এক্সপ্লোর

Xiaomi Smartphone: শাওমি ১৪ সিরিজের নতুন ফোন লঞ্চ হতে চলেছে ভারতে, কোন মডেল লঞ্চ হতে পারে?

Xiaomi 14 Lite: চলতি মাসের শুরুর দিকে ভারতে লঞ্চ হয়েছে শাওমি ১৪ এবং শাওমি ১৪ আলট্রা- এই দুই ফোন। এবার সেই তালিকাতেই নাম জুড়তে চলেছে শাওমি ১৪ লাইট ফোনের, এমনটাই শোনা যাচ্ছে।

Xiaomi Smartphone: ভারতে খুব তাড়াতাড়ি শাওমি ১৪ সিরিজের (Xiaomi 14 Series) আরও একটি ফোন লঞ্চ হতে চলেছে বলে শোনা যাচ্ছে। এবার লঞ্চ হতে পারে শাওমি ১৪ লাইট (Xiaomi 14 Lite)। বলা হচ্ছে, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের (BIS) সার্টিফিকেশন ওয়েবসাইটে শাওমির একটি নতুন ফোনের নাম দেখা গিয়েছে। এক্ষেত্রে উল্লেখ্য, এই সার্টিফিকেশন ওয়েবসাইটে ফোনের মডেল নম্বর দেখা যায়। তার ভিত্তিতেই ফোনের নাম অনুমান করা হয়। MySmartPrice- এর রিপোর্ট অনুসারে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের সার্টিফিকেশন ওয়েবসাইটে শাওমির যে ফোনের নাম দেখা গিয়েছে তার মডেল নম্বর 24053PY09I, অনুমান করা হচ্ছে, এটিই শাওমি ১৪ লাইট হিসেবে ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে। চলতি মাসের শুরুর দিকে ভারতে লঞ্চ হয়েছে শাওমি ১৪ এবং শাওমি ১৪ আলট্রা- এই দুই ফোন। এবার সেই তালিকাতেই নাম জুড়তে চলেছে শাওমি ১৪ লাইট ফোনের। তবে শাওমি সংস্থার তরফে এই ফোন লঞ্চের কোনও তথ্য ঘোষণা করা হয়নি। কবে ভারতের বাজারে শাওমি ১৪ লাইট ফোন লঞ্চ হতে পারে তাও জানা যায়নি। বলা হচ্ছে, এই ফোন শাওমি Civi 4 ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হতে পারে। আর যদি এই তথ্য সত্যি হয় তাহলে শাওমি ১৪ লাইট এবং শাওমি Civi 4- এই দুই ফোনের ডিজাইন, ফিচার এবং স্পেসিফিকেশনে অনেক মিল থাকার সম্ভাবনা রয়েছে। 

সম্প্রতি শাওমি ১৪ এবং শাওমি ১৪ আলট্রা- এই দুই ফোন লঞ্চ হয়েছে ভারতে 

ভারতে লঞ্চ হয়েছে শাওমি ১৪ ফোন। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে একটি LTPO AMOLED ডিসপ্লে। আর রয়েছে Leica ব্র্যান্ডের ক্যামেরা সেনসর। শাওমি ১৪ ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে ৪৬১০ এমএএইচ ব্যাটারি রয়েছে। তার সঙ্গে রয়েছে ৯০ ওয়াটের HyperCharge ওয়্যারড চার্জিং সাপোর্ট। এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ৬৯,৯৯৯ টাকা। ক্লাসিক হোয়াইট, জেড গ্রিন এবং ম্যাট ব্ল্যাক- এই তিনটি রঙে লঞ্চ হয়েছে শাওমি ১৪ ফোন। অ্যামাজন, ফ্লিপকার্ট, Mi.com, Mi Home stores এবং শাওমির রিটেল পার্টনার থেকে কেনা যাবে এই ফোন। 

শাওমি ১৪ ফোনের সঙ্গে একই দিনে ভারতে লঞ্চ হয়েছে শাওমি ১৪ আলট্রা মডেল। শাওমির এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর রয়েছে। এই ফোন ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছে। শাওমি ১৪ আলট্রা ফোনের এই ভ্যারিয়েন্টের দাম ৯৯,৯৯৯ টাকা। কালো এবং সাদা রঙে এই ফোন লঞ্চ হয়েছে। 

আরও পড়ুন- লঞ্চ হতে চলেছে আইকিউওও জেড৯ টার্বো ফোন, কী কী ফিচার থাকতে পারে? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget