এক্সপ্লোর

Motorola Phones: নতুন রঙে ভারতে আসছে মোটোরোলার এই ফোন, কী কী ফিচার থাকবে?

Moto G85 5G: এই ফোন এর আগে তিন রঙে লঞ্চ হয়েছিল ভারতে। এবার ভিভা ম্যাজেন্টা এবং সবুজ রঙে নতুন করে লঞ্চ হতে চলেছে মোটো জি৮৫ ৫জি ফোন।

Motorola Phones: মোটো জি৮৫ ৫জি ফোন (Moto G85 5G) ভারতে আগেই লঞ্চ হয়েছে। তবে ফের এই ফোন লঞ্চ হতে চলেছে দেশে। এবার নতুন দুই রঙে মোটো জি৮৫ ৫জি ফোন লঞ্চ হবে বলে জানা গিয়েছে। ম্যাজেন্টা রঙে (Viva Magenta) মোটো জি৮৫ ৫জি ফোন লঞ্চ হবে। এখনও এই মডেল লঞ্চের দিনক্ষণ জানা যায়নি। এছাড়াও মোটো জি৮৫ ৫জি ফোন লঞ্চ হতে চলেছে সবুজ রঙের একটি শেডেও। আসন্ন ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেল (Flipkart Big Billion Day Sale) থেকে মোটোরোলার এই ফোন নতুন রঙে কেনা যাবে। মোটো জি৮৫ ৫জি ফোনের ব্যাক প্যানেলে থাকতে চলেছে ভেগান লেদার ফিনিশ। এবছর জুলাই মাসে তিনটি রঙে এই ফোন লঞ্চ হয়েছিল ভারতে। তার আগে জুন মাসে লঞ্চ হয়েছিল গ্লোবাল মার্কেটে। 

আপাতত জানা গিয়েছে, ভিভা ম্যাজেন্টা রঙে মোটো জি৮৫ ৫জি ফোন লঞ্চ হবে। ফ্লিপকার্টের পাশাপাশি মোটোরোলা ইন্ডিয়ার ওয়েবসাইটেও এই ফোনের নাম দেখা গিয়েছে। সবুজ রঙে আর একটি যে ভ্যারিয়েন্ট লঞ্চ হতে চলেছে তার সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। বর্তমানে কোবাল্ট ব্লু, অলিভ গ্রিন এবং আরবান গ্রে- এই তিন রঙে কেনা যাবে মোটো জি৮৫ ৫জি ফোন। তবে নতুন ম্যাজেন্টা শেডের মডেল ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেল থেকে কেনা যাবে। সবুজ রঙের মডেলটি কোথা থেকে কেনা যাবে তা জানা যায়নি। এই ফোনেও রেয়ার প্যানেলে থাকবে ভেগান লেদার ফিনিশ। এখন যে ফোনগুলি রয়েছে সেখানে রয়েছে এই ভেগার লেদার ফিনিশ। 

মোটো জি৮৫ ৫জি ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এটি একটি থ্রিডি কার্ভড pOLED স্ক্রিন। এই ডিসপ্লেতে রয়েছে এইচডি প্লাস রেজোলিউশন। তার উপরে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৫ প্রোটেকশন লেয়ার। এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ প্রসেসর রয়েছে। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে, যেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এর পাশাপাশি রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। মোটো জি৮৫ ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা। এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। 

আরও পড়ুন- স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন লঞ্চ হতে চলেছে ভারতে, এবার আসছে কোন মডেল? কী কী ফিচার থাকতে পারে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি

ভিডিও

Indranil Sen Arrested: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে নতুন ধারা যুক্ত করার আর্জি পুলিশের | ABP Ananda
Nepal Helicopter Collision: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ, মৃত্যু এক ভারতীয়র | ABP
CM Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশ-প্রশংসায় পোস্ট মুখ্যমন্ত্রীর
Debra BJP News: তোলাবাজির প্রতিবাদ, আক্রান্ত খোদ BJP বিধায়ক! দলীয় কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Part-time Teachers Protest | বিকাশ ভবনের সামনে পার্ট টাইম শিক্ষকদের টানা অবস্থান-বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget