এক্সপ্লোর

Nothing Phone 2a Special Edition: ভারতে আসছে নাথিং ফোন ২এ ফোনের স্পেশ্যাল এডিশন, দেশের জন্যই বিশেষভাবে তৈরি হয়েছে এই ফোন

Smartphones: অনুমান করা হচ্ছে, প্রো কিংবা প্লাস মডেল লঞ্চ হতে পারে। এর থেকেই অনুমান করা হচ্ছে যে নাথিং ফোন ২এ মডেলের তুলনায় নতুন স্পেশ্যাল এডিশনের মডেলে বেশ কিছু আপগ্রেড এবং আপডেট পাওয়া যাবে।

Nothing Phone 2a Special Edition: নাথিং সংস্থা (Nothing) ভারতে লঞ্চ করেছে মাঝামাঝি বাজেটের ফোন নাথিং ফোন ২এ (Nothing Phone 2a)। তারই একটি স্পেশ্যাল এডিশন (Special Edition) আজ ২৯ এপ্রিল বেলা ১২টায় লঞ্চ হতে চলেছে দেশে। মার্চ মাসে লঞ্চ হয়েছিল নাথিং ফোন ২এ। লঞ্চের কিছুদিনের মধ্যেই জনপ্রিয়তা পায় নাথিং ফোনের এই তৃতীয় মডেল। এবার এই ফোনেরই একটি স্পেশ্যাল মডেল বিশেষভাবে লঞ্চ হতে চলেছে ভারতের জন্য। নাথিং ফোন ২এ স্পেশ্যাল এডিশন লঞ্চের সংস্থার সংস্থার কর্ণধার পার্ল পেয়ি ঘোষণা করেছেন কমিউনিটি এডিশন প্রোজেক্টের। অনুমান করা হচ্ছে, প্রো কিংবা প্লাস মডেল লঞ্চ হতে পারে। এর থেকেই অনুমান করা হচ্ছে যে নাথিং ফোন ২এ মডেলের তুলনায় নতুন স্পেশ্যাল এডিশনের মডেলে বেশ কিছু আপগ্রেড এবং আপডেট পাওয়া যাবে। তবে ভারতের জন্য স্পেশ্যাল লঞ্চ হতে এই ফোন আদৌ কী হতে চলেছে সেই প্রসঙ্গে এখনও কিছুই জানা যায়নি। 

দেখে নেওয়া যাক নাথিং ফোন ২এ মডেলে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন ছিল 

নাথিং ফোন ২এ মডেলে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ প্রো প্রসেসর। এছাড়াও রয়েছে একটি AMOLED ডিসপ্লে যার অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট ১২০ হার্টজ। নাথিং সংস্থার নতুন ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের সেনসর রয়েছে। আগের দুই ফোনের মতো নতুন মডেলেও নাথিং সংস্থার অন্যতম জনপ্রিয় এবং পরিচিত Glyph Interface রয়েছে যেখানে তিনটি রঙের আলোর কনফিগারেশন লক্ষ্য করা যাবে। 

এই ফোনে রয়েছে ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট। অ্যান্ড্রয়েড ১৪ বেসড Nothing OS 2.5- এর সাহায্যে পরিচালিত হবে এই ফোন। ইউজাররা তিন বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং চার বছরের সিকিউরিটি আপডেট পাবেন। নাথিং ফোন ২এ মডেলে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে রয়েছে। এর উপরে সুরক্ষার জন্য রয়েছে Corning Gorilla Glass 5 প্রোটেকশন। এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে আরও একটি ৫০ মেগাপিক্সেলের সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

নাথিং ফোন ২এ মডেলে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। একবার পুরো চার্জ দিলে ফোন দু'দিন চালু থাকবে বলে দাবি জানিয়েছে সংস্থা। এর পাশাপাশি নাথিং সংস্থার দাবি, এই ফোনে শূন্য থেকে ৫০ শতাংশ চার্জ হতে সময় লাগবে ২৩ মিনিট। আর ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগবে ৫৯ মিনিট। এই ফোনে ফেস আনলক ফিচারের সাপোর্ট রয়েছে। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। 

আরও পড়ুন- ৮০০০ টাকার কমে কোন কোন স্মার্টফোন কিনতে পারবেন অ্যামাজন থেকে? দেখে নিন তালিকা 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget