এক্সপ্লোর

OnePlus 10R 5G Prime Blue Edition: ভারতে আসছে ওয়ানপ্লাস ১০আর ৫জি প্রাইম ব্লু এডিশন, কবে লঞ্চ?

OnePlus: ওয়ানপ্লাস ১০আর ৫জি ফোনের স্পেশাল প্রাইম ব্লু এডিশন এক্সক্লুসিভ ভাবে লঞ্চ হবে ই-কমার্স সংস্থা অ্যামাজনে।

OnePlus Smartphone: ওয়ানপ্লাস ১০আর ৫জি প্রাইম ব্লু এডিশন (OnePlus 10R 5G Prime Blue Edition) লঞ্চ হতে চলেছে ভারতে একথা আগেই শোনা গিয়েছিল। এবার এই বিশেষ ফোন লঞ্চের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে এই ফোন। এর আগেও ওয়ানপ্লাসের (OnePlus) এই ফোনের দুটো এডিশন ভারতে লঞ্চ হয়েছিল। এর মধ্যে Endurance Edition- এ ছিল ১৫০ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট। সেই ফোন লঞ্চ হয়েছিল Sierra Black রঙে। অন্যদিকে স্ট্যান্ডার্ড মডেলে ছিল ৮০ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোন লঞ্চ হয়েছিল Forest Green এবং Sierra Black- এই দুই রঙে। ওয়ানপ্লাস ১০আর ৫জি ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০০ ম্যাক্স প্রসেসর। এছাড়াও একটি ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।

ওয়ানপ্লাস ১০আর ৫জি ফোনের স্পেশাল প্রাইম ব্লু এডিশন এক্সক্লুসিভ ভাবে লঞ্চ হবে ই-কমার্স সংস্থা অ্যামাজনে। অর্থাৎ এই ফোন কেনা যাবে অ্যামাজন থেকে। এর পাশাপাশি ওয়ানপ্লাসের ইন্ডিয়া অনলাইন স্টোর থেকে এই ফোন কেনা যাবে। জানা গিয়েছে, ওয়ানপ্লাস ১০আর ৫জি ফোনের প্রাইম ব্লু এডিশনের Endurance Edition মডেলে থাকতে চলেছে স্পেশাল নীল রঙ, সম্ভবত অ্যামাজন প্রাইমের যে নীল রঙ রয়েছে সেটাই থাকবে। রেগুলার ভার্সানে প্রাইম ব্লু রঙের অপশন থাকবে কিনা তা জানা যায়নি। ওয়ানপ্লাস সংস্থা জানিয়েছে, দুই কোম্পানির (ওয়ানপ্লাস এবং অ্যামাজন) দীর্ঘদিনের সম্পর্কের সূত্র ধরেই এই স্পেশাল এডিশনের ফোন ভারতে আসতে চলেছে। অ্যামাজন ইউজারদের জন্য রয়েছে একটি চমক। যেসব অ্যামাজন ইউজার ওয়ানপ্লাস ১০আর প্রাইম ব্লু এডিশনের ফোন প্রথমদিকে কিনবেন তাঁরা তিন মাসের জন্য অ্যামাজন প্রাইমের সাবস্ক্রিপশন পাবেন একদম বিনামূল্যে। 

আগামী ২৩ সেপ্টেম্বর শুরু হতে চলেছে অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল। সেখানে ওয়ানপ্লাস ১০আর ৫জি প্রাইম ব্লু এডিশনের দামে কিছু ছাড় থাকবে বলেও অনুমান করা হচ্ছে। যদিও এই ফোনের দাম ভারতে কত হতে চলেছে কিংবা কী কী র‍্যাম ও স্টোরেজ নিয়ে এই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে তা এখনও জানা যায়নি। চলতি বছর এপ্রিল মাসে ভারতে লঞ্চ হয়েছিল ওয়ানপ্লাস ১০আর ৫জি ফোন। এই ফোনের স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের দাম সেই সময়ে ছিল ৩৮,৯৯৯ টাকা। আর Endurance Edition- এর দাম লঞ্চের সময় ছিল ৪৩,৯৯৯ টাকা।

আরও পড়ুন- ১০ হাজারের মধ্যে সেরা নতুন ফোন, ২২ সেপ্টেম্বর থেকে আরও সস্তায়

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget