এক্সপ্লোর

Moto G13: ভারতে আসছে মোটোরোলা 'জি' সিরিজের নতুন ফোন, কী কী ফিচার থাকতে পারে?

Motorola Smartphone: ম্যাট চারকোল এবং ল্যাভেন্ডার ব্লু- এই দুই রঙে মোটো জি১৩ ফোন ভারতে লঞ্চ হতে পারে। এক্সক্লুসিভ ভাবে ফ্লিপকার্ট থেকেই কেনা যাবে এই ফোন। 

Moto G13: ভারতে লঞ্চ হতে চলেছে মোটো জি১৩ (Moto G13) ফোন। আগামী ২৯ মার্চ মোটোরোলা 'জি' সিরিজের (Motorola G Series Phone) এই ফোন দেশে লঞ্চ হবে বলে জানা গিয়েছে। ভারতে ক্রমশ জনপ্রিয় হচ্ছে মোটোরোলা সংস্থার 'জি' সিরিজের স্মার্টফোন। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনের কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। আর তা থেকেই অনুমান করা হচ্ছে যে লঞ্চের পর এই ফোন ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। শোনা যাচ্ছে, মোটো জি১৩ ফোনে থাকতে পারে একটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। জানুয়ারি মাসে এই ফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল। সেখানেও একই প্রসেসর ছিল।  

মোটো জি১৩ ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের সম্ভাব্য দাম

শোনা যাচ্ছে, এই ফোনের দাম ১০ থেকে ১১ হাজার টাকা হতে চলেছে। ম্যাট চারকোল এবং ল্যাভেন্ডার ব্লু- এই দুই রঙে মোটো জি১৩ ফোন ভারতে লঞ্চ হতে পারে। এক্সক্লুসিভ ভাবে ফ্লিপকার্ট থেকেই কেনা যাবে এই ফোন। 

মোটো জি১৩ ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন

  • এই ফোনে ৬.৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হবে ৯০ হার্টজ। এর পাশাপাশি ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে।
  • মোটো জি১৩ ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর থাকতে পারে। এর সঙ্গে যুক্ত থাকতে পারে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। Android 13 out-of-the-box এর সাহায্যে পরিচালিত হবে মোটোরোলার আসন্ন ফোন। 
  • এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে থাকবে একটি ডেপথ সেনসর এবং একটি ম্যাক্রো সেনসর। 
  • মোটো জি১৩ ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। তার সঙ্গে ১০ ওয়াটের ওয়্যারড চার্জিং ফিচারের সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। টাইপ-সি ইউএসবি পোর্ট দিয়ে চার্জ দেওয়া সম্ভব। ফোনের সাইডের অংশে থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।
  • মোটোরোলার আসন্ন ফোনের স্টিরিও স্পিকারে ডলবি অ্যাটমোস সাপোর্ট রয়েছে। এই ফোন একটি IP52 রেটিং প্রাপ্ত ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। 
Tecno Smartphone: টেকনো স্পার্ক ১০ প্রো (Tecno Spark 10 Pro) ফোন লঞ্চ হয়েছে ভারতে। ei ফোনের ১৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৪৯৯ টাকা। Lunar Eclipse, Pearl White এবং Starry Black- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে টেকনো স্পার্ক ১০ প্রো ফোন। 
 

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget