এক্সপ্লোর

OnePlus Nord 2 Launch: ২২ জুলাই আত্মপ্রকাশ, নতুন কী থাকছে OnePlus Nord 2-তে ?

ওয়ানপ্লাস নর্ডের জনপ্রিয়তা বজায় রাখতে কদিন আগেই OnePlus Nord ce বাজারে আনে কোম্পানি। এবার ওয়ানপ্লাস নর্ড ২ আসছে বাজারে। আগামী ২২ জুলাই অ্যামাজনে দেখা মিলবে এই ফোনের।

নয়াদিল্লি : OnePlus Nord-এর সাফল্যের পর এবার সেই ধারা বজায় রাখতে চাইছে কোম্পানি। ভারতের বাজারে আগামী ২২ জুলাই আত্মপ্রকাশ করতে চলেছে OnePlus Nord 2 । নিজেদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই খবর নিশ্চিত করেছে খোদ ওয়ানপ্লাস।

ওয়ানপ্লাস নর্ডের জনপ্রিয়তা বজায় রাখতে ক'দিন আগেই OnePlus Nord ce বাজারে আনে চিনা কোম্পানি। দাম কম হলেও নর্ডের প্রথম ফোনের মতো ক্রেতাদের মন জয় করতে পারেনি এই ফোন। তাই আর কোনও ভ্যারিয়েন্ট নয়, এবার সরাসরি ওয়ানপ্লাস নর্ড ২ আনতে চলেছে কোম্পানি। আগামী ২২ জুলাই অ্যামাজনে দেখা মিলবে এই ফোনের। 

OnePlus Nord 2-এর স্পেসিফিকেশন

নতুন ফোনে স্ন্যানড্রাগন চিপসেটের পরিবর্তে মিডিয়াটেকের প্রসেসর দিচ্ছে ওয়ানপ্লাস। নতুন ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ প্রসেসর ডাইমেনসিটি ১২০০। ডিজাইন ল্যাঙ্গোয়েজের ক্ষেত্রে নতুন কিছু ভাবেননি কোম্পানির কর্তারা। বিভিন্ন সাইটের গোপন ছবি বলছে, ওয়ানপ্লাস ৯-এর ডিজাইন মেনেই আনা হচ্ছে নয়া ফোন। ক্যামেরার ক্ষেত্রে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ব্যবহার করেছে ওয়ানপ্লাস। ফাস্ট চার্জিংয়ের সঙ্গে দেওয়া হয়েছে ৪৫০০ এমএএইচের ব্যাটারি।

ক্যামেরা কেমন ফোনের ?

বিভিন্ন টেক ব্লগারদের দাবি অনুযায়ী, নতুন ফোনে তিনটি সেন্সর রাখছে ওয়ানপ্লাস। ফোনের পিছনে আয়তাকার ক্যামেরা মডিউলের মধ্যেই থাকছে ফ্ল্যাশের সুবিধা। তবে হ্যাসলব্লেড-এর সেন্সর না থাকার সম্ভাবনাই বেশি OnePlus Nord 2-তে। তবে কস্ট কাটিংয়ের কথা মাথায় থাকলেও ক্যামেরার লেন্স নিয়ে সমঝোতা করবে না ওয়ানপ্লাস। কারণ ইউজার ইন্টারফেসের পাশাপাশি ফোনের ক্যামেরাও ভালো হয় ওয়ানপ্লাসের।

শোনা যাচ্ছে, ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেবে ওয়ানপ্লাস। যা সোনির আইএমএক্স-৭৬৬ সেন্সরও হতে পারে। এছাড়াও ফোনে সেকেন্ডারি ক্যামেরা হিসাবে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর থাকতে পারে। ফোনে দেওয়া হতে পারে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শ্যুটার।

নতুন ফোনের ডিসপ্লে ও দাম 

OnePlus Nord 2-তে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে। যার রিফ্রেশ রেট থাকবে ৯০ হার্টজ। সঙ্গে দেওয়া হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবারও পাঞ্চ হোল ডিসপ্লে থাকতে পারে নর্ডের নতুন ম়ডেলে। সম্প্রতি ২২,৯৯৯ টাকায় OnePlus Nord ce-র বেস ভ্যারিয়েন্ট লঞ্চ করেছিল কোম্পানি। যেখানে ওয়ালপ্লাস নর্ডের দাম ২৪,৯৯৯টাকা। টেক ব্লগারদের মতে, এর থেকে সামান্য বেশি বা কম হতে পারে নর্ড ২-এর দাম।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget