এক্সপ্লোর

Nothing Phone 2a: নাথিং কোম্পানির তৃতীয় ফোনের ডিসপ্লে কেমন হতে পারে? কী ক্যামেরা ফিচারই বা থাকতে পারে এই মডেলে?

Smartphone: কালো এবং সাদা রঙে নাথিং ফোন ২এ লঞ্চ হতে পারে। গ্লোবাল মার্কেটের পাশাপাশি এই ফোন ভারতেও লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে। তবে কবে সেই প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছু জানা যায়নি এখনও।

Nothing Phone 2a: নাথিং ফোন ২এ (Nothing Phone 2a) লঞ্চ হতে চলেছে একথা আগেই শোনা গিয়েছে। নাথিং সংস্থা এই নিয়ে তৃতীয় ফোন (Third Nothing Phone) লঞ্চ করতে চলেছে। এখনও এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে নাথিং ফোন ২এ সম্পর্কে বেশ কিছু সম্ভাব্য তথ্য ফাঁস হয়েছে ইতিমধ্যেই। সেখানে আভাস পাওয়া গিয়েছে এই ফোন দেখতে কেমন হতে পারে অর্থাৎ ডিজাইন এবং লুক কেমন হতে পারে। এছাড়াও ফোনের সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশনেরও ইঙ্গিত পাওয়া গিয়েছে। 

কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকতে পারে নাথিং ফোন ২এ মডেলে

অনেকে এই ফোনকে নাথিং ফোন ৩- ও বলছেন। সম্প্রতি শোনা গিয়েছে, নাথিং ফোন ২এ মডেলে একটি ৬.৭ ইঞ্চির AMOLED প্যানেল থাকতে পারে। এই ডিসপ্লের মাধ্যমে ১০৮৪ x ২৪১২ পিক্সেল রেজোলিউশন পেতে পারেন গ্রাহকরা। এছাড়াও এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। এছাড়াও নাথিং ফোন ২এ মডেলে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ চিপসেট থাকার কথাও শোনা যাচ্ছে। 

ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে নাথিং ফোন ২এ মডেলে। সেখানে একটি ৫০ মেগাপিক্সেলের Samsung S5KNG9 1/1.5 ইঞ্চি প্রাইমারি সেনসর এবং আরও একটি একটি ৫০ মেগাপিক্সেলের Samsung S5KJN1 1/2.76 ইঞ্চি সেকেন্ডারি সেনসর থাকতে পারে। সেই সেকেন্ডারি সেনসরে একটি আলট্রা ওয়াইড লেন্স থাকার কথাও শোনা গিয়েছে। নাথিং ফোন ২এ মডেলে ৩২ মেগাপিক্সেলের Sony IMX615 ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। 

কালো এবং সাদা রঙে নাথিং ফোন ২এ লঞ্চ হতে পারে। গ্লোবাল মার্কেটের পাশাপাশি এই ফোন ভারতেও লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে। তবে কবে সেই প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছু জানা যায়নি এখনও। ভারতের পাশাপাশি জাপান, ইউরোপ এবং অন্যান্য গ্লোবাল মার্কেটেও এই ফোন লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। এর আগে নাথিং সংস্থা দুটো ফোন ভারতের বাজারে লঞ্চ করেছে। সেখানে ছিল গ্লাস ফিনিশ ব্যাক প্যানেল। এছাড়াও ছিল স্পেশ্যাল এলইডি লাইড যা কোনও নোটিফিকেশন কিংবা অ্যালার্ট এলে জ্বলে উঠে জানান দেয় ইউজারকে। 

শোনা গিয়েছে, নাথিং ফোন ২এ মডেলে একটি নতুন ভাবে ডিজাইন করা ব্যাক বা রেয়ার প্যানেল থাকতে চলেছে। টিপস্টার যোগেশ ব্রার- এর মতে হয়তো ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নাথিং ফোন ২এ লঞ্চ হতে পারে। এই ফোনের দাম হতে পারে ৩৩,২০০ টাকার আশপাশে।

আরও পড়ুন- আইফোন ১৫ প্রো ম্যাক্সের মতো ক্যামেরা ফিচার থাকতে পারে স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা ফোনে, ইউজাররা কী কী সুবিধা পাবেন?

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget