এক্সপ্লোর

Samsung Galaxy Smartphone: আইফোন ১৫ প্রো ম্যাক্সের মতো ক্যামেরা ফিচার থাকতে পারে স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা ফোনে, ইউজাররা কী কী সুবিধা পাবেন?

Samsung Galaxy S24 Ultra: শোনা যাচ্ছে, এই ফোনে আইফোন ১৫ প্রো ম্যাক্সের মতো ৫এক্স জুম যুক্ত টেলিফটো ক্যামেরা সেনসর থাকতে পারে।

Samsung Galaxy Smartphone: স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা (Samsung Galaxy S24 Ultra) ফোনে একটি টেলিফটো ক্যামেরা সেনসর (Telephoto Camera) থাকতে পারে আপগ্রেড হওয়া ফিচার সাপোর্ট সমেত। স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের সাকসেসর হিসেবে স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজ লঞ্চ হতে চলেছে। এই সিরিজের টপ-এন্ড মডেল স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা। এখানে ৫এক্স অপটিকাল জুম যুক্ত টেলিফটো ক্যামেরা থাকতে পারে। চলতি বছর সেপ্টেম্বর মাসে অ্যাপেল কর্তৃপক্ষ লঞ্চ করেছে আইফোন ১৫ সিরিজ। সেখানে রয়েছে আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেল। এই ফোনে রয়েছে ৫এক্স অপটিকাল জুম যুক্ত টেট্রাপ্রিজম টেলিফটো লেন্স। স্যামসাগ গ্যালাক্সি এস২৪ আলট্রা মডেলে যে আইফোন ১৫ প্রো ম্যাক্স ফোনের মতো ক্যামেরা সেনসর থাকতে পারে সেকথা প্রথম প্রকাশ করেছেন চিনের এক টিপস্টার। 

স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা ফোনের অন্যান্য সম্ভাব্য ক্যামেরা ফিচার এবং স্পেসিফিকেশন

এই ফোনে থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর। এই ক্যামেরা সেনসরের সাহায্যে 6120x8160 পিক্সেল রেজোলিউশনের ছবি তোলা সম্ভব হবে। আর যে ছবি তোলা হবে তার ফাইল সাইজ হবে ২০.৭৬ এমবি। প্রসঙ্গত উল্লেখ্য, স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা ফোনে ছিল ১০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা। আগামী বছরের শুরুতে অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি মাসেই ভারতে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা স্মার্টফোন সিরিজ। 

স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা ফোনে থাকতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচারের সাপোর্ট 

এর আগে শোনা গিয়েছে যে, গুগল পিক্সেল ৮ সিরিজের ফোনের সঙ্গে প্রতিযোগিতায় পাল্লা দেওয়ার জন্য স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজে একাধিক এআই ফিচার থাকতে পারে। দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং যে এআই স্মার্টফোনের দুনিয়ায় পা রাখতে চলেছে সেকথা আগেই শোনা গিয়েছিল। বলা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা সংস্থার প্রথম Generative AI ফোন হতে চলেছে। স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা ফোনে অন ডিভাইস এআই প্রযুক্তি থাকতে পারে যার সাহায্যে ফোনকল চলাকালীন রিয়েল টাইম ট্রান্সলেশন করা সম্ভব হবে। রিয়েল টাইমে ১৪টি ভাষার অনুবাদ করতে পারবে অডিও কল চলাকালীন। আর সব মিলিয়ে ২৫টি ভাষা অনুবাদের ক্ষমতা থাকবে এই এআই প্রযুক্তির। কোনও থার্ড পার্টি অ্যাপের সাহায্য নেওয়া হবে না। 

আরও পড়ুন- টেকনো সংস্থার নতুন 'বাজেট ফোন' আসছে ভারতে, দ্রুত গতিতে কাজ করবে ডিভাইস, থাকবে প্রচুর মেমোরিও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget