এক্সপ্লোর

Nothing Phone 2a: ভারতে লঞ্চ হয়েছে নাথিং ফোন ২এ, দাম কত? কী কী ফিচার রয়েছে?

Nothing Phone 2a Price: স্পেশ্যাল লঞ্চ অফারের সাহায্যে এই ফোন ২০ হাজার টাকার কমে কিনতে পারবেন ইউজাররা।

Nothing Phone 2a: ভারতে লঞ্চ হয়েছে নাথিং ফোন ২এ (Nothing Phone 2a)। এটি ভারতে লঞ্চ হওয়া নাথিং (Nothing) সংস্থার তৃতীয় ফোন। এর আগে নাথিং ফোন ১ (Nothing Phone 1) এবং নাথিং ফোন ২ (Nothing Phone 2) লঞ্চ হয়েছে ভারতে। নতুন লঞ্চ হওয়া নাথিং ফোন ২এ মডেলে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ প্রো প্রসেসর। এছাড়াও রয়েছে একটি AMOLED ডিসপ্লে যার অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট ১২০ হার্টজ। নাথিং সংস্থার নতুন ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের সেনসর রয়েছে। আগের দুই ফোনের মতো নতুন মডেলেও নাথিং সংস্থার অন্যতম জনপ্রিয় এবং পরিচিত Glyph Interface রয়েছে যেখানে তিনটি রঙের আলোর কনফিগারেশন লক্ষ্য করা যাবে। 

ভারতে নাথিং ফোন ২এ ফোনের দাম কত, কোন কোন রঙে লঞ্চ হয়েছে, কবে থেকে বিক্রি শুরু হচ্ছে, কোথা থেকে কেনা যাবে, কী কী অফার রয়েছে- দেখে নিন একনজরে

নাথিং ফোন ২এ মডেলের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২৫,৯৯৯ টাকা। আর ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ২৭,৯৯৯ টাকা। সাদা এবং কালো রঙে নাথিং ফোন ২এ ভারতে লঞ্চ হয়েছে। বিক্রি শুরু হচ্ছে ১২ মার্চ থেকে। ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন আগ্রহীরা। 

এই ফোনের ক্ষেত্রে একটি বিশেষ লঞ্চ অফার রয়েছে। তার ফলে ১৯,৯৯৯ টাকায় নাথিং ফোন ২এ কিনতে পারবেন আপনি। ১২ মার্চ থেকে ফ্লিপকার্টের মাধ্যমেই এই স্পেশ্যাল লঞ্চ অফার পাবেন ক্রেতারা। এর পাশাপাশি যদি এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডে ফোন কেনা হয় তাহলে ফ্লিপকার্টের তরফে ক্রেতাদের ২০০০ টাকা ক্যাশব্যাক দেওয়া হবে। এছাড়াও এক্সচেঞ্জ অফার হিসেবে অর্থাৎ পুরোনো ফোনের পরিবর্তে নাথিং ফোন ২এ কিনলে ক্রেতারা ২০০০ টাকা ছাড় পেতে পারেন। 

নাথিং ফোন ২এ- এর বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন

  • এই ফোনে রয়েছে ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট। অ্যান্ড্রয়েড ১৪ বেসড Nothing OS 2.5- এর সাহায্যে পরিচালিত হবে এই ফোন। ইউজাররা তিন বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং চার বছরের সিকিউরিটি আপডেট পাবেন।
  • নাথিং ফোন ২এ মডেলে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে রয়েছে। এর উপরে সুরক্ষার জন্য রয়েছে Corning Gorilla Glass 5 প্রোটেকশন। 
  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে আরও একটি ৫০ মেগাপিক্সেলের সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 
  • নাথিং ফোন ২এ মডেলে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। একবার পুরো চার্জ দিলে ফোন দু'দিন চালু থাকবে বলে দাবি জানিয়েছে সংস্থা। এর পাশাপাশি নাথিং সংস্থার দাবি, এই ফোনে শূন্য থেকে ৫০ শতাংশ চার্জ হতে সময় লাগবে ২৩ মিনিট। আর ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগবে ৫৯ মিনিট। এই ফোনে ফেস আনলক ফিচারের সাপোর্ট রয়েছে। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। 

আরও পড়ুন- মার্চ মাসে ভারতে ১৫ হাজার টাকার মধ্যে কোন কোন স্মার্টফোন কিনতে পারবেন? রইল তালিকা

সেরা শিরোনাম

Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget