্দারা। স্বাভাবিকভাবেই এই থেকে বাড়বে সাইবার জালিয়াতির ঝুঁকি। জেনে নিন, কীভাবে 'সেলফোন স্ক্র্যাপিং'-এর মাধ্যমে চিরতরে ফোনের ডেটা মুছে দিতে পারেন আপনি।  

Cellphone Data Scraping: সেলফোন স্ক্র্যাপিং কী ?

স্ক্র্যাপ গুডস' মানে ছাঁট বা ফেলে দেওয়া পণ্য বোঝায়। এখানে 'সেলফোন স্ক্র্যাপ' বলতে পুরোনো ফোনের যন্ত্রাংশকে বোঝানো হয়েছে। সেলফোন স্ক্র্যাপিংয়ে পুরোনো ফোনের যন্ত্রাংশ সারিয়ে তা বিক্রি করা হয়। আপনি 'ফোনের আবর্জনা' বা জাঙ্ক দিয়েও সহজ ভাষায় সেলফোন স্ক্র্যাপ বুঝতে পারবেন।

Mobile Data Scraping: সেলফোন ডেটা স্ক্র্যাপ কী ?

সেলফোন স্ক্র্যাপের পরে 'ডেটা স্ক্র্যাপ' শব্দটা শোনা যায়। তবে ফোনের মতো ডেটা স্ক্র্যাপকে আপনি আবর্জনা বলতে পারবেন না। কারণ এটি সাইবার প্রতারণার ক্ষেত্রে বড় অস্ত্র হয়ে উঠতে পারে। আপনি যখন স্মার্টফোন বিক্রি বা বিনিময় করবেন, তখন এতে থাকা ফটো-ভিডিও ও অন্যান্য ডেটা ফর্ম্যাট করে বিক্রি করতে হয়। জেনে অবাক হবেন, ফোন ফরম্যাটের পরও আপনার ফোনে ডেটা থেকে যায়। সেলফোন ডেটা স্ক্র্যাপিংয়ে আপনার ফোনে থাকা ডেটা যেমন ফটো, ভিডিও, অডিও ছাড়াও অন্যান্য তথ্য বের করে নেওয়া হয়। পরবর্তীকালে আপনার ব্যাঙ্কের তথ্যের ভিত্তিতে সাইবার জালিয়াতির ফাঁদ পাতে প্রতারকরা। ডেটা স্ক্র্যাপিংয়ে আপনি মুছে ফেলেছেন এমন প্রতিটি তথ্য আপনার ফোন থেকে পাওয়া যেতে পারে। স্ক্র্যাপ করা ডেটার মাধ্যমেও আপনি গুপ্তচরবৃত্তি করতে পারেন।

Cellphone Data Scraping: কীভাবে সেলফোন ডেটা স্ক্র্যাপিং এড়ানো যায় ?

আপনি যদি আপনার ফোনটি সঠিকভাবে ফরম্যাট করেন, তবে আপনি ডেটা স্ক্র্যাপিং এড়াতে সক্ষম হবেন। মনে রাখবেন, কাউকে ফোন দেওয়ার বা বিক্রি করার আগে অন্তত দু'বার ফোন ফুল ফরম্যাট করুন। ফোন ফরম্যাট করতে ফোনের সেটিংসে যান ও Erase all data (factory reset) বিকল্পে ট্যাপ করুন। ফ্যাক্টরি রিসেট ফোনের সব ভিডিও-ফটো ও সেটিংস মুছে দেবে। তবে এরপরেও কিছু ডেটা আপনার ফোনে থেকে যাবে। এখন এই ডেটা মুছে ফেলতে আপনাকে ফোন এনক্রিপ্ট করতে হবে। এর জন্য ফোনের সেটিংসে গিয়ে এই ধাপগুলি অনুসরণ করুন।

১ ওপেন সেটিংস।
২ তারপর সিকিউরিটিতে যান।
৩ এবার Encryption & credentials-এ যান।
৪ এই পর্বে এনক্রিপ্ট ফোনে ক্লিক করুন। 

৫ এনক্রিপ্ট করার পরে ডেটা স্ক্র্যাপিংয়ের ঝুঁকি শেষ হবে। 

দ্রষ্টব্য- এনক্রিপ্ট ফোনের অপশনটি Android 11 পর্যন্ত সংস্করণে পাওয়া যায়। তবে এই সুবিধাটি Android 12-এ পাওয়া যায় না। Android 12 OS ফোনগুলি বাই ডিফল্ট এনক্রিপ্ট করা হয়। ফোনে মেমোরি কার্ড থাকলে ল্যাপটপের সাহায্যে ফরম্যাট করুন।

আরও পড়ুন : Insurance Plan: অনলাইন লেনদেনে আর্থিক প্রতারণার আশঙ্কা ? স্টেট ব্যাঙ্ক দিচ্ছে বিমা কভার

সেরা শিরোনাম

Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget