এক্সপ্লোর

Motorola Phone: ভারতে আসছে মোটোরোলা 'এজ' সিরিজের নতুন ফোন, কোন কনফিগারেশনে লঞ্চ হবে এই মডেল?

Motorola Edge Series: আগামী ১০ জুন ভারতে লঞ্চ হতে চলেছে মোটোরোলা এজ ৬০ ফোন। দাম সম্পর্কে আভাস পাওয়া যায়নি। তবে কেনা যাবে ফ্লিপকার্ট থেকে, তা জানা গিয়েছে।

Motorola Phone: ভারতে আসছে মোটোরোলা 'এজ' সিরিজের নতুন ফোন। মোটোরোলা এজ ৬০ ভারতে লঞ্চ হতে চলেছে। আগামী সপ্তাহে দেশে এই ফোন লঞ্চের কথা শোনা গিয়েছে। ইতিমধ্যেই জানা গিয়েছে কোন কোন রঙে এই ফোন লঞ্চ হবে। এর পাশাপাশি জানা গিয়েছে, মোটোরোলা এজ ৬০ ফোনে কেমন র‍্যাম এবং স্টোরেজ সাপোর্ট থাকবে। ভারতে লঞ্চ হতে চলা মোটোরোলা এজ ৬০ ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭৪০০ চিপসেট থাকবে বলে জানা গিয়েছে। এর সাহায্যেই পরিচালিত হবে ফোন। এছাড়াও মোটোরোলা এজ ৬০ ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে এবং সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে।  

মোটোরোলা সংস্থা তাদের ভারতীয় ওয়েবসাইটে দাবি করেছে, আগামী ১০ জুন তারা দেশে লঞ্চ করতে চলেছে মোটোরোলা এজ ৬০ ফোন। দুটো রঙে মোটোরোলা 'এজ' সিরিজের এই ফোন ভারতে লঞ্চ হবে। আর এখানে থাকবে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। ভারতে লঞ্চের পর অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। 

মোটোরোলা এজ ৬০ ফোনে কী কী ফিচার থাকতে পারে দেখে নিন একনজরে 

  • অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট থাকতে চলেছে এই ফোনে। একটি pOLED স্ক্রিন পাবেন ইউজাররা যার রিফ্রেশ রেট সর্বোচ্চ ১২০ হার্টজ। ডিসপ্লের উপর সুরক্ষার খাতিরে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৭আই কোটিং। Dolby Atmosস্টিরিও স্পিকার থাকতে চলেছে মোটোরোলা এজ ৬০ ফোনে। 
  • এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ১০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা, ৩এক্স জুম সমেত থাকবে বলে শোনা গিয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। 
  • মোটোরোলা এজ ৬০ ফোনে ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৮ ওয়াটের টার্বো পাওয়ার চার্জিং ফিচারের সাপোর্ট থাকতে পারে। 

মে মাসের শেষদিকে ভারতে মোটোরোলা রেজর সিরিজের নতুন ফোন লঞ্চ হয়েছে। এবার দেশে লঞ্চ হয়েছে মোটোরোলা রেজর ৬০ মডেল (Motorola Razr 60)। এই clamshell ফোল্ডেবল ফোনে রয়েছে ৬.৯ ইঞ্চির pOLED মেন ডিসপ্লে এবং ৩.৬৩ ইঞ্চির কভার স্ক্রিন। এই ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৪০০এক্স চিপসেট রয়েছে। তাছাড়াও রয়েছ ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৩০ ওয়াটের টার্বো পাওয়ার চার্জিং সাপোর্ট। এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে ইনার ডিসপ্লের উপর ইউজাররা পাবেন ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে ফোন সহজে নষ্ট হবে না। এই ফোনের ডিসপ্লের উপর রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টার আউটার ডিসপ্লে প্রোটেকশন। 

সেরা শিরোনাম

Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget