এক্সপ্লোর

Moto G62 5G: মোটো জি৬২ ৫জি ফোন লঞ্চ হল ভারতে, দেখুন দাম ও ফিচার

Motorola Smartphone: ভারতে লঞ্চ হয়েছে মোটোরোলা 'জি' সিরিজের নতুন ফোন মোটো জি৬২ ৫জি।

Moto G62 5G: ভারতে লঞ্চ হল মোটোরোলা ‘জি’ সিরিজের (Motorola G Series) নতুন ৫জি ফোন মোটো জি৬২ (Moto G62 5G)। দেশে একের পর ‘জি’ সিরিজের ফোন লঞ্চ করে ব্যবসা বাড়াচ্ছে মোটরোলা (Motorola Smartphone) সংস্থা। কয়েকদিন আগেই ভারতে লঞ্চ হয়েছিল মোটোরোলা ‘জি’ সিরিজের আরও একটি ফোন মোটো জি৩২। এবার লঞ্চ হল মোটো জি৬২ ৫জি। এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১২ সাপোর্ট। এছাড়াও রয়েছে স্টিরিও স্পিকার এবং সেখানে রয়েছে ডলবি অ্যাটমোস সাপোর্ট। এই ফোন একটি IP52 রেটিং প্রাপ্ত ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস।

ভারতে মোটো জি৬২ ৫জি ফোনের দাম ও উপলব্ধতা

মোটোরোলা ‘জি’ সিরিজের এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা। অন্যদিকে এই ফোনেরই ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। Frosted Blue এবং Midnight Grey- এই দুই রঙে লঞ্চ হয়েছে মোটো জি৬২ ৫জি ফোন। ১৯ অগস্ট থেকে শুরু হবে ফোনের বিক্রি। কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে।

মোটো জি৬২ ৫জি ফোনের দামে বিভিন্ন অফার

ক্রেতারা এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডে মোটো জি৬২ ৫জি ফোন কিনলে ইনস্ট্যান্ট ১০ শতাংশ ছাড় পাবেন। তার ফলে মোটো জি৬২ ৫জি ফোনের দুটো ভ্যারিয়েন্টের দাম কমে হবে যথাক্রমের ১৬,৭৫০ টাকা এবং ১৮,২৪৯ টাকা। জিও গ্রাহকরা এই ফোন কিনলে রিচার্জের ক্ষেত্রে ৪০০০ টাকা ক্যাশব্যাক পেতে পারেন। তার সঙ্গে মিন্ত্রা অনলাইন শপিং অ্যাপে ৫০০ টাকা ভাউচার এবং জি৫- এর এক বছরের সাবস্ক্রিপশনে ৫৪৯ টাকা ছাড় পেতে পারেন।

মোটো জি৬২ ৫জি ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • এই ফোনে রয়েছে ডুয়াল সিম (ন্যানো)। এছাড়াও রয়েছে ৬.৫ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস এলসিডি স্ক্রিন যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
  • একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর রয়েছে মোটো জি৬২ ৫জি ফোনে। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র‍্যাম।
  • মোটোরোলা ‘জি’ সিরিজের এই ফোনে রয়েছে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর। এই ফোনের ডিসপ্লের উপর একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসরও রয়েছে।
  • এই ফোনে রয়েছে ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
  • মোটো জি৬২ ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। তার সঙ্গে রয়েছে ২০ ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি। এছাড়াও রয়েছে ডুয়াল স্টিরিও স্পিকার, ডুয়াল মাইক্রোফোন। ফোনের ওজন ১৮৪ গ্রাম।

আরও পড়ুন- ভারতে দ্রুত লঞ্চ হতে পারে রেডমি ১১ প্রাইম ৫জি, দেখুন সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget