এক্সপ্লোর

OnePlus Phones: ভারতে আসছে ওয়ানপ্লাস ১৫, অবশেষে জানা গেল দিনক্ষণ, কী কী ফিচার থাকবে?

OnePlus 15: ওয়ানপ্লাস ১৫ ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকতে পারে।

OnePlus Phones: ভারতে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ১৫ ফোন। নভেম্বর মাসে এই ফোন দেশে লঞ্চ হবে সেকথা শোনা গিয়েছিল। এবার প্রকাশ্যে এল নির্দিষ্ট দিনক্ষণ। ওয়ানপ্লাস ১৫ ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ১৩ নভেম্বর। কোয়ালকমের একদম নতুন স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট থাকতে চলেছে এই ফোনে। ভারতে লঞ্চের পর অনলাইনে ওয়ানপ্লাস ১৫ ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং সংস্থার অনলাইন স্টোর থেকে। অ্যান্ড্রয়েড ১৬- র সাপোর্ট থাকছে ওয়ানপ্লাস ১৫- র ভারতীয় ভ্যারিয়েন্টে। OxygenOS 16- র সাহায্যে পরিচালিত হবে ফোনটি। 

ক্যামেরা ফিচার এবং স্পেসিফিকেশন 

ওয়ানপ্লাস ১৫ ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকতে পারে। এই ক্যামেরা সেনসরে ওয়ানপ্লাসের নতুন DetailMax image engine- এর সাপোর্ট থাকবে বলে জানা গিয়েছে। চিনে ওয়ানপ্লাস ১৫ ফোন আগেই লঞ্চ হয়েছে। ভারতীয় ভ্যারিয়েন্টে চিনে লঞ্চ হওয়া মডেলের বেশ কিছু ফিচার এবং স্পেসিফিকেশন থাকবে বলে অনুমান করা হয়েছে। তবে নিশ্চিত ভাবে সব ফিচার এখনও জানা যায়নি। ভারতে ওয়ানপ্লাস ১৫ ফোন লঞ্চের দিন যত এগোবে, ফোনের ফিচার সম্পর্কে আরও বেশি তথ্য প্রকাশ্যে আসবে বলে মনে করা হচ্ছে। চিনের সংস্থার ফোন আগে চিনে লঞ্চ হয়। তারপরেই আসে ভারতে এবং বিশ্বের অন্যান্য দেশের বাজারে। এক্ষেত্রেও তাই-ই হতে চলেছে। ওয়ানপ্লাস ১৫ চিনে লঞ্চ হয়েছে ২৭ অক্টোবর। এবার আসছে ভারতে। বিশ্বের আরও কয়েকটি দেশেও ওয়ানপ্লাস ১৫ লঞ্চ হবে বলে জানা গিয়েছে। 

ওয়ানপ্লাস ১৫ সিরিজের আরও একটি মডেল ভারতে লঞ্চ হতে পারে 

ওয়ানপ্লাস ১৩আর মডেলের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ১৫আর ফোন। ফিচার এবং স্পেসিফিকেশনের ক্ষেত্রে বেশ কিছু উন্নতি লক্ষ্য করা যাবে। অনুমান করা হচ্ছে ওয়ানপ্লাস Ace ৬ ফোন গ্লোবাল মার্কেট এবং ভারতেও লঞ্চ হতে চলেছে। তবে অন্য নামে। ওয়ানপ্লাস ১৫আর নামে ভারতে এবং গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস Ace ৬ ফোন। এই ফোনে ফ্ল্যাট AMOLED স্ক্রিন থাকতে চলেছে। একটি মেটাল ফ্রেম থাকবে এই ফোনে। এছাড়াও থাকবে ৭৮০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট। ওয়ানপ্লাস ১৫আর সম্ভবত ভারতে লঞ্চ হতে চলেছে ২ নভেম্বর। ওয়ানপ্লাস Ace ৬ ফোনের সঙ্গে ওয়ানপ্লাস ১৫আর ফোনের ফিচারের এবং স্পেসিফিকেশনের মিল থাকবে। 

সেরা শিরোনাম

Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget