এক্সপ্লোর

OnePlus 11 and iQoo 11: ওয়ানপ্লাস ১১ এবং আইকিউওও ১১, দুই ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে?

Smartphones: ওয়ানপ্লাস ১১ ফোনে একটি কার্ভড ডিসপ্লে থাকতে পারে বলে শোনা গিয়েছে। অন্যদিকে আইকিউওও ১১ ফোনে থাকতে পারে ফ্ল্যাট ডিসপ্লে।

OnePlus 11 and iQoo 11: অক্টোবরের শেষে এবং নভেম্বর মাসের শুরুর মধ্যে চিনে একগুচ্ছ স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। তার মধ্যে অন্যতম ওয়ানপ্লাস ১১ (OnePlus 11)। শোনা গিয়েছে, ওয়ানপ্লাস ১০ প্রো ফোনের সাকসেসর হিসেবে এই নতুন মডেল লঞ্চ করা হচ্ছে। আইকিউওও ১১ (iQoo 11) ফোনের সঙ্গে ওয়ানপ্লাস ১১ ফোন জোরদার প্রতিযোগিতায় নামবে বলে আভাস দিয়েছেন এক জনপ্রিয় চিনা টিপস্টার।

ওয়ানপ্লাস ১১ এবং আইকিউওও ১১ ফোনের ডিসপ্লের সম্ভাব্য স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস ১১ ফোনে একটি কার্ভড ডিসপ্লে থাকতে পারে বলে শোনা গিয়েছে। সেখানে ২কে রেজোলিউশন পেতে পারেন ইউজাররা। অন্যদিকে আইকিউওও ১১ ফোনে থাকতে পারে ফ্ল্যাট ডিসপ্লে। তবে এখানে ২কে রেজোলিউশন পাওয়ার সম্ভাবনা রয়েছে। ওয়ানপ্লাস ১১ ফোনে একটি ৬.৭ ইঞ্চির QHD+ AMOLED ডিসপ্লে থাকতে পারে। ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ও ১৬ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ- এই দুই কনফিগারেশনে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাসের নতুন ফোন। অন্যদিকে, আইকিউওও ১১ ফোনে একটি ৬.৭৮ ইঞ্চির E6 AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ১৪৪ হার্টজ। এছাড়াও এই ফোনে থাকতে পারে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর, ৮ এবং ১২ জিবি র‍্যাম ও ১২৮, ২৫৬ এবং ৫১২ জিবি স্টোরেজ।

দুই ফোনের সম্ভাব্য ক্যামেরা ফিচার

ওয়ানপ্লাস ১১ এবং আইকিউওও ১১- এই দুই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। এছাড়াও ওয়ানপ্লাস ১১ ফোনে ৪৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি এবং ৩২ মেগাপিক্সেলের সেনসর থাকতে পারে। অন্যদিকে আইকিউওও ১১ ফোনে ১৩ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর ও একটি ১২ মেগাপিক্সেলের সেনসর থাকতে পারে।

ব্যাটারি ও চার্জিং

ওয়ানপ্লাস এবং আইকিউওও সংস্থার আসন্ন দুই ফোনেই একটি করে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।

রেডমি নোট ১২ সিরিজ

চিনে শাওমির সাব-ব্র্যান্ড রেডমির এই নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চ হতে চলেছে। উল্লেখ্য, রেডমি নোট ১২ সিরিজে লঞ্চ হতে পারে রেডমি ১২ প্রো, রেডমি নোট ১২ প্রো প্লাস এবং রেডমি নোট ১২ এক্সপ্লোরার এডিশন। এই ‘এক্সপ্লোরার এডিশন’ মডেলে একটি ৪৩০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে যেখানে ১০ মিনিটেরও কম সময়ে মাত্র ৯ মিনিটে পুরো চার্জ হবে বলে দাবি করেছে রেডমি সংস্থা।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget