এক্সপ্লোর

Nothing Phone 2: খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে পারে নাথিং ফোন ২, কী কী ফিচার থাকতে পারে?

Nothing Smartphone: নাথিং ফোন ২ ফোনে একটি AMOLED ডিসপ্লে থাকতে পারে। তার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ।

Nothing Phone 2: নাথিং ফোন ২ ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। এমনটাই অনুমান করা হচ্ছে, কারণ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের (BIS) ওয়েবসাইটে নাথিং ফোন ২- এর নাম দেখা গিয়েছে। এর থেকেই অনুমান দ্রুত নাথিং সংস্থার দ্বিতীয় ফোন ভারতে আসছে। ইতিমধ্যেই দেশে নাথিং ফোন ১, নাথিং ইয়ার ১, নাথিং ইয়ার স্টিক এবং সম্প্রতি নাথিং ইয়ার ২ লঞ্চ হয়েছে। গতবছর জুলাই মাসে নাথিং ফোন ১ লঞ্চ হয়েছিল। তারই সাকসেসর হিসেবে নাথিং ফোন ২ লঞ্চ হতে চলেছে। এই নতুন ফোনে স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। তবে এখনও এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। এই ফোনে একটি AMOLED ডিসপ্লে থাকতে পারে। তার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। নাথিং ফোন ২- তে সর্বোচ্চ ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। এছাড়াও এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। 

নাথিং ইয়ার ২

নাথিং সংস্থার নতুন ইয়ারবাডস (Nothing Earbuds) লঞ্চ হয়েছে ভারতে। ওয়ানপ্লাস সংস্থার সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেয়ি নাথিং সংস্থার অন্যতম প্রধান। ব্রিটেনের এই ব্র্যান্ড এবার ভারতে লঞ্চ করেছে নাথিং ইয়ার ২ ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS Earbuds) ইয়ারবাডস। এর আগে নাথিং ইয়ার ১ লঞ্চ হয়েছিল ভারতে। তারই সাকসেসর মডেল এবার হাজির হয়েছে ভারতের বাজারে। জানা গিয়েছে, ভারতে নাথিং ইয়ার ২- এর দাম ৯৯৯৯ টাকা। আগামী ২৮ মার্চ থেকে এই ইয়ারবাডসের বিক্রি শুরু হবে ভারতে। ফ্লিপকার্ট, মিন্ত্রার পাশাপাশি বিভিন্ন অফলাইন রিটেল স্টোর থেকে এই ইয়ারবাডস কেনা যাবে। ২০২১ সালের জুলাই মাসে নাথিং ইয়ার ১ লঞ্চ হয়েছিল এবং তার দাম ছিল ৫৯৯৯ টাকা। 

স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি 

স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি (Samsung Galaxy A34 5G) ফোন ভারতে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি ফোনের সাকসেসর মডেল দেশে লঞ্চ হয়েছিল স্ট্যান্ডার্ড ৮ জিবি র‍্যাম নিয়ে। শোনা যাচ্ছে, নতুন করে এই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে ৬ জিবি র‍্যাম-সহ। খুব তাড়াতাড়ি এই ভ্যারিয়েন্ট লঞ্চ হবে বলে অনুমান। যদিও নির্দিষ্ট দিনক্ষণ এবং ফোনের স্টোরেজের পরিমাণ এখনও জানা যায়নি। তবে সূত্রের খবর, স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোনের ৬ জিবি র‍্যাম ভ্যারিয়েন্ট লঞ্চ হতে পারে ২৮,৯৯৯ টাকায়। 

আরও পড়ুন- ভারতে হাজির ইনফিনিক্সের নতুন ফোন, একবার চার্জ দিলে স্ট্যান্ডবাই থাকবে প্রায় ৩০ দিন

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget