এক্সপ্লোর

Moto G24: ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি, আর কী কী ফিচার থাকতে পারে মোটো জি২৪ ফোনে?

Motorola Smartphones: মোটো জি২৩ ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে মোটো জি২৪ ফোন। তবে এই ফোন কবে, কোথায় লঞ্চ হবে সেই প্রসঙ্গে কিছু জানা যায়নি এখনও।

Moto G24: মোটোরোলা 'জি' সিরিজের (Motorola G Series) নতুন ফোন মোটো জি২৪ খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে বলে শোনা যাচ্ছে। আনুষ্ঠানিক লঞ্চের দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। তবে মোটো জি২৪ (Moto G24) ফোনের বেশ কিছু সম্ভাব্য স্পেসিফিকেশন, দাম, ডিজাইন- এসব ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। লেনোভো (Lenovo) অধিকৃত সংস্থা মোটোরোলার (Motorola Smartphones) আসন্ন ফোন মোটো জি২৪ মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর নিয়ে লঞ্চ হতে চলেছে বলে শোনা গিয়েছে। এই ফোনে একটি ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকতে পারে। আর ডিসপ্লের উপর ফ্রন্ট ক্যামেরা সেট করার জন্য থাকতে চলেছে একটি হোল পাঞ্চ কাট আউট। মোটো জি২৪ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, ৫০০০ এমএএইচ ব্যাটারি, ২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। মোটো জি২৩ ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে মোটো জি২৪। 

টিপস্টার সুধাংশু আম্ভোরে এই ফোনের দাম, স্পেসিফিকেশন সম্পর্কে আভাস দিয়েছেন। কালো, সবুজ, গোলাপি- এই তিনটি রঙে মোটো জি২৪ ফোন লঞ্চ হতে পারে। ডিসপ্লের উপরের দিকের বর্ডার বরাবর মাঝখানে সেট করা থাকবে সেলফি ক্যামেরা সেনসর। মোটো জি২৪ ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে একটি এলইডি ফ্ল্যাশ থাকতে পারে। এছাড়াও ফোনের ডানদিকের অংশে থাকবে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন। সম্ভবত ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে পাওয়ার বাটনের মধ্যেই। এখনও পর্যন্ত যা রিপোর্ট প্রকাশ্যে এসেছে তা অনুসারে মোটো জি২৪ ফোনে লঞ্চ হতে পারে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে। এর দাম ভারতে হতে পারে ১৫ হাজার টাকার আশপাশে। 

মোটো জি২৪ ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকার সম্ভাবনা রয়েছে, দেখে নেওয়া যাক

  • ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট থাকতে পারে এই ফোনে। মোটো জি২৪ ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১৪-র সাহায্যে।
  • এই ফোনে একটি ৬.৫৬ ইঞ্চির IPS LCD ডিসপ্লে থাকতে পারে যেখানে এইচডি পালস রেজোলিউশন পাওয়া যাবে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ৯০ হার্টজ।
  • মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর থাকতে পারে এই ফোনে। তার সঙ্গে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত থাকতে পারে। 
  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। 
  • এই ফোনে কানেক্টিভিটি অপশন হিসেবে ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, ওয়াই-ফাই ৫, ব্লুটুথ ৫.০ থাকার কথা শোনা গিয়েছে। এছাড়াও ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। ফোনের ওজন হতে পারে প্রায় ১৮০ গ্রাম। 

আরও পড়ুন- গেম খেলতে ভীষণ পছন্দ করেন? কম দামে কিনে নিন অত্যাধুনিক গেমিং কিবোর্ড, কোথায় পাবেন?

সেরা শিরোনাম

Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়

ভিডিও

BJP News: Arjun Singh-র বিধানসভা কেন্দ্রে ক্ষোভের মুখে ব্যারাকপুরের বিজেপি বিধায়ক Koustav Bagchi
R G Kar News: আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় জামিন Sandip Ghosh ঘনিষ্ঠের | ABP Ananda
CM Suvendu Adhikari: Mamata Banerjee, Abhishek Banerjee-র বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী
Indranil Sen: গ্রেফতার ইন্দ্রনীল, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার প্রাক্তন মন্ত্রীর
Mamata TMC News: 'সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা', গ্রেফতার মমতা তৃণমূল কংগ্রেসের অজিত মাহাতো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget