এক্সপ্লোর

Noise Xtreme: ১০০ ঘণ্টারও বেশি প্লেব্যাক টাইম ফিচার নিয়ে ভারতে হাজির নয়েজের নতুন ব্লুটুথ নেকব্যান্ড ইয়ারফোন

Bluetooth Neckband: ভারতে লঞ্চ হয়েছে নয়েজ সংস্থার নতুন ব্লুটুথ নেকব্যান্ড ইয়ারফোন Noise Xtreme।

Noise Xtreme: নয়েজের (Noise) নতুন ব্লুটুথ ইয়ারফোন (Bluetooth Earphone) লঞ্চ হয়েছে ভারতে। Noise Xtreme ব্লুটুথ নেকব্যান্ডে রয়েছে ১০ মিলিমিটারের ড্রাইভার্স। এছাড়াও এই ইয়ারফোনে রয়েছে Hyper Sync টেকনোলজি। এর সাহায্যে সদ্য পেয়ারিং হওয়া ডিভাইসের সঙ্গে নতুন করে খুব সহজেই ইয়ারফোন পেয়ারিং করা সম্ভব হবে। এছাড়াও নয়েজের নতুন ইয়ারফোনে রয়েছে এনভায়রনমেন্টাল সাউন্ড রিডাকশন বা ESR প্রযুক্তি। ব্যাকগাউন্ডের অপ্রয়োজনীয় শব্দ দূর করার জন্য এই ফিচারের সাপোর্ট রয়েছে Noise Xtreme ব্লুটুথ নেকব্যান্ডে। এটি একটি IPX5 রেটিং প্রাপ্ত ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। ১০০ ঘণ্টারও বেশি প্লেব্যাক টাইম রয়েছে নয়েজের এই ইয়ারফোনে। এমনটাই দাবি করেছে সংস্থা।

ভারতে Noise Xtreme ব্লুটুথ নেকব্যান্ডের দাম

নয়েজ সংস্থার এই ইয়ারফোনের দাম দেশে ৩৯৯৯ টাকা। Blazing Purple, Raging Green, Thunder Black- এই তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে নয়েজের নতুন ইয়ারফোন। সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটের পাশাপাশি এই ইয়ারফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং ফ্লিপকার্ট থেকে।

Noise Xtreme ইয়ারফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • এই ব্লুটুথ নেকব্যান্ড ইয়ারফোনে রয়েছে ডুয়াল পেয়ারিং ফিচার। অর্থাৎ একই সঙ্গে দুটো ডিভাইসের সঙ্গে এই ব্লুটুথ ইয়ারফোন পেয়ারিং করা সম্ভব।
  • ব্লুটুথ ভি৫.২ কানেক্টিভিটি ফিচার রয়েছে এই ইয়ারফোনে। একবার চার্জ দিলে ১০০ ঘণ্টারও বেশি সময় প্লেব্যাক টাইম পাওয়া যাবে নয়েজের নতুন ব্লুটুথ ইয়ারফোনে। ৭০ শতাংশ ভলিউম লেভেলে এই ইয়ারফোন প্লে করা হলে এই পরিমাণ প্লেব্যাক টাইম পাওয়া যাবে। স্ট্যান্ডবাই টাইম থাকবে প্রায় ৫০০ ঘণ্টা পর্যন্ত।
  • এই ইয়ারফোনে থাকছে একটি ইন্সটাচার্জ ফিচার। মাত্র ১০ মিনিটের চার্জে ২০ ঘণ্টার প্লেব্যাক টাইম পাওয়া যাবে Noise Xtreme ব্লুটুথ ইয়ারফোনে। এর নেকব্যান্ডের ওজন ৩০ গ্রাম।

ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে নয়েজ সংস্থার নতুন স্মার্টওয়াচ Noise ColorFit Ultra 2 Buzz। ভারতে নয়েজের এই নতুন স্মার্টওয়াচের দাম ৩৪৯৯ টাকা। অ্যামাজন এবং নয়েজ সংস্থার ওয়েবসাইট থেকে ব্লুটুথ কলিং ফিচার যুক্ত এই স্মার্টওয়াচ কিনতে পারবেন আগ্রহীরা। Champagne Grey, Jet Black, Olive Green, Vintage Brown- এই তিনটি রঙে লঞ্চ হয়েছে নয়েজের নতুন স্মার্টওয়াচ Noise ColorFit Ultra 2 Buzz। এই স্মার্টওয়াচে রয়েছে ইনবিল্ট মাইক্রোফোন এবং স্পিকার। ইউজারের ফোনের সঙ্গে এই স্মার্টওয়াচ সংযুক্ত থাকলে ফোন এলে স্মার্টওয়াচের সাহায্যেই কথা বলা সম্ভব হবে। ফোনে আসা কল রিজেক্ট এবং সাইলেন্স করার ক্ষেত্রেও স্মার্টওয়াচ কাজ করবে। নয়েজের এই স্মার্টওয়াচে রয়েছে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার। এর ফলে স্ক্রিন বা পাওয়ার বাটনে ট্যাপ না করেই ইউজার এই স্মার্টওয়াচের সাহায্যে সময়, তারিখ এবং স্টেপ কাউন্টের উপর নজর রাখতে পারবেন।

আরও পড়ুন- স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা ফোনে থাকতে পারে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget