এক্সপ্লোর

OnePlus Nord 2: আজ OnePlus Nord 2-এর আত্মপ্রকাশ, কী হতে পারে সম্ভাব্য দাম ?

প্রতীক্ষার দিন শেষ। এবার ভারতীয় বাজারে আসতে চলেছে OnePlus Nord 2 । সঙ্গে OnePlus Buds Pro লঞ্চ করবে কোম্পানি। গত সপ্তাহ ধরেই ফোনের একাধিক স্পেকস টিজ হয়েছে অনলাইনে।

নয়াদিল্লি: সব জল্পনার অবসান হতে চলেছে। সন্ধ্যে সাড়ে ৭টায় আত্মপ্রকাশ করবে ভারতীয় বাজারের বহু চর্চিত ফোন OnePlus Nord 2। সম্ভাব্য কত দাম হতে পারে ফোনের ?


প্রতীক্ষার দিন শেষ। এবার ভারতীয় বাজারে আসতে চলেছে OnePlus Nord 2 । সঙ্গে OnePlus Buds Pro লঞ্চ করবে কোম্পানি। গত সপ্তাহ ধরেই ফোনের একাধিক স্পেকস টিজ হয়েছে অনলাইনে। মিডিয়াটেকের ডাইমেনসিটি ১২০০ প্রসেসর থাকতে পারে ফোনে। সঙ্গে দেওয়া হতে পারে ৪৫০০এমএএইচের ব্যাটারি।

কীভাবে লাইভ দেখা যাবে ফোনের লঞ্চ ?

আজ সন্ধে সাড়ে ৭টায় OnePlus Nord 2-এর পাশাপাশি OnePlus Buds Pro লঞ্চ করবে কোম্পানি। তবে কোভিডকালে সংক্রমণের ঝুঁকি নিতে রাজি নয় ওয়ানপ্লাস। তাই ভার্চুয়ালি হবে এই ইভেন্ট। ইউটিউবে ওয়ানপ্লাসের লিঙ্কে ক্লিক করলেই দেখতে পাবেন লাইভ স্ট্রিম।

OnePlus Nord 2, OnePlus Buds Pro-এর সম্ভাব্য দাম

ফোনের ৮জিবি ১২৮ জিবি মডেলের দাম হতে পারে ৩১,৯৯৯ টাকা। পাশাপাশি ১২জিবি ২৫৬ জিবির সম্ভাব্য দাম ৩৪,৯৯৯টাকা। টেক সাইটগুলির দাবি অনুযায়ী, রেড, ব্লু হেড, গ্রে সিয়েরা ছাড়াও গ্রিন উড রঙে আসতে চলেছে ফোন।

OnePlus Buds Pro আগের মডেলের আপডেট মাত্র। ভ্যানিলা ওয়ান প্লাস বাডসের থেকে বেশি দাম হতে পাবে এই বাডসগুলির। সেক্ষেত্রে কোম্পানি ৪,৯৯৯ টাকা দাম হতে পারে নতুন বাডসের। ম্যাট ব্ল্যাক রঙে আসতে চলেছে ওয়ানপ্লাসের নতুন বাডস।

OnePlus Nord 2-এর সম্ভাব্য স্পেকস

৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে ফোনে। ৯০ হার্টজের রিফ্রেস রেটের পাশাপাশি ৪১০ পিক্সেল পার ইঞ্চ(পিপিআই) ঘনত্ব দেওয়া হয়েছে ডিসপ্লেতে।মিডিয়াটেকের ডাইমেনসিটি ১২০০ প্রসেসর থাকতে পারে ফোনে। সঙ্গে দেওয়া হতে পারে ৪৫০০এমএএইচের ব্যাটারি।

ফোনে ৫০ মেগাপিক্সলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে।টিজার থেকেই এ খবর নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়়াও ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর ছাড়াও ফোনে থাকতে পারে ২ মেগাপিক্সেলের আরও একটা ক্যামেরা। তবে সেলফি ক্যামেরার জন্য থাকছে ৩২ মেগাপিক্সেলের সেন্সর।

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget