এক্সপ্লোর

Motorola Smartphones: মোটোরোলা এজ ৫০ আলট্রা লঞ্চ হতে চলেছে ভারতে, কী কী ফিচার থাকতে পারে এই ফোনে?

Motorola Edge 50 Ultra: শোনা আচ্ছে মোটোরোলা এজ ৫০ আলট্রা ফোনে থাকবে একটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর এবং ৪৫০০ এমএএইচ ব্যাটারি।

Motorola Smartphones: মোটোরোলা এজ ৫০ আলট্রা ফোন (Motorola Edge 50 Ultra) গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে আগেই। এপ্রিল মাসে এই ফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে মোটোরোলা এজ ৫০ ফিউশন (Motorola Edge 50 Fusion) মডেলের সঙ্গে। এই ফোন বর্তমানে কেনা যাচ্ছে ভারতেও। এবার দেশে লঞ্চ হতে চলেছে মোটোরোলা এজ ৫০ আলট্রা ফোন। খুব তাড়াতাড়ি এই ফোন ভারতে লঞ্চ হবে। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। তবে এই ফোন ভারতে লঞ্চ হবে একথা নিশ্চিত ভাবে ঘোষণা করেছে মোটোরোলা সংস্থা। এক্স মাধ্যমে মোটোরোলা ইন্ডিয়া কর্তৃপক্ষ ভারতে মোটোরোলা এজ ৫০ আলট্রা ফোন লঞ্চের কথা ঘোষণা করেছে। এই ফোনের একটি ছবি প্রকাশ্যে এসেছে। শোনা আচ্ছে মোটোরোলা এজ ৫০ আলট্রা ফোনে থাকবে একটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর এবং ৪৫০০ এমএএইচ ব্যাটারি। ওয়্যারড এবং ওয়্যারলেস দু'ধরনের চার্জিং সাপোর্টই দেখা যাবে এই ফোনে। এছাড়াও মোটোরোলা এজ ৫০ আলট্রা ফোনের রেয়ার প্যানেলে বিশেষ উডেন টেক্সচার থাকতে চলেছে। অর্থাৎ ফোনের পিছনের অংশ দেখে মনে হবে যেন কাঠ দিয়ে তৈরি হয়েছে। গ্লোবাল ভ্যারিয়েন্টের ফিচারগুলিই মোটোরোলা এজ ৫০ আলট্রা ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে থাকবে বলে মনে করা হচ্ছে। 

 

মোটোরোলা এজ ৫০ আলট্রা ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকতে চলেছে 

  • এই ফোনে থাকতে পারে ৬.৭ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস pOLED স্ক্রিন যার রিফ্রেশ রেট হতে পারে ১৪৪ হার্টজ। 
  • এই ফোনে একটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট থাকতে পারে। এর সঙ্গে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১ টিভি পর্যন্ত স্টোরেজ যুক্ত থাকতে পারে। 
  • Android 14-based Hello UI- এর সাহায্যে পরিচালিত হবে ফোন। 
  • মোটোরোলা এজ ৫০ আলট্রা ফোনে থাকতে পারে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। এখানে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট থাকতে পারে। এছাড়াও থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের একটী সেনসর যার সঙ্গে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত থাকার কথা রয়েছে। এর পাশাপাশি থাকতে পারে টেলিফটো শুটার যেখানে থ্রি এক্স পর্যন্ত অপটিকাল জুম ফিচারের সাপোর্ট থাকবে। এই ফোনে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। 
  • মোটোরোলার এই ফোনে একটি ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং তার সঙ্গে ১২৫ ওয়াটের ওয়্যারড ও ৫০ ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। 

আরও পড়ুন- ভারতে আসছে ওপ্পো এফ২৭ প্রো প্লাস ৫জি ফোন, কবে লঞ্চ? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget