এক্সপ্লোর

Motorola Smartphones: ১১ অগস্ট একসঙ্গে তিনটি ফোন লঞ্চ করবে মোটোরোলা, থাকছে একটি ফোল্ডেবল স্মার্টফোনও

Smartphones: শোনা যাচ্ছে, আগামী ১১ অগস্ট লঞ্চ হতে চলেছে মোটোরোলা রেজর ২০২২, মোটো এক্স৩০ প্রো এবং মোটো এস৩০ প্রো- এই তিনটি ফোন।

Motorola Smartphones: মোটোরোলার (Motorola Smartphone) তিনটি ফোন লঞ্চ হওয়ার কথা রয়েছে আগামী ১১ অগস্ট। শোনা যাচ্ছে, মোটোরোলা রেজর ২০২২ (Motorola Razr 2022) ফোনের সঙ্গে একই দিনে লঞ্চ হতে পারে মোটো এক্স৩০ প্রো (Moto X30 Pro) এবং মোটো এস৩০ প্রো (Moto S30 Pro)। মোটোরোলার এই ফোনগুলি আপাতত চিনে লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। আনুষ্ঠানিক ভাবে লঞ্চের আগে মোটোরোলা রেজর ২০২২ ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। শোনা গিয়েছে এই ফোনে একটি ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকবে। মোটোরোলা আসলে একটি লেনোভো অধিকৃত সংস্থা। সম্প্রতিই লেনোভো মোবাইল বিজনেস গ্রুপের  জেনারেল ম্যানেজার Chen Jin জানিয়েছেন যে আগামী ১১ অগস্ট মোটোরোলার এই তিনটি ফোন চিনে লঞ্চ হবে। চিনের জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট উইবোতে একথা ঘোষণা করেছেন Chen Jin। এবার দেখে নেওয়া যাক এই তিনটি ফোনের সম্ভাব্য কিছু ফিচার ও স্পেসিফিকেশন।

Motorola Razr 2022

ডিসপ্লে ও প্রসেসর- মোটোরোলা সংস্থার এই স্মার্টফোনে একটি ৬.৭ ইঞ্চির OLED Innwe Disoplay থাকার সম্ভাবনা রয়েছে। এখানে থাকতে পারে HDR10+ সাপোর্ট। মোটোরোলার এই ফোল্ডেবল ফোনে একটি ২.৭ ইঞ্চির ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে বাইরের দিকে। এই ফোনে কোয়ালকমের লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ থাকতে পারে। তার সঙ্গে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত থাকার কথা শোনা গিয়েছে।

ক্যামেরা স্পেসিফিকেশন- মোটোরোলার এই ফোল্ডেবল ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার কথা শোনা গিয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেনসর থাকতে পারে। তার সঙ্গে একটি ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে। Dolby Atmos ফিচার যুক্ত স্পিকার থাকতে পারে এই ফোনে।

মোটো এক্স৩০ প্রো এবং মোটো এস৩০ প্রো

মোটো এক্স৩০ প্রো ফোনে একটি ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর এবং ১২৫ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার থাকবে বলে আগেই শোনা গিয়েছিল। অন্যদিকে, মোটো এস৩০ প্রো ফোনে স্ন্যাপড্রাগন ৮৮৮+ প্রসেসর এবং ৪২৭০ এমএএইচ ব্যাটারি এবং ৬৮ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে বলে শোনা গিয়েছে। মোটোরোলা রেজর ২০২২ ফোনের সঙ্গে একই দিনে অর্থাৎ ১১ অগস্ট মোটো এক্স৩০ প্রো এবং মোটো এস৩০ প্রো এই দুই ফোনও চিনে লঞ্চ হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে আসছে একগুচ্ছ নতুন ফিচার, দেখে নিন কী কী সুবিধা পাবেন আপনি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Facebook News: কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget