এক্সপ্লোর

Nothing Phone: লঞ্চ হতে পারে নাথিং ফোন ৩এ, এক বছরে তিনটি স্মার্টফোন আনার কথা সংস্থার

Nothing Phone 3a: নাথিং ফোন ৩, নাথিং ফোন ৩এ এবং নাথিং ফোন ৩এ প্লাস- এই তিনটি ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। একই দিনে নাথিং সংস্থা তিনটি ফোন লঞ্চ করবে, নাকি আলাদা আলাদা দিনে, কিছু জানা যায়নি এখনও। 

Nothing Phone: নাথিং সংস্থা একটি নতুন প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে। চলতি বছর মার্চ মাসের প্রথম সপ্তাহে নাথিং সংস্থার নতুন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। তবে নাথিং কর্তৃপক্ষ এখনও এই ফোনের সম্পর্কে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। অনুমান নাথিং ফোন ৩এ (Nothing Phone 3a) লঞ্চ হবে ভারতে। এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর থাকবে বলে শোনা গিয়েছে। এছাড়াও এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে। নাথিং ফোন ৩এ ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। নাথিং ফোন ২এ ফোনের সাকসেসর মডেল হিসেবে নাথিং ফোন ৩এ ফোন লঞ্চ হতে চলেছে। 

নাথিং ফোন ৩এ ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে, একনজরে দেখে নিন 

  • নাথিং সংস্থার নতুন এই ফোনে ৬.৮ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। এটি একটি AMOLED ডিসপ্লে হতে পারে। এই স্ক্রিনে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে এবং ডিসপ্লের রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। 
  • Nothing OS 3.1 বেসড Android 15- এর সাপোর্ট থাকতে পারে নাথিং ফোন ৩এ মডেলে। এছাড়াও নাথিং ফোনের নিজস্ব স্পেশ্যাল Glyph ইন্টারফেস থাকার কথা শোনা গিয়েছে। 
  • নাথিং ফোন ৩এ মডেলের ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, ৫০ মেগাপিক্সেলের টেলিফটো সেনসর (২এক্স অপটিকাল জুম), ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেনসর থাকতে পারে। এই ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকার কথাও শোনা গিয়েছে। 
  • নাথিং ফোন ৩এ ফোনে ৫০০০ এমএএইচের ব্যাটারির সঙ্গে ৪৫ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকার কথা শোনা গিয়েছে। এছাড়াও এনএফসি কানেক্টিভিটি থাকতে পারে এই ফোনে। 

নাথিং সংস্থা তিনটি ফোন লঞ্চ করতে পারে, এমনটাই শোনা গিয়েছে। ৪ মার্চ ভারতীয় সময় ৩টে ৩০ মিনিটে নতুন প্রোডাক্ট লঞ্চ করবে বলে ঘোষণা করেছে নাথিং কর্তৃপক্ষ। নাথিং ফোন ৩, নাথিং ফোন ৩এ এবং নাথিং ফোন ৩এ প্লাস- এই তিনটি ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। তবে ওই দিনই এই তিন ফোন লঞ্চ হবে কিনা, তা আনুষ্ঠানিক ভাবে নাথিং সংস্থা কিছু ঘোষণা করেনি। একই দিনে নাথিং সংস্থা তিনটি ফোন লঞ্চ করবে, নাকি আলাদা আলাদা দিনে, সেই সম্পর্কেও কিছু জানা যায়নি এখনও। 

আরও পড়ুন- একটি আইফোনে একের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, তাও আবার আলাদা নম্বর থেকে 

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Embed widget