এক্সপ্লোর

Google Translate: কেদারনাথে পরিবারের থেকে বিচ্ছিন্ন, যোগাযোগ করিয়ে দিল গুগল ট্রান্সলেট!

Kedarnath: কীভাবে গুগল ট্রান্সলেটের সাহায্যে অন্ধ্রপ্রদেশের বাসিন্দা নিজের পরিবারের সদস্যদের খুঁজে পেয়েছেন?

Google Translate: পরিবারের সঙ্গে কেদারনাথে (kedarnath) তীর্থ করতে গিয়েছিলেন এক মহিলা। পবিত্র স্থানের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার জন্য মুখিয়ে ছিলেন বছর ৬৮-র ওই প্রবীণা। কিন্তু ভিড়ের মধ্যে পরিবারের থেকে আলাদা হয়ে হারিয়ে গিয়েছিলেন তিনি। তবে ফের পরিবারের সদস্যদের খুঁজে পেয়েছেন তিনি, তাও আবার প্রযুক্তির সাহায্যে। গুগল ট্রান্সলেটরের (Google Translate) সাহায্যে ওই মহিলা খুঁজে পেয়েছিলেন নিজের পরিবারকে। জানা গিয়েছে, ওই মহিলা অন্ধ্র প্রদেশের বাসিন্দা। তেলুগু ভাষায় স্বচ্ছন্দ্য তিনি। কিন্তু হিন্দি বা ইংরেজিতে সেভাবে পারদর্শী নন তিনি। তাই পরিবারের থেকে বিচ্ছিন্ন হওয়ার পর কারও সঙ্গেই তিনি যোগাযোগ করতে পারছিলেন না। কারণ সমস্যা হচ্ছিল ভাষার। আশপাশের কাউকেই তিনি বোঝাতে পারছিলেন না নিজের অসুবিধার কথা। সেই সময় কাজে লেগেছে গুগল ট্রান্সলেট। ওই মহিলা গুগল ট্রান্সলেটরে নিজের ভাষায় কথা বলেছেন। তা হিন্দি, ইংরেজিতে রূপান্তরিত হয়ে পৌঁছেছে স্থানীয় বাসিন্দাদের কাছে। এরপর ওই মহিলার পরিবারকে খুঁজে দিতে সাহায্য করেছেন তাঁরা। 

পিটিআই সূত্রে খবর, খারাপ আবহাওয়ার কারণেই পরিবারের সদস্যদের থেকে আলাদা হয়ে পড়েছিলেন ওই মহিলা। কেদারনাথ থেকে ফেরার পথেই এই ঘটনা ঘটে অন্ধ্রপ্রদেশের এই পরিবারের সঙ্গে। প্রথমে পুলিশই উদ্ধার করে ওই মহিলাকে। পরিবারের কাউকে খুঁজে না পেয়ে স্বভাবতই সেই সময়ে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি। পুলিশের সঙ্গেও সঠিকভাবে কথাবার্তা বলতে পারছিলেন না তিনি, বাধা হয়ে দাঁড়িয়েছিল ভাষা। হিন্দি, ইংরেজি বলতে না পারায় পুলিশকে কিছুই বোঝাতে পারছিলেন না ওই মহিলা। এরপর গুগল ট্রান্সলেটের সাহায্যে মহিলার কথাবার্তা বুঝে তাঁকে পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন পুলিশকর্মীরা। 

Google Pixel 7a: ভারতে লঞ্চ হয়েছে গুগল পিক্সেল ৭এ (Google Pixel 7a) ফোন। ভারতে এই ফোন লঞ্চ হয়েছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে। এই ভ্যারিয়েন্টের দাম ৪৩,৯৯৯ টাকা। ফ্লিপকার্ট থেকে এই ফোন কিনতে পারবেন আগ্রহীরা। লঞ্চ অফার হিসেবে ৪০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। তবে সেক্ষেত্রে এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে ফোন কিনতে হবে। সেক্ষেত্রে গুগল পিক্সেল ৭এ ফোনের দাম হবে ৩৯,৯৯৯ টাকা। চারকোল,স্নো এবং সি- এই তিনটি রঙে লঞ্চ হয়েছে গুগল পিক্সেল ৭এ ফোন। 

আরও পড়ুন- খাওয়ার আগে ভিজিয়ে রাখেন? কোন কোন খাবারে এমন করতেই হবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget