এক্সপ্লোর

OnePlus Nord CE 3 Lite: দাম কমেছে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ফোনের, কোথায় পাবেন ছাড়? কতটা কম দামে কিনতে পারবেন?

OnePlus Smartphones: অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ফোনের দামে পাবেন ছাড়।

OnePlus Nord CE 3 Lite: ভারতে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট ফোন (OnePlus Nord CE 4 Lite)। তার আগে ভারতে দাম কমেছে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ফোনের (OnePlus Nord CE 3 Lite)। ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার (Amazon India) ওয়েবসাইটে এই ফোনের দামে রয়েছে ২৫০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট। এই ছাড়ের ফলে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ফোন কেনা যাবে ১৭,৪৯৯ টাকায়। লঞ্চের সময় ওয়ানপ্লাসের নর্ড সিরিজের এই ফোনের দাম ছিল ১৯,৯৯৯ টাকা। 

এবার দেখে নেওয়া যাক ২৫০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট ছাড়াও ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ফোনে অ্যামাজনের তরফে আর কী কী ছাড় রয়েছে 

ওয়ানপ্লাস নর্ড সিরিজের এই ফোনের ক্ষেত্রে ১২৫০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট রয়েছে। এই অতিরিক্ত ছাড় ক্রেতারা পাবেন এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডে ইএমআই ট্রানজাকশনের মাধ্যমে ফোন কিনলে। এর ফলে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ফোনের দাম আরও কমে হবে ১৬,২৪৯ টাকা। এছাড়াও এইডএফসি ফার্স্ট ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে নন-ইএমআই ট্রানজাকশন করলে ক্রেতারা এই একই অফার পাবেন। 

ব্যাঙ্ক অফার ছাড়াও রয়েছে এক্সচেঞ্জ অফার। অর্থাৎ পুরনো ফোনের পরিবর্তে ওয়ানপ্লাস নর্ড সি ৩ লাইট মডেল কিনলে ১৬,১৫০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা। তবে যে ফোন এক্সচেঞ্জ বা পরিবর্তন করবেন তা ব্যবহারের বয়স এবং কী পরিস্থিতিতে রয়েছে তার উপরে ছাড়ের পরিমাণ নির্ভর করবে। 

ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার

  • ডুয়াল সিমের (ন্যানো) স্লট রয়েছে এই ফোনে। অ্যান্ড্রয়েড ১২ এবং OxygenOS 13.1- এর সাহায্যে পরিচালিত হবে ফোন। দুটো OxygenOS আপডেট এবং তিন বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে এই ফোনে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন। 
  • এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 
  • এই ফোনের স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব হবে। ডুয়াল স্টিরিও স্পিকারের সঙ্গে এই ফোনে রয়েছে নয়েজ ক্যানসেলেশন ফিচারও।
  • জানা গিয়েছে, ওয়ানপ্লাস নর্ড সিই৩ লাইট ৫জি ফোনে শূন্য থেকে ৮০ শতাংশ চার্জ হতে সময় লাগে মাত্র ৩০ মিনিট। একবার চার্জ দিলে সারাদিন ভালভাবেই এই ফোন ব্যবহার করা যাবে বলে দাবি করেছে ওয়ানপ্লাস সংস্থা। 
  • এই ফোনে রয়েছে একটি ৬.৭২ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget