এক্সপ্লোর

Redmi 11 Prime 5G: ভারতে দ্রুত লঞ্চ হতে পারে রেডমি ১১ প্রাইম ৫জি, দেখুন সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন

Redmi Smartphone: রেডমির নতুন বাজেট ফোন ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি।

Xiaomi Smartphone: সম্প্রতি শাওমি (Xiaomi) সংস্থা জানিয়েছে যে রেডমি কে৫০আই ফোন তারা লঞ্চ করতে চলেছে। এর পাশাপাশি এবার শোনা গেল শাওমির আরও একটি বাজেট ফোনের (Budget Phone) কথা। শোনা যাচ্ছে, রেডমি ১১ প্রাইম ৫জি (Redmi 11 Prime 5G) ফোন লঞ্চ হতে পারে ভারতে। খুব তাড়াতাড়িই এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। বলা হচ্ছে, এই ফোন রেডমি নোট ১১ই ৫জি ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে। চিনে এখন পাওয়া যাচ্ছে রেডমির এই ফোন।

কিছুদিন আগে শোনা গিয়েছিল, রেডমি নোট ১১ই ৫জি ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে ভারতে লঞ্চ হবে পোকো এম৪ ৫জি ফোন। সামান্য কিছু পরিবর্তন হবে নতুন ফোনের ফিচারের ক্ষেত্রে। এবার নতুন করে আরও একটি ফোনের কথা শোনা গিয়েছে। উল্লেখ্য, এমন ঘটনা এর আগেও হয়েছে। পোকোর বেশ কিছু ফোনে রেডমি ফোনের মতো ফিচার দেখা গিয়েছে। অন্যদিকে আবার জানা গিয়েছে, রেডমি ১১ প্রাইম ৫জি ফোনের কোডনাম ‘লাইট’ এবং মডেল নম্বর 22041219I।

রেডমি ১১ প্রাইম ৫জি ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন

  • এই ৫জি ফোনে থাকতে পারে ৬.৫৮ ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে। এই ডিসপ্লেতে Full HD+ রেজোলিউশন থাকার সম্ভাবনা রয়েছে। ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ৯০ হার্টজ। অ্যান্ড্রয়েড ১২ আউট অফ দ্য বক্সের সাপোর্ট থাকতে পারে রেডমি ১১ প্রাইম ৫জি ফোনে।
  • রেডমির এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০০ চিপসেট থাকতে পারে।
  • এছাড়াও এই ফোনে থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরা সেটআপে ২ মেগাপিক্সেলের একটি সেনসরও থাকতে পারে। আর ফোনের ডিসপ্লের উপর একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসরও থাকার সম্ভাবনা রয়েছে।
  • রেডমি ১১ প্রাইম ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। তার সঙ্গে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে।

রেডমি ১১ প্রাইম ৫জি ফোনের সম্ভাব্য দাম

শোনা যাচ্ছে, রেডমির এই ফোনের দাম ১২ হাজার টাকার আশপাশে হতে পারে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং Mi.com থেকে এই ফোন কেনা যাতে পারে।

Redmi K50 Extreme Edition

রেডমি কে৫০ সিরিজের নতুন ফোন লঞ্চ হতে চলেছে চিনে। শোনা গিয়েছে রেডমি কে৫০ এক্সট্রিম এডিশন এই মাসেই চিনে লঞ্চ হবে। কোয়ালকমের লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ থাকতে পারে এই ফোনে। রেডমি সংস্থা জানিয়েছে, এই স্মার্টফোন কে৫০ সিরিজের রিডিজাইন করা এবং আপগ্রেডেড মডেল হতে চলেছে। এখনও অবশ্য এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে রেডমির এই গেমিং ফোনে যে বেশ কিছু চমক থাকতে চলেছে তা অনুমান করাই যায়। এর আগেও রেডমি সংস্থা তাদের কে৫০ সিরিজের গেমিং ফোনগুলিতে দুর্দান্ত সব ফিচার রেখেছে। তার মধ্যে বেশ কিছু ফোন ভারতের বাজারেও লঞ্চ হয়েছে। যদিও রেডমি কে৫০ এক্সট্রিম এডিশন গ্লোবাল মার্কেট বা ভারতে কবে লঞ্চ হবে বা আদৌ হবে কিনা তা জানা যায়নি।

আরও পড়ুন- সেপ্টেম্বরেই ভারতে আসতে পারে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৪, জানুন বিস্তারিত

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:
Kali Puja 2026: Barasat-র রাইজিং স্টারের এবারের থিম 'পুণ্যতীর্থ হিংলাজ' | Alok Ananda | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget