এক্সপ্লোর

Motorola Smartphones: সাত হাজার টাকার কম দামে ভারতে হাজির মোটোরোলার নতুন ফোন, কী কী ফিচার নজর কেড়ে নেবে আপনার?

Moto G04s: একটিই র‍্যাম এবং স্টোরেজ নিয়ে মোটো জি০৪এস ফোন ভারতে লঞ্চ হয়েছে। আগামী ৫ জুন থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। কেনা যাবে ফ্লিপকার্ট থেকে।

Motorola Smartphones: ভারতে লঞ্চ হয়েছে মোটো জি০৪এস ফোন (Mto G04s)। মোটোরোলার এই ফোন আসলে মোটো জি০৪ মডেলের (Moto G04) আপগ্রেড ভার্সান। প্রসঙ্গত উল্লেখ্য, মোটো জি০৪ ফোন এবছর ফেব্রুয়ারি মাসেই ভারতে লঞ্চ হয়েছিল। নতুন লঞ্চ হওয়া মোটো জি০৪এস ফোনে রয়েছে একটি অক্টা-কোর Unisoc T606 চিপসেট। এছাড়াও এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৫ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট। মোটো জি০৪এস ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর। 

ভারতে মোটো জি০৪এস ফোনের দাম কত, কোথা থেকে কেনা যাবে, কী কী রঙে লঞ্চ হয়েছে 

একটিই র‍্যাম এবং স্টোরেজ নিয়ে মোটো জি০৪এস ফোন ভারতে লঞ্চ হয়েছে। এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ৬৯৯৯ টাকা। আগামী ৫ জুন থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়া এবং মোটোরোলা সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে মোটো জি০৪এস ফোন কেনা যাবে। এছাড়াও পাওয়া যাবে দেশের নির্দিষ্ট কিছু দোকানে। Concord Black, Sea Green, Satin Blue, Sunrise Orange- মোট চারটি রঙে ভারতে লঞ্চ হয়েছে মোটো জি০৪এস ফোন। 

মোটো জি০৪এস ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে দেখে নিন 

  • এই ফোনে রয়েছে ৬.৫৬ ইঞ্চির ডিসপ্লে। এটি একটি IPS LCD স্ক্রিন। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ। সুরক্ষার জন্য ডিসপ্লের উপর রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৩ লেয়ার। 
  • এই ফোনের র‍্যাম ভার্চুয়াল ভাবে আরও ৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। আর মাইক্রো এসডি কার্ডের সাহায্যে স্টোরেজের পরিমাণ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 
  • মোটো জি০৪এস ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসরের সঙ্গে রয়েছে একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট। ফোনের ডিসপ্লের উপর ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে।
  • এই ফোনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। ব্লুটুথ ৫.০ সাপোর্ট রয়েছে এই ফোনে। ইউএসবি টাইপ-সি কানেক্টিভিটি পোর্টের সাহায্যে ফোনে দেওয়া যাবে চার্জ। আর ইউজাররা পাবেন ওয়াই-ফাই পরিষেবা। 

আরও পড়ুন- আচমকাই ফাঁস Honor ম্যাজিক ৬ প্রো ফোনের স্পেসিফিকেশন ! কী কী ফিচার থাকছে এই ফোনে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget