এক্সপ্লোর

Moto G72: ভারতে আসছে মোটো জি৭২, কবে লঞ্চ হবে এই ফোন? থাকতে পারে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা

Motorola Smartphone: মোটো জি৭২ ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।

Moto G72: ভারতে লঞ্চ হতে চলেছে মোটো জি৭২ (Moto G72) ফোন। আগামী ৩ অক্টোবর ভারতে লঞ্চ হবে মোটোরোলার (Motorola Smartphone) এই ফোন। ফ্লিপকার্টে (Flipkart) এই ফোনের জন্য একটি মাইক্রোসাইট এর মধ্যেই তৈরি হয়েছে। অতএব ভারতে লঞ্চের পর মোটো জি৭২ ফোন ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এটা নিশ্চিত। মোটোরোলা জি সিরিজের এই ফোনে একটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর থাকবে বলে শোনা গিয়েছে। এছাড়াও এই ফোনে থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর। এই ফোনে একটি pOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এছাড়াও মোটো জি৭২ ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে থাকতে পারে ৩ ৩ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। Meteorite Gray এবং Polar Blue- এই দুই রঙে মোটো জি৭২ ফোন ভারতে লঞ্চ হতে পারে। অ্যান্ড্রয়েড ১২- র সাপোর্টে মোটো জি৭২ ফোন পরিচালিত হতে পারে বলে শোনা গিয়েছে। এই ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে HDR10 সাপোর্ট। এর পাশাপাশি প্রসেসরের সঙ্গে যুক্ত থাকতে পারে ৬ জিবি র‍্যাম।

ক্যামেরা ফিচার- মোটো জি৭২ ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেনসর এবং একটি ডেপথ সেনসর থাকার কথাও শোনা গিয়েছে। ১২৮ জিবি স্টোরেজ থাকতে পারে মোটো জি৭২ ফোনে। এছাড়াও এই ফোনে থাকতে পারে ডুয়াল স্পিকার। সেখানে থাকতে পারে ডলবি অ্যাটমোস সাপোর্ট। এছাড়াও এই ফোনে একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকার কথা রয়েছে।

ব্যাটারি এবং চার্জিং- মোটো জি৭২ ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের টার্বো পাওয়ার চার্জার থাকতে পারে। এই ফোনে IP52 রেটিং প্রাপ্ত ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ ধুলো এবং জলের মোটো জি৭২ ফোনের কোনও ক্ষতি হবে না। মোটোরোলার এই ফোনের দাম কত হতে পারে তা এখনও জানা যায়নি। এই ফোনের কোনও ফিচার বা স্পেসিফিকেশনই মোটোরোলা সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে এখনও ঘোষণা করা হয়নি। ভারতে ইতিমধ্যেই মোটোরোলা ‘জি’ সিরিজের বেশ কয়েকটি ফোন লঞ্চ হয়েছে। এবার ফের মোটোরোলা কর্তৃপক্ষ ‘জি’ সিরিজের আরও একটি ফোন ভারতে লঞ্চ করতে চলেছে।

আরও পড়ুন- ওপ্পো এ১৭ এবং ওপ্পো এ১৭এস ফোন দ্রুত ভারতে লঞ্চের সম্ভাবনা, প্রকাশ্যে সম্ভাব্য দাম

সেরা শিরোনাম

Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget