এক্সপ্লোর

Nothing Phone 3: ভারতে আসছে নাথিং- এর নতুন ফোন, বাদ যাচ্ছে কোন ডিজাইন?

Nothing Phone 3 India Launch: ডুয়াল টোন শেড থাকতে চলেছে ফোনের ব্যাক প্যানেলে। কয়েকটি লাইট এবং দাগ দেখা যাবে এখানে। তবে যে ডিজাইনই থাকুক না কেন, Glyph interface থাকবে না।

Nothing Phone 3: ভারতে লঞ্চ হতে চলেছে নাথিং ফোন ২ - এর সাকসেসর মডেল নাথিং ফোন ৩। আগামী ১ জুলাই এই ফোন ভারতের পাশাপাশি গ্লোবাল মার্কেটেও লঞ্চ হবে। নাথিং ফোন ৩ - এর বিশেষত্ব হতে চলেছে এর ডিজাইন। এতদিন নাথিং সংস্থার যেসমস্ত ফোন লঞ্চ হয়েছে, সেগুলির ব্যাক প্যানেলে ছিল ট্রেডমার্ক Glyph ইন্টারফেস। তবে নতুন নাথিং ফোন ৩ মডেলে এই ডিজাইন ফোনের ব্যাক প্যানেলে দেখা যাবে না বলেই শোনা গিয়েছে। 

Glyph interface আসলে কী? 

নাথিং ফোনের ক্ষেত্রে Glyph interface থাকার অর্থ ফোনের ব্যাক প্যানেলে বেশ কিছু আলোর স্ট্রিপ থাকবে যেগুলি ফোনে নোটিফিকেশন, অ্যালার্ট এলে জ্বলে উঠবে। নাথিং সংস্থার নতুন ফোনে এই ডিজাইন থাকবে না বলেই শোনা গিয়েছে। এক্স মাধ্যমের একটি পোস্টে নাথিং সংস্থা একটি টিজার প্রকাশ করেছে। সেই ছবিতে ফোনের রেয়ার প্যানেলের আংশিক ঝলক দেখা গিয়েছে। ডুয়াল টোন শেড থাকতে চলেছে ফোনের ব্যাক প্যানেলে। কয়েকটি লাইট এবং দাগ দেখা যাবে এখানে। তবে যে ডিজাইনই থাকুক না কেন, Glyph interface থাকবে না। নাথিং কর্তৃপক্ষ ঘোষণা করেছে, নতুন ফোনের থেকে এই হার্ডওয়্যার ফিচার বাদ দেওয়া হচ্ছে। 

নাথিং ফোন ৩ ভারতে লঞ্চের পর কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। অনুমান এই ফোনে ৫০০০ এমএএইচের থেকে বেশি ক্ষমতা যুক্ত শক্তিশালী ও বড় ব্যাটারি থাকবে। ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে এই ফোনে। সেখানে একটি পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকার কথা রয়েছে। একটি ফ্ল্যাগশিপ চিপসেটও থাকতে পারে নাথিং ৩ ফোনে। 

নাথিং ফোন ২- এর থেকে দাম বেশি হতে চলেছে নাথিং ফোন ৩- এর। নাথিং ফোন ৩ লঞ্চ হতে পারে ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ নিয়ে। এই দুই মডেলের দাম ভারতীয় মুদ্রায় হতে পারে আনুমানিক ৬৮ হাজার টাকা এবং ৭৭ হাজার টাকার আশপাশে। তবে নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি। 

এর আগে ভারতে লঞ্চ হয়েছে নাথিং ফোন ৩এ এবং নাথিং ফোন ৩এ প্রো- এই দুই ফোন। নাথিং সংস্থার এই দুই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপসেট রয়েছে। অ্যান্ড্রয়েড ১৫ সাপোর্ট পাওয়া যাবে নাথিং সংস্থার এই দুই ফোনে। নাথিং ফোন ৩এ এবং নাথিং ফোন ৩এ প্রো- দুই ফোনেই রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। 

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget