এক্সপ্লোর

CMF Phone 1: ভারতে দ্রুত লঞ্চ হতে চলেছে সিএমএফ ফোন ১, কবে লঞ্চ হবে নাথিং ফোন ৩?

Nothing Phone 3: নাথিং সংস্থার সিইও জানিয়েছেন নাথিং ফোন ৩ লঞ্চ হবে ২০২৫ সালে, তার আগে নয়। আপাতত সাব-ব্র্যান্ড সিএমএফ- এর প্রথম ফোন সিএমএফ ফোন ১ লঞ্চের তোড়জোড় করছে নাথিং সংস্থা।

CMF Phone 1: নাথিং সংস্থা ভারতে নতুন ফোন লঞ্চ করতে চলেছে, একথা অনেকদিন ধরেই শোনা যাচ্ছে। কেউ বলছিলেন হয়তো নাথিং ফোন ৩ লঞ্চ হবে। কেউ বা বলছিলেন নাথিং সংস্থার সাব-ব্র্যান্ড সিএমএফ তাদের নতুন ফোন সিএমএফ ফোন ১ লঞ্চ করবে। অবশেষে জল্পনার অবসান ঘটালো নাথিং সংস্থা। নাথিং সংস্থার সিইও কার্ল পেয়ি জানিয়েছেন এবার লঞ্চ হতে চলেছে সিএমএফ ফোন ১। তবে নাথিং সংস্থার সাব-ব্র্যান্ড সিএমএফ- এর প্রথম ফোন কবে লঞ্চ হবে তার নিশ্চিত দিনক্ষণ জানা যায়নি। কিন্তু খুব যে বেশি দেরি নেই তার আভাস পাওয়া গিয়েছে। অন্যদিকে কার্ল পেয়ি এও জানিয়েছেন যে ২০২৫ সালের আগে নাথিং ফোন ৩ লঞ্চের কোনও সম্ভাবনা নেই। এটি নাথিং ফোন ২- এর সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হবে। 

সিএমএফ ফোন ১ সম্পর্কে কী কী তথ্য ফাঁস হয়েছে এখনও পর্যন্ত, জেনে নেওয়া যাক 

নাথিং সংস্থার ফোনগুলির মতো সিএমএফ ফোনেও থাকতে চলেছে ইউনিক ডিজাইন। তবে কেমন হবে সিএমএফ ফোন ১- এর ডিজাইন তার আভাস পাওয়া যায়নি। একটি টিজার ছবি প্রকাশ্যে এসেছে। কিন্তু সেখান থেকে বিশেষ কিছুই বোঝা যাচ্ছে না। ম্যাট ফিনিশে এই ফোন লঞ্চ হতে পারে। কালো এবং কমলা রঙে লঞ্চ হতে পারে সিএমএফ ফোন ১। 

নাথিং ফোনগুলির মতো সিএমএফ- এর প্রথম ফোনের ব্যাক প্যানেলেও থাকতে পারে চাকার মতো একটি অংশ। তবে কী জন্য এই ফিচার থাকতে পারে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। অন্যদিকে আবার অনুমান করা হচ্ছে সিএমএফ ফোন ১ একটি বাজেট ফোন হিসেবে লঞ্চ হতে পারে। নাথিং সংস্থার সাব-ব্র্যান্ড সিএমএফ ১ ফোনের দাম ভারতে ২০ হাজার টাকার কম হবে বলে অনুমান করা হচ্ছে। যদিও আনুষ্ঠানিক ভাবে কিছুই ঘোষণা করা হয়নি। 

ভারতে লঞ্চ হয়েছে নাথিং ফোন ২এ মডেলের স্পেশ্যাল এডিশন। এই ফোনের ডিজাইনে রয়েছে লাল, হলুদ এবং নীল রঙের ছোঁয়া। ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে একটিই ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে নাথিং ফোন ২এ মডেলের স্পেশ্যাল এডিশন। নতুন ডিজাইন ছাড়া আর বিশেষ কিছু পরিবর্তন হয়নি নাথিং সংস্থার এই ফোনে। 

আরও পড়ুন- দাম কমেছে রিয়েলমি নারজো ৭০ প্রো ৫জি ফোনের, অফার চালু সীমিত সময়ের জন্য 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget