এক্সপ্লোর

iQoo Z7x 5G: ভারতে আসছে আইকিউওও সংস্থার ৫জি মডেল, কোন ফোন লঞ্চ হতে চলেছে?

iQoo Smartphone: ভারতে এই ফোন তিনটি র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হতে পারে। চিনেও এভাবেই লঞ্চ হয়েছিল এই ফোন।

iQoo Z7x 5G: ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo Smartphone)- এর নতুন ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। এবার লঞ্চ হবে আইকিউওও জেড৭এক্স ৫জি (iQoo Z7x 5G) মডেল। ইতিমধ্যেই চিনে এই ফোন লঞ্চ হয়েছে। আইকিউওও জেড৭এক্স ৫জি ফোনের সম্ভাব্য দাম এবং ফিচার ও স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। 

আইকিউওও জেড৭এক্স ৫জি ফোনের সম্ভাব্য দাম

ভারতে এই ফোন তিনটি র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হতে পারে। চিনেও এভাবেই লঞ্চ হয়েছিল এই ফোন। ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ- এই তিনটি ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হতে পারে আইকিউওও জেড৭এক্স ৫জি ফোন। শোনা যাচ্ছে, আগামী মাসে অর্থাৎ এপ্রিলে এই ফোন লঞ্চ হতে পারে। এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। এই ফোনের দাম হতে পারে ১৪ হাজার থেকে ১৬ হাজার টাকার মধ্যে। আইকিউওও জেড৭এক্স ৫জি ফোন তিনটি রঙে ভারতে লঞ্চ হতে পারে। 

আইকিউওও জেড৭এক্স ৫জি ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন

  • এই ফোনে ৬.৬৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ।
  • আইকিউওও সংস্থার আসন্ন ফোনে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর থাকতে পারে। 
  • অ্যান্ড্রয়েড ১৩ বেসড FunTouch OS 13- র সাহায্যে এই ফোন পরিচালিত হতে পারে। 
  • ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর থাকতে পারে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। 
  • আইকিউওও জেড৭এক্স ৫জি ফোনে একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। ফোনের সাইডের অংশে থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। 

সম্প্রতি ভারতে আইকিউওও সংস্থার একটি ফোন লঞ্চ হয়েছে। আইকিউওও জেড৭ ৫জি এই ফোন লঞ্চ হয়েছে কিছুদিন আগে। ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৮,৯৯৯ টাকা। অন্যদিকে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। Norway Blue এবং Pacific Night- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে আইকিউওও জেড৭ ৫জি ফোন। 

Tecno Smartphone: টেকনো স্পার্ক ১০ প্রো (Tecno Spark 10 Pro) ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনের ১৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৪৯৯ টাকা। 

আরও পড়ুন- ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি, ভারতে হাজির টেকনো স্পার্ক ১০ প্রো

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget